Dwarbasini Girls' High School

Dwarbasini Girls' High School An official social page for Dwarbasini Girls'High School. A social media platform for the school ac Dwarbasini,Hooghly,712149

"বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে, আর,শিক্ষা আচরণে "-রবীন্দ্রনাথ ঠাকুররচনায় - শর্মিষ্ঠা ঘোষঅঙ্কণে - আত্রেয়ী মন্ডলকো...
05/09/2021

"বিদ্যা সহজ, শিক্ষা কঠিন,
বিদ্যা আবরণে, আর,
শিক্ষা আচরণে "-
রবীন্দ্রনাথ ঠাকুর

রচনায় - শর্মিষ্ঠা ঘোষ
অঙ্কণে - আত্রেয়ী মন্ডল
কোলাজে - সঙ্গীতা আদক

এছাড়াও অসংখ্য ছাত্রীর অসামান্য সব প্রচেষ্টার সাক্ষ্য বহন করছে আজকের দিনটি, সকলের জন্য, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে রইলো আন্তরিক ভালোবাসা ও শুভকামনা...

05/09/2021

আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে - সঙ্গীতা আদক, সম্প্রীতি সামন্ত, অন্বেষা সাঁতরা, সৃজিতা দাস

সমগ্র অনুষ্ঠানের ভিডিওটি তৈরি করেছে - সঙ্গীতা আদক

এছাড়াও, বিভিন্ন শ্রেণির ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে স্মরণ করেছে আজকের দিনটিকে, বিদ্যালয়ের পক্ষ থেকে সকলের জন্য রইলো অনেক শুভকামনা ও ভালোবাসা।

আজকের অনুষ্ঠানের তৃতীয় তথা শেষ পর্ব...

05/09/2021

আজ ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি তথা প্রখ্যাত শিক্ষাবিদ্ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের ১৩৩ তম জন্মদিন। তিনি ১৮৮৮ সালের ৫ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।

রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তাঁর জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন "জন্মদিনের পরিবর্তে ৫ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয়, তবে আমি বিশেষরূপে অনুগ্রহ লাভ করবো।"

আজ, 'জাতীয় শিক্ষক দিবস' উপলক্ষে আমাদের সকল শিক্ষিকাদের জানাই সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা।

উপস্থাপন করছি আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব...

05/09/2021

আজ ৫ই সেপ্টেম্বর। আজকের দিনটি ভারতে 'জাতীয় শিক্ষক দিবস' হিসাবে পালন করা হয়ে থাকে। আমরাও প্রতি বছর আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে পালন করি, কিন্তু এবছর ভয়াবহ অতিমারির জন্য বিদ্যালয়ে অনুষ্ঠানটি পালন করতে পারছি না , তাই আমরা, দশম শ্রেণীর ছাত্রীরা অনলাইন যোগাযোগের মাধ্যমে একটি ছোট্ট অনুষ্ঠান পালন করতে চলেছি।ভুলত্রুটি থাকলেও এই আন্তরিক প্রচেষ্টা সকলের কাছে সমাদৃত হবে- এটা আমাদের বিশ্বাস।

সমগ্র অনুষ্ঠানটি একটি ভিডিওর মাধ্যমে পাঠানো গেল না, তাই সকলের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি।

নিবেদন করছি আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব...

16/08/2021

দ্বিতীয় পর্ব...

আজ ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবস। সারাদেশে কুচকাওয়াজ , পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হলেও কোভিড অতিমারির জন্য এবছরেও উদযাপনের ক্ষেত্রে থাকছে বহু বাধা-নিষেধ।আমরাও তাই এবছর নিজেদের বিদ্যালয় উত্তোলিত পতাকার তলায় একত্রিত হতে পারিনি। শারীরিক দূরত্ব এবং সমস্ত রকমের সুরক্ষার নির্দেশিকা বজায় রেখে আমরা, দশম শ্রেণীর ছাত্রীরা, যথাযথ মর্যাদায় দিনটি উদযাপনের চেষ্টা করলাম। ভুলত্রুটি থাকলেও এই আন্তরিক প্রচেষ্টা সকলের কাছে সমাদৃত হবে - এটা আমাদের বিশ্বাস।

আজ, আমাদের বিভিন্ন শ্রেণিতে পাঠরত ছাত্রীরা অফুরন্ত উৎসাহ নিয়ে এগিয়ে এসেছে আজকের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য। আসুন,তার...
15/08/2021

আজ, আমাদের বিভিন্ন শ্রেণিতে পাঠরত ছাত্রীরা অফুরন্ত উৎসাহ নিয়ে এগিয়ে এসেছে আজকের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য। আসুন,তারই কিছু ঝলক দেখে নিই...

15/08/2021

দীর্ঘদিন ধরে অতিমারিজনিত পরিস্থিতি ছিনিয়ে নিয়েছে আমাদের একত্রিত অবস্থায় অনুষ্ঠান পালনের স্বাধীনতা, কিন্তু থামিয়ে রাখতে পারেনি আমাদের উৎসাহকে। তাই যথাযথ নিয়ম অনুসরণ করেই আমরা, কোনো প্রথাগত শিক্ষা বা অনুশীলন ছাড়াই দিনটিকে স্মরণীয় করে রাখার চেষ্টা করলাম। বিদ্যালয়ে এটাই আমাদের শেষ শিক্ষাবর্ষ, তাই আজ আর একবার ফিরে যেতে চাইলাম বিদ্যালয়ে কাটিয়ে আসা সেই দিনগুলোতে...
নিবেদনে... দ্বাদশ শ্রেণির ছাত্রীরা

আজ,৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ে ঠিক সকাল ৯টায় ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হলো।
15/08/2021

আজ,৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ে ঠিক সকাল ৯টায় ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হলো।

Address

Pandua

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dwarbasini Girls' High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dwarbasini Girls' High School:

Shortcuts

Share

Category