IFPA

IFPA a body of independent people coming frm varied economic, social strata to search an "ism" that is concerned for environment and people with same leverage.

জন-সচেতনতার স্বাধীন মঞ্চ
(INDEPENDENT FORUM FOR PUBLIC AWARENESS)
সামাজিক – অর্থনৈতিক, শিক্ষাগত – পেশাগত, প্রায় সমস্ত শ্রেণীর মানুষ ই নিজেকে নিয়ে বা বড়জোর নিজের পরিবার টুকু ছাড়া আর কোন ভাবনা ভাবতে পারছি না। আমাদের মধ্যে অনেকেই বাড়ীর চার পাশ থেকে কর্মস্থল সর্বত্র আখের গুছিয়ে নেওয়ার দৌড়ে মত্ত। আমরা সবসময় শঙ্কিত, আর সেই ভয়েই এক পা সামনে এগোতে গিয়েও দু পা পিছিয়ে আসি!! আসলে প্রত্যেকে যদি প্রত্যেককে সা

হায্য করার বদলে সমস্যায় ফেলতে থাকি তবে এমন টাই হবার কথা, হচ্ছেও তাই। জীবন-জীবিকা নির্বাহ দিনের পর দিন কঠিন থেকে আরও কঠিন হয়ে উঠছে। চার পাশে ক্ষমতাবান শ্রেণী ক্ষমতাহীন কে আরও আরও শোষণ করার ফন্দী আঁটতে সক্রিয়, এই চক্রী দের এক শক্তিশালী হাতিয়ার হল মানুষ কে বিভিন্ন বিষয়ে প্রকৃত সত্য জানতে না দেওয়া,কোনক্রমে জেনে ফেললেও সে বিষয়ে ভাবনার অবকাশ না দেওয়া। একটু ভেবে দেখুন তো আমরা আমাদের চার পাশের মানুষ গুলোর সাথে কতটা বিচ্ছিন্ন হয়ে পড়ছি দিনের পর দিন? আর এই বিচ্ছিন্নতার ফায়দা লুটছে ওই ক্ষমতালোভী ফন্দীবাজ রা । আসুন না আমরা শুধু মাত্র নিজেকে নিয়ে না ভেবে আশপাশের মানুষ গুলোর কথাও ভাবি, একটু চিনে নেওয়ার চেষ্টা করি প্রকৃত বন্ধু দের।
জনসচেতনতার স্বাধীন মঞ্চ আত্ম-সর্বস্বতা ও ভাবনা-হীনতার বিরুধে লড়াই করতে প্রতিজ্ঞাবদ্ধ , এই মর্মে আমরা –
১। চিন্তাশক্তি ও ভাবনার বিকাশে শিক্ষার প্রসারে,
২। কুসংস্কার অন্ধবিশ্বাস এর বিরুদ্ধে ও বিজ্ঞান মনস্কতার পক্ষে
৩। সমস্ত ধরনের (ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক) মৌলবাদের বিরুদ্ধে ও সমন্বয়ের পক্ষে ,
৪। আত্মশক্তি জাগ্রত করে নিজেকে চিনতে শিখে সমাজ গঠনে নিজেকে নিয়োজিত করার মানসিকতা গড়ে তুলতে,
৫। যেকোনো ধরনের বৈষম্য, ভেদাভেদ দূর করতে,
৬। পরিবেশ, সমাজ, রাজনীতি –র প্রকৃত সচেতনতা গড়ে তুলতে কাজ করবো ।।


