14/05/2026
"ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি",,,
মৃত্যুই মানবজীবনের পরম সত্য।
আজ,১৪ই মে,আমাদের সকলকে ছেড়ে সেই পরম সত্যের পথে যাত্রা করলেন আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা পরম শ্রদ্ধেয় মাননীয় শৈলেশ চন্দ্র দাস মহাশয়।
ফেলে গেলেন শিশুদের প্রতি,স্কুলের প্রতি তাঁর অনেক দায়িত্ব এবং কর্তব্য,যা আমাদের পূরণ করতে হবে।
তাঁর জীবনাবসানে আমরা শোকাহত।
নিবেদিতা শিশু শিক্ষা কেন্দ্রের প্রতি তাঁর অবদান আমরা চিরকাল স্মরণে রাখবো।
ওঁনার আত্মার শান্তি কামনা করি।🙏🙏