Jhitkipota Adibasi Primary School

Jhitkipota Adibasi Primary School Various activities of the Primary School

 #স্কুলের পঠন পাঠন ও মিড ডে মিল সংক্রান্ত অভিভাবক মিটিংয়ে ব্যস্ত সবাই।
20/08/2026

#স্কুলের পঠন পাঠন ও মিড ডে মিল সংক্রান্ত অভিভাবক মিটিংয়ে ব্যস্ত সবাই।

 #ভারতীয় ভাষা ক্যাম্প এর সমাপ্তি অনুষ্ঠানে স্কুলের VEC কমিটির সভাপতি ও শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতিতে ছাত্রছ...
20/08/2026

#ভারতীয় ভাষা ক্যাম্প এর সমাপ্তি অনুষ্ঠানে স্কুলের VEC কমিটির সভাপতি ও শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো শংসাপত্র ও সামান্য উপহার। প্রায় একমাস ধরে চলা এই ক্যাম্পে ওরা শিখেছে ভারতবর্ষের বিভিন্ন ভাষা বৈচিত্র্য ও সেই বৈচিত্র্যের মধ্যকার ঐক্য কীভাবে দেশের সংবিধানের মূল সুরের সঙ্গে মিশে আছে। ভারতীয় ভাষা হিসেবে এই ক্যাম্পে ওরা চর্চা করেছে সাঁওতালি এবং হিন্দি ভাষা। আপাতত নিজেরা বর্ণমালা লিখতে ও ছোট ছোট শব্দ পড়তে পারছে। শিক্ষক হিসেবে এটাই বড় পাওনা আমাদের।

" #শত শহীদের রক্তে রাঙানো আমাদের স্বাধীনতা"    রক্তের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতাকে উদযাপন তাই তাঁদেরই ছবিকে বুকে ধরে ...
15/08/2026

" #শত শহীদের রক্তে রাঙানো আমাদের স্বাধীনতা"
রক্তের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতাকে উদযাপন তাই তাঁদেরই ছবিকে বুকে ধরে যাঁরা অনায়াসে নিজেদের প্রাণের মূল্যে আমাদের উপহার দিয়ে গেছে বহুমূল্য এই স্বাধীনতাকে।

 #স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি আজ
14/08/2026

#স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি আজ

 #রাত পোহালে স্বাধীনতা দিবস। এই গোটা সপ্তাহ জুড়ে পালিত হলো Har Ghar Tiranga কর্মসূচি। শুধুমাত্র কর্মসূচির আনুষ্ঠানিকতায...
14/08/2026

#রাত পোহালে স্বাধীনতা দিবস। এই গোটা সপ্তাহ জুড়ে পালিত হলো Har Ghar Tiranga কর্মসূচি। শুধুমাত্র কর্মসূচির আনুষ্ঠানিকতায় নয়, ছাত্রছাত্রীরা যাতে ভারতের পরাধীনতার ইতিহাস, রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম ও তার কান্ডারীদের কথা জানতে ও বুঝতে পারে সেই প্রচেষ্টা আমরা করেছি। কুইজ প্রতিযোগিতা,প্রবন্ধ প্রতিযোগিতা, আঁকা প্রতিযোগিতা,গল্পের ছলে আলোচনা সভার মাধ্যমে। গৌরবময় অতীতকে জেনে বুঝে এগিয়ে চলুক আমাদের আগামীরা।

"শত শহীদের রক্তে রাঙানো আমাদের স্বাধীনতা"       ভারতমায়ের সেই বীর সন্তান যারা"জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে...
11/08/2026

"শত শহীদের রক্তে রাঙানো
আমাদের স্বাধীনতা"
ভারতমায়ের সেই বীর সন্তান যারা
"জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌন মলিন মুখে ফোটালো ভাষা".... তাঁদের বীরগাথার গল্পগাছা আলোচনা আজ ছাত্রছাত্রীদের সাথে।
Ghar Tiranga কর্মসূচি

22/07/2026
❤️❤️  #হাতে ছোট্ট একটা উপহার,তাতেই মহাখুশি ওরা ❤️❤️ অরণ্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় গাছরা কেন আমাদের ...
22/07/2026

❤️❤️ #হাতে ছোট্ট একটা উপহার,তাতেই মহাখুশি ওরা ❤️❤️ অরণ্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় গাছরা কেন আমাদের বন্ধু তা ওরা ব্যাখ্যা করেছে খুব সহজ সাবলীল নিজের ভাষায়। দ্বিতীয় শ্রেণির কৃষ্ণ সিং এবং তৃতীয় শ্রেণির সৃজিতা মন্ডল❤️❤️

22/07/2026

#ভাষা ক্যাম্প⭐
⭐জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে প্রাথমিক স্তরের শিশুদের বাংলা ছাড়াও অন্য যেকোনো ভারতীয় ভাষার সঙ্গে প্রাথমিক পরিচিতির জন্য ভাষা ক্যাম্পের আয়োজন করা হচ্ছে স্কুলে। আমাদের স্কুলটি যেহেতু আদিবাসী অধ্যুষিত অঞ্চলে ,তাই আমরা বেছে নিয়েছি অলচিকি আর হিন্দি ভাষাকে।
⭐মোট ২৮ ঘণ্টার ভাষা ক্যাম্পটি চলবে মোটামুটি একমাস। এর মধ্যে শিশুদের এই দুটো ভাষার সঙ্গে প্রাথমিক পরিচিতি ও অক্ষরজ্ঞান করানোর লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। বাড়িতে ,টিভিতে সবসময় যে ভাষা তারা শুনছে ,দেখছে ,সেই ভাষার লিপি শেখার উৎসাহে বাচ্চারা শিখছেও খুব তাড়াতাড়ি।

Address

Jhitkipota
Pandua
712146

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhitkipota Adibasi Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share