21/08/2026
বিগত ৯ই আগষ্ট থেকে ১৪ ই আগস্ট পর্যন্ত পলাশপুলি জি. এস. এফ. পি. বিদ্যালয়ে যে "হর ঘর তিরঙ্গা" কর্মসূচি চলছিল সেই কর্মসূচিতে অর্থাৎ অঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের উৎকর্ষতার উপর ভিত্তি করে ছাত্র-ছাত্রীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী-স্হানাধিকারিনীকে পুরস্কৃত করা হলো ।