06/02/2026
আজ দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য এক আবেগঘন দিন—বিদ্যালয়ের শেষ দিন। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়েই ছাত্র-ছাত্রীদের চতুর্থ সেমিস্টারের (Semester IV) অ্যাডমিট কার্ড বিতরণের পাশাপাশি মধ্যাহ্নভোজ এবং বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।