গত ২০১১, জুন মাস থেকে (I F P A) বহু প্রতিবন্ধ্কতা সত্ত্বেও আন্তরিকতার সাথে কাজ করে চলেছে –
• পরিবেশ রক্ষায় প্লাস্টিক ব্যবহার বর্জনের পক্ষে সচেতনতা গড়তে পথসভা, বাড়ি-বাড়ি প্রচার, লিফলেট বিলি, বিভিন্ন স্থানে পোষ্টার প্রদর্শনী, চিত্র প্রদর্শনী, ইত্যাদি।
• ভগৎ সিং, নেতাজীর মত সংগ্রামী মানুষের মতাদর্শ কিভাবে বর্তমান সময়ের সমস্যা গুলিকে কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে সে বিষয়ে পথসভা, পোষ্টার প্রদর্শনী।
• মঞ্চের দেওয়াল পত্রিকা “অন্বেষণ” এর মাধ্যমে প্রতি মাসে বিভিন্ন বিষয়ে সচেতনতা গড়ে তলার চেষ্টা। অন্বেষণ এর পক্ষ থেকে কুইজ আয়োজন।
• শিক্ষার প্রসারে ২০১২,২০১৩ মিলিয়ে অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা ৬০ জন ছাত্রছাত্রী কে পাঠ্য বই ও আনুসাঙ্গিক বিষয় এ সাহায্য।
• বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে অনু নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনভিজ্ঞ যুবক দের প্রথম পদক্ষেপ, হয়ত একটু নড়বড়ে, তবু মনের জোরে বলিয়ান হয়ে পথচলা,আসন্ন বাধা কে অতিক্রম করার ইচ্ছাশক্তি রয়েছে আমাদের বুক জুড়ে। তবে এই কাজ দুই বা চার জনের কাজ নয়, দরকার প্রত্যেকের এগিয়ে আসার। I F P A সবসময় বিতর্ক-সমালোচনা কে সাদরে গ্রহন করে, যা যুক্তি গ্রাহ্য তাই স্বীকার করতে প্রস্তুত, স্বাধীন চিন্তা, মুক্ত ভাবনা সবসময় স্বাগত। আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান রইল আসুন একসাথে কাজ করি। না আসতে পারলে আমাদের ডাকুন। আমাদের প্রত্যেকের চেষ্টাতেই গড়ে উঠবে একটা সুন্দর পৃথিবী।
স্বাধীন চিন্তা, মুক্ত ভাবনার জয় হোক
যোগাযোগ= কার্যালয়- স্টুডিও প্রভাতের ত্রিতলে । দূরভাষ – ৮৯৬১৪৯২৯০৮; ৯০৮৮০৬০৮৮১; ৭২৭৮৮৮৫৪৩৫।।

সম্মানীয়/সম্মানীয়া আগামী ৪ঠা জানুয়ারী রবিবার, সকাল ১০টায় ধামসিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে মা ওয়েলফেয়ার এন্ড চ্যারিটেবল ...
01/01/2026

সম্মানীয়/সম্মানীয়া
আগামী ৪ঠা জানুয়ারী রবিবার, সকাল ১০টায় ধামসিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে মা ওয়েলফেয়ার এন্ড চ্যারিটেবল অর্গানাইজেশন আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির-এ আপনাকে সাদর ও সশ্রদ্ধ আমন্ত্রণ জানাই।

কারা রক্তদান করতে পারে?
১৮ থেকে ৬০ বছর বয়সী যেকোন সুস্থ ব্যক্তি রক্তদান করতে পারেন।

রক্তদান করা কেন জরুরী?

ভারতবর্ষে প্রতিবছর ১ কোটি ৪৬ লক্ষ ইউনিট রক্তের প্রয়োজন হলেও কেবল ১ কোটি ১০ লক্ষ ইউনিট রক্ত সংগ্রহ করা সম্ভব হয়। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা অনেক সময় রক্তের অভাবে চিকিৎসা পায় না। ডেঙ্গু-র মতন রোগে রক্তের অনুচক্রিকা প্রাণ বাঁচায়। এছাড়াও সার্জারি ও কিছু রোগের ক্ষেত্রে রক্তের যোগান না থাকলে রোগীর প্রাণ রক্ষা করা সম্ভব হয় না।

রক্তদান করলে কী শরীর দূর্বল হয়?

১ বার রক্তদান করলে তিন মাসের মধ্যেই সেই রক্ত পুনরায় তৈরী হয়ে যায়। শুধু তাই নয় রক্ত ততটুকুই নেওয়া হয় যা আমাদের দূর্বল করে না।

রক্তদান করলে রক্তদাতার সুবিধা কী?

