Manikchak Sikshaniketan - 10+2

Manikchak Sikshaniketan - 10+2 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Manikchak Sikshaniketan - 10+2, Campus Building, Manikchak, Malda, Old Malda.

বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'School Safety Programme'। 2BN NDRF Kolkata সংস্থার দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ...
21/08/2026

বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'School Safety Programme'। 2BN NDRF Kolkata সংস্থার দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের আগ্রহ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সমসাময়িক সময়ে, বিদ্যালয়ের নিরাপত্তা বিষয়ক এই ধরনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনে জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে উনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভারপ্রাপ্ত শিক্ষক
মানিকচক শিক্ষা নিকেতন।

বিশেষ ঘোষণাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জানানো যাচ্ছে, যারা ক্রীড়া মূলক জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা নিম্ন...
16/08/2026

বিশেষ ঘোষণা
বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জানানো যাচ্ছে, যারা ক্রীড়া মূলক জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা নিম্নে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে অনলাইন রেজিস্ট্রেশন করে নেবে। বিস্তারিত জানতে বিদ্যালয়ে, তোমরা নিলয় স্যারের সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ।
ভারপ্রাপ্ত শিক্ষক
মানিকচক শিক্ষা নিকেতন।

স্বাধীনতা শুধু একটি দিন বা উৎসব নয়। এটি একটি দায়িত্ব। একটি সুন্দর  সমাজ ও দেশ গড়ার দায়িত্ব।   আজ মানিকচক শিক্ষা নিকেত...
15/08/2026

স্বাধীনতা শুধু একটি দিন বা উৎসব নয়। এটি একটি দায়িত্ব। একটি সুন্দর সমাজ ও দেশ গড়ার দায়িত্ব।
আজ মানিকচক শিক্ষা নিকেতনে সাড়ম্বরে পালিত হলো স্বাধীনতা দিবস। নৃত্য ,সংগীত এবং বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
জয় হিন্দ! জয় ভারত! বন্দে মাতরম!
ভারপ্রাপ্ত শিক্ষক
মানিকচক শিক্ষা নিকেতন।

আজ মানিকচক শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নির্দেশিত Census-Self Enumeration বিষয়ক 'Mega Parent Tea...
08/08/2026

আজ মানিকচক শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নির্দেশিত Census-Self Enumeration বিষয়ক 'Mega Parent Teacher Meeting'। এই আলোচনা সভায় বিপুল পরিমাণে বিদ্যালয়ে অভিভাবক- অভিভাবিকা উপস্থিত হন এবং আগ্রহ সহকারে নিখুঁতভাবে নিজেদের Self Enumeration প্রক্রিয়াটি সম্পন্ন করেন। পশ্চিমবঙ্গ সরকার এবং বিদ্যালয়ের আহ্বানে আগত অভিভাবক- অভিভাবিকাদের, বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভারপ্রাপ্ত শিক্ষক
মানিকচক শিক্ষা নিকেতন।

08/08/2026

জরুরী বিজ্ঞপ্তি
বিদ্যালয়ের সমস্ত অভিভাবক- অভিভাবিকাদের জানানো যাচ্ছে যে , পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নির্দেশ অনুসারে আজ দুপুর ১ টায় বিদ্যালয়ে যে Self Enumeration (স্ব-নিবন্ধন) মূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেই সভায় গৃহকর্তারা অবশ্যই নিজেদের মোবাইল ফোন সঙ্গে নিয়ে আসবেন। ধন্যবাদ।
ভারপ্রাপ্ত শিক্ষক
মানিকচক শিক্ষা নিকেতন।

02/08/2026

📢 জরুরি নোটিশ

অভিভাবক-শিক্ষক সভা (Guardian Meeting)

মানিকচক শিক্ষা নিকেতন (১০+২)

মানিকচক, মালদা

মানিকচক শিক্ষা নিকেতন (১০+২)-এর সকল শ্রেণির ছাত্র-ছাত্রী ও তাঁদের সম্মানিত অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী ২০২৭ সালের জনগণনা (Census 2027)-এর Self Enumeration (স্ব-নিবন্ধন) সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (Second Periodic Assessment)-এর প্রস্তুতি এবং বিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি অভিভাবক-শিক্ষক সভা (Guardian Meeting) অনুষ্ঠিত হবে।

🗓️ তারিখ: ০৩ আগস্ট ২০২৬ (সোমবার)
🕛 সময়: দুপুর ১২:০০টা থেকে ১:০০টা পর্যন্ত
📍 স্থান: বিদ্যালয় প্রাঙ্গণ

সভায় যেসব বিষয়ে আলোচনা করা হবে :

📌 জনগণনা (Census 2027): আগামী ২০২৭ সালের জনগণনায় অভিভাবকরা কীভাবে Self Enumeration (স্ব-নিবন্ধন) করবেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সচেতনতা প্রদান।

