26/01/2025
21 দিন ট্রেন এ চেপে যাবেন না কি বেড়াতে ?
বিশ্বের দীর্ঘতম ট্রেন জার্নি
এটা বর্তমানে বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা,
প্রায় ২১ দিন স্থায়ী এই যাত্রা।
শুরু হয় ইউরোপের পর্তুগাল থেকে এবং শেষ হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালোয়শিয়ায়।
জীবনে যদি কখনো সুযোগ আসে তবে একদিন এই ট্রেন জার্নি করতে চাই ।
পর্তুগালে শুরু হওয়া এই যাত্রা, স্পেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, বেলারুশ, রাশিয়া, মঙ্গোলিয়া, চীন, লাওস, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় শেষ হয়।
সব মিলিয়ে ১৩ টি দেশ অতিক্রম করতে হয়। এটা একক কোন ট্রেন যাত্রা না।
ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার জন্য আপনাকে থামতে হবে।
এই দীর্ঘ যাত্রায় আপনি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগের পাশাপাশি বিশ্বের অনেকগুলো দর্শনীয় স্থান দেখতে পাবেন।
বিশ্ব সংস্কৃতি জানার জন্য এমন সুন্দর সুযোগ আর দ্বিতীয়টি নেই।
কাজেই কখনো সুযোগ আসলে ২১ দিনের এই ট্রেন ভ্রমণ সবার শেষ করা উচিৎ।
©