সংগ্রহ করা রক্ত ব্লাড ব্যাঙ্কে পরীক্ষা করা হয়। রক্তদাতার শরীরে কোন রোগ থাকলে তা জানা যায়। এবং এই তথ্য সুরক্ষিত ভাবে কেবল ওই নির্দিষ্ট দাতাকে জানানো হয়। এ কারনে দাতা-র ফোন নম্বর নেওয়া হয়। রক্তদানের মহৎ কাজ করার ফলে যে আনন্দ অনুভব করেন রক্তদাতা, তা, তাঁর শরীরে ডোপামিন সেরোটোনিন এর স্তর বাড়ায়, উদ্বেগ কমায়।

কোন ক্ষতি হতে পারে কী?

একেবারে নয়। প্রশিক্ষিত ডাক্তার ও নার্স রক্ত সংগ্রহ করেন। প্রতি রক্তদাতার জন্য আলাদা কিট ব্যাগ ব্যবহার করা হয়। রক্ত দানের জন্য নিডল লাগানোর সময় পিপড়ে কামড়ানোর মতন লাগে, ব্যস ওটুকুই। আর মনে লাগে আনন্দ।

সকলে রক্তদিন, রক্তদানে অন্যকে উৎসাহ দিন। সমাজ ও দেশের জন্য এই শুভকাজের সুযোগ হারাবেন না। এমনও রক্তদাতা আছেন যিনি তাঁর জীবদ্দশায় ৫০ বারের বেশি স্বেচ্ছায় রঅক্তদান করেছেন।
আহ্বানে - মা ওয়েলফেয়ার এন্ড চ্যারিটেবল অর্গানাইজেশন

28/09/2017

আজ ২৮ এ সেপ্টেম্বর ভগৎ সিং এর জন্মদিন। আজ শঙ্কর গুহ নিয়োগীর শহীদ হওয়ার দিন। ওরা বেঁচে আছেন বেঁচে থাকবেন আমাদের মনে।
এঁদের সম্বন্ধে জানতে- "ভগৎ সিং এর জেল নোট বুক ও অন্যান্য রচনা" এবং "সংঘর্ষ ও নির্মাণ" পড়ুন।

আজ সকালে সিলেবাসের বাইরে । একটা ছোট্ট সাধারণ ঞ্জান পরীক্ষা আর আঁকা আঁকি ☺☺
13/08/2017

আজ সকালে সিলেবাসের বাইরে । একটা ছোট্ট সাধারণ ঞ্জান পরীক্ষা আর আঁকা আঁকি ☺☺

01/08/2017

नदिआ का पानी वि खामोश बहता यहां.....बारिश की बूंदो की होति कहाँ हे जुबां?....सुलगती दिलों में है उठता धुया.....

প্রেমের গান?????

না।

নর্মদা, দামোদর, তিস্তা, ব্রমহপুত্র এমন অনেক অনেক কান্না চিৎকার শোনা যায়।

01/08/2017
'জল' -দেবাশিষ সেনগুপ্ত, পরমেশ গোস্বামী, কল্যাণ রুদ্র বই টি থেকে কয়েকটা যায়গা তুলে দিলাম। বাঁধ মানুষ নির্মাণ করে এসেছে কৃ...
30/07/2017