📌 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন: আগামী ০৪ আগস্ট ২০২৬ থেকে শুরু হতে চলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রুটিন, নিয়মাবলি, প্রস্তুতি এবং অভিভাবকদের করণীয় বিষয়ে আলোচনা।

📌 পড়াশোনা ও উপস্থিতি: শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পাঠ্যাভ্যাস, শিক্ষার অগ্রগতি এবং ফলাফল উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ ও মতবিনিময়।

📌 শৃঙ্খলা: বিদ্যালয়ের শৃঙ্খলা, আচরণবিধি, সময়ানুবর্তিতা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অভিভাবকদের সহযোগিতা বিষয়ে আলোচনা।

সকল সম্মানিত অভিভাবককে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে। আপনার উপস্থিতি আপনার সন্তানের শিক্ষার অগ্রগতি এবং বিদ্যালয়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুদীপ্ত সাহারায়
ভারপ্রাপ্ত শিক্ষক
মানিকচক শিক্ষা নিকেতন (১০+২)।

পশ্চিমবঙ্গ সরকার, বনদপ্তর এবং মালদা জেলা প্রশাসনের উদ্যোগে 'অরণ্য সপ্তাহ-2026' উপলক্ষে মালদা জেলা ব্যাপী জেলা স্তরের প্র...
21/07/2026

পশ্চিমবঙ্গ সরকার, বনদপ্তর এবং মালদা জেলা প্রশাসনের উদ্যোগে 'অরণ্য সপ্তাহ-2026' উপলক্ষে মালদা জেলা ব্যাপী জেলা স্তরের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অষ্টম থেকে দশম শ্রেণীর প্রবন্ধ প্রতিযোগিতায় মানিকচক শিক্ষা নিকেতনের নবম শ্রেণীর ছাত্রী অদিত্রী ঝা প্রথম স্থান এবং দশম শ্রেণীর ছাত্রী আয়ুশি মন্ডল দ্বিতীয় স্থান লাভ করেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
ভারপ্রাপ্ত শিক্ষক
মানিকচক শিক্ষা নিকেতন।

06/07/2026

একটি বিশেষ বিজ্ঞপ্তি

পরম শ্রদ্ধেয় প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী জ্যোতি ভূষণ পাঠক মহাশয়ের প্রয়াণে মানিকচক শিক্ষা নিকেতন পরিবার গভীরভাবে শোকাহত।

তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্টাফ্ কাউন্সিলের সিন্ধান্ত অনুসারে আগামীকাল (৭ জুলাই, ২০২৬, মঙ্গলবার) বিদ্যালয়ের সংরক্ষিত ছুটি মঞ্জুর করে, পঠন-পাঠন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সকল ছাত্র-ছাত্রীকে জানানো যাচ্ছে যে, ৮ জুলাই, ২০২৬,বুধবার যথারীতি যথাসময়ে বিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হবে।

অনুমত্যনুসারে
ভারপ্রাপ্ত শিক্ষক
মানিকচক শিক্ষা নিকেতন।

06/07/2026
জরুরি শোকবার্তা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আহ্বান। গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, আমাদের পরম শ্রদ্ধেয় প্রাক্তন প্রধান ...
05/07/2026

জরুরি শোকবার্তা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আহ্বান।

গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, আমাদের পরম শ্রদ্ধেয় প্রাক্তন প্রধান শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ শ্রী জ্যোতিভূষণ পাঠক মহাশয়-এর মরদেহ আগামীকাল ৬ জুলাই ২০২৬, সোমবার, সকাল ৯ টা ( সম্ভাব্য) - এর পর থেকে মানিকচক শিক্ষা নিকেতন প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে শায়িত থাকবে।

তাঁর দীর্ঘ কর্মজীবন, আদর্শ, ত্যাগ ও অক্লান্ত নিষ্ঠা আমাদের বিদ্যালয়ের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

মানিকচক শিক্ষা নিকেতনের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, ছাত্র-ছাত্রী, বিদ্যালয় পরিচালন সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, অভিভাবকমণ্ডলী এবং সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীর কাছে আমাদের আন্তরিক আবেদন—উক্ত সময়ে বিদ্যালয়ে উপস্থিত থেকে এই মহান শিক্ষকের প্রতি আপনাদের শেষ শ্রদ্ধা নিবেদন করুন।

সমস্ত বর্তমান ছাত্র-ছাত্রীকে সকাল ৮.৪৫ মিনিটের মধ্যে বিদ্যালয়ের নির্ধারিত স্কুল ইউনিফর্ম পরিধান করে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হচ্ছে।

একজন মহান শিক্ষকের প্রতি আমাদের সম্মিলিত শ্রদ্ধাই হবে তাঁর প্রতি সর্বোচ্চ সম্মান।

অনুমত্যনুসারে -
ভারপ্রাপ্ত শিক্ষক,
মানিকচক শিক্ষা নিকেতন (10 +2)।

Address

Manikchak, Malda
Old Malda
732202

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm

Telephone

+913512272393

Alerts

Be the first to know and let us send you an email when Manikchak Sikshaniketan - 10+2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share