03/03/2021
প্রতি,
মাননীয় উপাচার্য মহোদয়, আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর।
বিষয় : স্নাতক পরিক্ষাকে নির্বাচনের পরে পরিচালনার করার জন্য আবেদন।
স্যার,
সবিনয়ে নিবেদন, আমরা আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্রছাত্রীদেরকে ইতিপূর্বে পরিক্ষার জন্য রুটিন দেওয়া হয়েছে।সেই রুটিনে student এর সকাল-বিকাল পরীক্ষা আছে, আবার পরেরদিনও পরীক্ষা আছে বিশেষ করে প্রায় বেশিরভাগ students এর elective subject আছে সকাল পরীক্ষা এবং দর্শন শাস্ত্র বিকাল পরীক্ষা।একজন মানুষতো আর computer নয় যে একসাথে সব মনে রাখতে পারবে।আমরা সেই রুটিন অপ্রত্যাশিতভাবে পেয়েছি কারন আমাদের ধারনা ছিল যে নির্বাচনের পরে পরিক্ষা অনুষ্ঠিত হবে কেননা আসামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় তেজপুর বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে নির্বাচনের পরে পরিক্ষা নেওয়া হবে। তাছাড়া এ বছরে করোনা মহামারীর কারণে ছাত্রছাত্রীদের জন্য ক্লাসে উপস্থিত হওয়া বাধ্যতামূলক ছিল না তাই কখনো বাড়ীর চাপে অথবা কখনো করোনার উপসর্গের কারণে অনেক ছাত্রছাত্রীরা উপস্থিত ক্লাসে হতে পারেন নি। এদিকে সপ্তাহে কেবল দুদিন ক্লাস ছিল তাই অনেক কলেজে কোর্স সম্পূর্ণ হয়নি, ফলে ছাত্রছাত্রীরা ও কোর্স পুরোপুরিভাবে সম্পন্ন করতে পারেন নি। আবার, আমাদের পরিক্ষার জন্য যে রুটিন দেওয়া হয়েছে সেই রুটিনে দেখা যাচ্ছে যে, আসামের নির্বাচনের জন্য যে তিনটি দিনকে ধার্য করা হয়েছে সেই তিনদিনই আমাদের পরিক্ষা রয়েছে। ছাত্রছাত্রীরা ভোট দিতে যাবে নাকি পরিক্ষায় যাবে তা নিয়ে উভয় সংকটে। এবং নির্বাচনের সময় যদি পরিক্ষা হয় তাহলে নির্বাচনের জন্য যে মাইকিং করা হবে তার ফলে ছাত্রছাত্রীরা অনেক অসুবিধার সম্মুখীন হবে। উপরোল্লিখিত কারণ সমুহকে বিবেচনা করে নির্বাচনের পরে পরিক্ষা নেওয়ার জন্য আপনার কাছে আমাদের বিনম্র অনুরোধ।
অতএব মহোদয়ের কাছে আমাদের সবিনয়ে এই নিবেদন যে, গোটা আসামের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের পরিক্ষাও যাতে নির্বাচনের পরে নেওয়া হয় তার জন্য আপনার কাছে আমাদের আকুল আবেদন। 🙏🙏🙏
ইতি
ধন্যবাদান্তে 👇
স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা,
আসাম বিশ্ববিদ্যালয়।
বি: দ্র - (১)পোষ্টটিকে এমনভাবে শেয়ার করুন যাতে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্