Sishu Niketan K.G. School

Sishu Niketan K.G. School NURSERY TO CLASS FOUR Education,It was started in the year 1992-1993,Now it is running success fully.Mrs Rina Ghosh is the Headmistress in this school.

School of Modern education (Bengali Medium),GOVT REGISTERRED NO--L-57330/1992-1993,All teachers of this school are trained by modern technology.

20/11/2025

মাত্র ১০০/- টাকা দিয়ে আপনার বাচ্চার ভর্তির ফর্ম স্কুল থেকে আগে আগে সংগ্ৰহ করুন।

18/11/2025

বই য়ের সেট একসঙ্গে দেওয়া হবে।

18/11/2025

নতুন ভর্তির জন্য।
( ১) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
(২)। বাচ্চার জন্ম প্রমাণ (Birth certificate)
(৩) বাবা মায়ের আঁধার কার্ডের কপি।

অবশ্যই আনতে হবে।

17/11/2025

শিশু নিকেতনের ২০২৬ বর্ষের ভর্তির আবেদন শুরু হয়ে গেছে। এখনই অফিসে যোগাযোগ করুন।

11/01/2025

♦️ আমি যখন লক্ষীকান্তপুর এ স্কুল শুরু করি, 2022 এর শেষ এ, আমাকে তখন বহু মানুষ বলেছিলো, তুই বিদেশ ঘুরে এসে বেঙ্গলি মিডিয়াম স্কুল খুলছিস? উত্তর দিয়েছিলাম যেখানে যেটা দরকার সেখানে সেটাই করতে হয়, ইংরেজি মিডিয়াম চাইলেই যেখানে সেখানে হয়না! অনেক গ্রাউন্ড স্টাডি করতে হয়, প্ল্যান করতে হয় এইসব এর জন্য!

♦️ কেনো হঠাৎ এইসব লিখছি? কারণ ইদানিং দেখছি, চারিদিকে ইংরেজি মিডিয়াম স্কুল ওপেন এর বিজ্ঞাপন! একদম গ্রাম্য জায়গায়, সেখানকার কজন টিচার ঠিকঠাক ইংরেজি তে কথা বলতে পারে সেটাই বড় প্রশ্ন! ম্যানেজমেন্ট কতটা বোঝে ইংরেজি মিডিয়াম বলতে কি বোঝায়, সেটা আরো বড়ো প্রশ্ন! কিন্তু ইংরেজি মিডিয়াম খুলে দিচ্ছে!

♦️ এবার অনেকে চিল্লিয়ে উঠবেন গ্রামের ছেলেরা ইংরেজি শিখবে না? হ্যাঁ শিখবে সে কথায় পরে আসছি. প্রশ্ন হলো, ইংরেজি টা আমাদের বাঙালি দের কাছে এখন FASHION হয়ে গেছে! ইংরেজি PASSION হতে হবে! স্কুল খুলে দিলো, ইংরেজি মিডিয়াম, গার্জেন রা লাইন দিয়ে ভর্তি করছেন অনেক টাকা দিয়ে, দিনের শেষে কি শিখছে ইংরেজি সেটার হিসাব নিকাশ করেছেন? ভেবে দেখেছেন? এক কথায় ঘোড়ার ডিম শিখছে ✅ গ্রামের ছেলেরা শিখবে ইংরেজি কিন্তু সেই কোয়ালিটি মেনটেন হচ্ছে কোথায় এইসব স্কুল গুলোতে! বরং বাচ্চাদের মানসিক চাপ বাড়িয়ে ক্ষতি করছে আরও! Joyful Education কোথায়?

♦️ ইংরেজি স্কুল করতে ম্যানেজমেন্ট কে আগে জানতে হবে, ইংরেজি টা শেখাবে কে সেখানে? সেই টিচার রা কোথায় পড়েছেন? তারা কতটা গভীরে গিয়ে ইংরেজি এর পাঠ দেবেন? এইসব হিসাব করে কজন ইংরেজি মিডিয়াম স্কুল খুলছে? আমি একটা কথা প্রায় বলি, এখন তো আলু ব্যবসায়ী ও ইংরেজি মিডিয়াম খুলে দিচ্ছে স্কুল গ্রামে, সে ভাবছে টাকা আছে হয়ে যাবে স্কুল!

♦️ এইসব নিয়ে সম্প্রতি একজনের সাথে কথা হয়, একটা ইংরেজি মিডিয়াম স্কুল ভিজিট করি, ব্যক্তিগত ভাবে একজনের অনুরোধে. অবস্থা বুঝতে আমাকে ডেকেছিল. আমি জানিয়েছিলাম, আমি ইংরেজি মিডিয়ামে পড়িনি, সিপিআইএম এর ইংরেজি তুলে দেওয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি, যেটুকু ইংরেজি শিখেছি নিজে পড়াশুনা করে, লেখালেখি করতে গিয়ে. তাও ডাকলো গেলাম, যিনি খুলেছেন তাঁর পকেটে অনেক টাকা খুলে দিয়েছেন! সেখানে গিয়ে যা দেখলাম সেটা ভয়াবহ. সেসব তো লেখা যায়না. সেসব দেখে এসে এই লেখার অবতারণা! তাই গার্জেন দের কাছে অনুরোধ, ইংরেজি মিডিয়াম দেখলেই ভর্তি করার জন্য লাইন দেবেন না, কারা পড়াচ্ছেন, সেসব টিচার দের কোয়ালিটি কি চেক করুন! ভেরিফাই করুন! নাহলে ভালো বাংলা মিডিয়াম স্কুলে পড়ান, ইংরেজি ইংরেজি করে ছুটবেন না! ইংরেজি কে প্যাশন বানিয়ে বাচ্চাকে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ান, ফ্যাশন বানিয়ে নয়!

লিখেছেন Sagir Husain

13/12/2024

আগামী ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় ২০২৪ শের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে।

11/12/2024

অত্যন্ত দুঃখজনক সংবাদ:-
আজ সন্ধ্যায় আমাদের কর্মকর্তা শরিফুল সাহেবের আম্মা ইন্তেকাল করেছেন।
আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।
পরিবারের সবাই কে সমবেদনা ও সান্তনা জানাই।

04/12/2024

একজন ভালো ইংরেজিতে দক্ষ শিশুশিক্ষনে আগ্ৰহী শিক্ষিকা প্রয়োজন। বিবাহিত এবং আসা যাওয়ার সুবিধা আছে এমন প্রার্থী কাম্য। শিঘ্রই যোগাযোগ করুন। বেতন আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে।

শিশু নিকেতন কে জি স্কুলের ভর্তি শুরু হয়ে গেছে।
04/12/2024

শিশু নিকেতন কে জি স্কুলের ভর্তি শুরু হয়ে গেছে।

স্কুলের ছাত্র ছাত্রী দের আর্ট প্রদর্শন।
20/11/2024

স্কুলের ছাত্র ছাত্রী দের আর্ট প্রদর্শন।

18/11/2024

শিশু নিকেতন কে জি স্কুলের ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে গেছে।
আগ্ৰহীরা স্কুলে যোগাযোগ করুন।

Address

Vill-Kumarpur, Post-Sohai Kumarpur, P. S-Deganga, North 24parganas
Pin
743423

Alerts

Be the first to know and let us send you an email when Sishu Niketan K.G. School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sishu Niketan K.G. School:

Shortcuts

Share

Category