'জল' -দেবাশিষ সেনগুপ্ত, পরমেশ গোস্বামী, কল্যাণ রুদ্র বই টি থেকে কয়েকটা যায়গা তুলে দিলাম।
বাঁধ মানুষ নির্মাণ করে এসেছে কৃষিকাজ আবিষ্কারের সেই ১০,০০০ বছরের প্রাক ইতিহাসের সময়ের কিছু কাল পর থেকেই। সে বাঁধ ছিল গোষ্ঠী - সমষ্টি - গ্রাম এর প্রয়োজন নির্ভর। সে বাঁধের ধরণ, আকৃতি, স্থায়িত্ব সমস্তটাই ছিল সমষ্টি-র নিয়ন্ত্রণাধীন। ব্যক্তি মালিকানা ও রাস্ট্রের উদ্ভভ এর পর, অনেক বেশি করে সমাজ রাস্ট্রের ওপর নির্ভরশীল ও বাজার অর্থনীতি, সমাজ পরিকল্পনার মূল অক্ষ হয়ে ওঠার সময় থেকে এই পূনউৎপাদনশীল ব্যবস্থা গুলি ভেঙে পড়তে থাকে। উন্নয়নের যে মডেল হাজির করে রাষ্ট্র, তা অতীতেও গন প্রতিরোধের মুখে পড়েছে, এখনো পড়ছে, এই স্বাভাবিক। রাষ্ট্রীয় প্রায়োরিটি যে মানব ও প্রকৃতি বিরোধী উন্নয়নের কথাই বলে তা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই উদাহরণ গুলি। একটি টোটালিটেরিয়ান স্টেট, ভারতের মতন সমাজ, যা রাষ্ট্রের থেকে দুরত্ব বজায় রেখে চলতে চেয়ে নিজেকে প্রবাহমান রাখার প্রয়াস চালিয়ে এসেছে, সেখানে আরো আঘাত হানে। প্রকৃতি পরিবেশ -এর প্রশ্নেও তাই রাষ্ট্রিয় নীতিমালা-কে চ্যালেঞ্জ না করলে সদুত্তর পাওয়া সম্ভব না।

27/07/2017

HIMANGSHU KUMAR SPEAKS

আসুন
25/07/2017

আসুন

23/07/2017

via Anitesh... যা বলতে চাইছিলাম - - -

ভারতের মেয়েরা আগেও ফাইনাল খেলেছে। তখন আমরা কজন সে খবর রেখেছি? না রাখলে কেন রাখিনি? আজ যে ভারতীয় দল নিয়ে এত উত্তেজনা, আগ্রহ ও আবেগ--- তা নির্মাণের পিছনে আমাদের সচেতনতাই শুধু দায়ী না মিডিয়া বা বাজারের প্রচেষ্টাও? এর আগে যখন ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছিল, তখন কি কোনও মিডিয়া তা নিয়ে হইচই করেছিল? সাউথ আফ্রিকার বিরুদ্ধে রাউতের করা ১৮১ রানের ইনিংস নিয়ে একটা প্যারাও লেখা হয়েছিল, যেমনটা হল স্মৃতির বা হরমনপ্রীতের মারকাটারি ইনিংস নিয়ে? ফলে, বাজার, মিডিয়াকে ছাড় দিয়ে লাভ কি? বাজারের খেলা কোথায় নেই? যেখানে যেটুকু দরকার, সেখানে সেটুকু ঢুকবেই। আর, মেয়েদের ক্রিকেটে পুঁজি বিনিয়োগ তুলনায় কম, ফলে পার্ভার্সনও কম। এভাবে যদি দেখি? বাজার বাড়লে কে, কোথায় পিছলাবে কেউ জানে? ছেলেদের ক্রিকেটে 'কোয়ালিটি', 'স্কিল' বেশি, পুঁজি বেশি, লগ্নি বেশি, দুর্নীতি বেশি। সবই বেশি। বাজার তাদের খেলার মাঠটাকে প্রতীকি অর্থেই বড় করে রেখেছে।

আমরা বোধহয় এইসব কথা, আবেগ, যুক্তির স্রোতে সেই বাজারের তৈরি করে দেওয়া খেলার মাঠেই গিয়ে দাঁড়াবো অজান্তে। শুধু, সেই দাঁড়ানোটা আমাদের সজ্ঞানে হবে না... :)

15/07/2017

আমাদের কাছে আপাতত ১০০ টি আম গাছের চারা আছে।কেউ গাছ বসাতে চাইলে,যোগাযোগ করুন।
আমরা এবছর ৩০০ গাছ বসানোর পরিকল্পনা করেছি,সহযোগিতা করুন ও পরিবেশকে বাঁচান।

16/04/2017

"কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা........" গানের তালে বর্ষবরণ..... 'সিলেবাসের বাইরে'তে... ০২/০১/১৪২৪

Address

Panchla
711322

Website

Alerts

Be the first to know and let us send you an email when IFPA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to IFPA:

Shortcuts

Share

Category