07/04/2026
যারা #তুঙ্গভদ্রার_তীরে উপন্যাস পাঠ করছে, তাদের জন্য কিছু শব্দ ও অর্থ (লেখক #শরদিন্দু বন্দ্যোপাধ্যায়):
প্রাচীন শব্দের অর্থ
#অষ্টশীল— বৌদ্ধধর্মের গৃহীদের জন্য পালনীয় অষ্টবিধ নীতি। Eight Commandments : চুরি করিবে না; জীবহত্যা করিবে না, ইত্যাদি।
অর্হৎ— যিনি বৌদ্ধ সাধনায় সিদ্ধিলাভ করিয়াছেন; সিদ্ধ পুরুষ।
ইন্দ্রকীলক— হুড়কা।
ইন্দ্রকোষ— দুর্গপ্রাকারের উপর একপ্রকারের স্তম্ভ। ভিতর হইতে তীর মারিবার জন্য ইহার গায়ে ছিদ্র থাকিত।
ঔদকদুর্গ— নদীর মোহানায় বা জলবেষ্টিত স্থানে নির্মিত পরিখাযুক্ত দুর্গ।
#কঞ্চুকী— রাজ-অন্তঃপুরের রক্ষক।
#কুলিক— শিল্পী বা শ্রমিকদের মধ্যে প্রধান ব্যক্তি (foreman)।
#ক্ষত্রপ— রাজপ্রতিনিধি (satrap)।
#গুল্ম— ছোট ছোট সেনানিবাস, ঘাঁটি।
#গোষ্ঠীসমবায়— জ্ঞাতিদের সম্মেলন।
#জয়স্কন্ধাবার— কোন দেশ জয় করিবার পর সেই দেশে স্থাপিত তাৎকালিক সামরিক রাজধানী।
#ত্রি-শরণ— ‘বুদ্ধং শরণং গচ্ছামি’ ইত্যাদি মন্ত্র।
#ধর্মচক্র— বৌদ্ধ ধর্মারম্ভের চিহ্ন।
#নবপত্রিকা— প্রস্তর শিল্প।
#পট্টমহাদেবী— পাটরানী।
#পত্রচ্ছেদ্য— দেহে চন্দন-কুঙ্কুম প্রভৃতি দ্বারা চিত্র অঙ্কন; প্রসাধনের অঙ্গ।
#পরমভট্টারিকা— রানী বা রাজকুলোদ্ভবা মহিলার সম্ভ্রমসূচক আখ্যা।
#পরিব্রাজিকা— রাজ-অবরোধের নারী অধ্যক্ষ।
#মাৎস্যন্যায়— রাষ্ট্রবিল্পব; অরাজকতা।
#লৌহজালিকা— লোহার জাল দিয়া তৈয়ারি অঙ্গত্রাণ (chainmail)।
শ্রেণী— কর্মিক-সমবায়।
#সমাপানক— মজলিস, যেখানে বসিয়া সকলে সুরাপান করিত।
₹সংঘাটি— ভিক্ষুর পরিধেয় তিনটি বস্ত্রখণ্ডের একটি; কটিবাস।
#সংবাহক— যে ভৃত্য হাত-পা টিপিয়া দেয়।
#সান্ধিবিগ্রহিক— সমরসচিব।
#হস্তিনখ— বুরুজ (bastion)।