Jote Arapur PN High School - HS

Jote Arapur PN High School - HS This is the official page of the institution.

Sibsankar Das Memorial Friendship Cricket Tournament- 2025নড়হাট্টা উচ্চ বিদ্যালয় আয়োজিত আটটি স্কুলের (শিক্ষক, শিক্ষাক...
17/12/2025

Sibsankar Das Memorial Friendship Cricket Tournament- 2025
নড়হাট্টা উচ্চ বিদ্যালয় আয়োজিত আটটি স্কুলের (শিক্ষক, শিক্ষাকর্মী ) মধ্যে বন্ধুত্বপূর্ণ ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল তার প্রথম রাউন্ডে আমরা জয়ী।
Jote Arapur P. N. High School v/s Malda Railway High School

JAPNHS - 148 /4 Over -10
MRHS - 104 / 4 Over -10

Man of the match - Babu Hazra (JAPNHS)

আগামীকাল সেমিফাইনাল খেলা

Big shout out to my new rising fans! Ankita Saha
21/11/2025

Big shout out to my new rising fans! Ankita Saha

আমাদের বিদ্যালয় আজ Under 14 বিভাগে জোনের ফুটবলে বিজয়ী হয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে অভিনন্দন।
22/07/2025

আমাদের বিদ্যালয় আজ Under 14 বিভাগে জোনের ফুটবলে বিজয়ী হয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে অভিনন্দন।

আজ ১০ই জুলাই, ২০২৫, বিদ্যালয়ের একটি চিরস্মরণীয় দিন। এই গুরুপূর্ণিমার পূণ্যলগ্নে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সমস্ত শিক্ষক ...
10/07/2025

আজ ১০ই জুলাই, ২০২৫, বিদ্যালয়ের একটি চিরস্মরণীয় দিন। এই গুরুপূর্ণিমার পূণ্যলগ্নে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ছয়জন শিক্ষাগুরুকে যাঁরা নিজেদের কর্মজীবন উৎসর্গ করেছেন এই বিদ্যালয়ের উন্নতিকল্পে। মাননীয় শ্রী রঞ্জিত কুমার মুখার্জী, মাননীয় শ্রী গোরা মুর্মু, মাননীয় শ্রী তরুণ কান্তি ঘোষ, মাননীয় ডা: অভিজিৎ আচার্য, মাননীয়া শ্রীমতী নিরুপমা মন্ডল এবং মাননীয় হামিদুর রহমান, আপনাদের অবসর জীবন আনন্দে কাটুক, বিদ্যালয়ের তরফ থেকে এটুকুই কামনা করি সর্বশক্তিমানের কাছে।

আজ ৫ই ফেব্রুয়ারী, ২০২৫, বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের সরস্বতী পূজার ভোগ প্রসাদ খাওয়ানো হল। খাবারের তালিকায় ছিল পোলাও...
05/02/2025

আজ ৫ই ফেব্রুয়ারী, ২০২৫, বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের সরস্বতী পূজার ভোগ প্রসাদ খাওয়ানো হল। খাবারের তালিকায় ছিল পোলাও, ভেজ ডাল, আলু পনীর মটরশুঁটির তরকারি, চাটনি, পাঁপড়ভাজা আর রসগোল্লা। আট শতাধিক ছাত্রছাত্রীরা আজকের এই ভোগ আনন্দ ও তৃপ্তির সঙ্গে গ্রহণ করেছে।

২০২৫ শিক্ষাবর্ষে বাগদেবীর আরাধনায় জোত আরাপুর পরেশ নাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা।
03/02/2025

২০২৫ শিক্ষাবর্ষে বাগদেবীর আরাধনায় জোত আরাপুর পরেশ নাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা।

02/02/2025

আগামী ৫ই ফেব্রুয়ারী, বুধবার সরস্বতী পূজা উপলক্ষে বিদ্যালয়ের সকল বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন আহারের ব্যবস্থা করা হয়েছে। ঐ দিন সব ছাত্রছাত্রীদের নিম্নলিখিত সময় অনুসারে বিদ্যালয়ে আসতে বলা হচ্ছে।
১১:৩০ - পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী
১২:০০ - সপ্তম ও অষ্টম শ্রেণী
১২:৩০ - মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী
০১:০০ - নবম, দশম শ্রেণী
০১:৩০ - একাদশ শ্রেণী

বি:দ্র: বিদ্যালয়ের নির্দিষ্ট পোশাক পরে আসা বাধ্যতামূলক।।

বিদ্যালয়ের দর্শন বিষয়ের শিক্ষিকা শ্রীমতি নিরুপমা মন্ডল মহাশয়া, গত 30.11.2024 তারিখ তার এই বিদ্যালয়ের কর্মজীবন থেকে অবসর ...
01/12/2024

বিদ্যালয়ের দর্শন বিষয়ের শিক্ষিকা শ্রীমতি নিরুপমা মন্ডল মহাশয়া, গত 30.11.2024 তারিখ তার এই বিদ্যালয়ের কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেন। 2001 সালে যোগদান করে দীর্ঘ 23 বছরের কর্মজীবনে তিনি সবার প্রিয় হয়ে উঠেছিলেন।
সদা বিনয়ী নিরুপমা ম্যাম ছিলেন ছাত্রছাত্রীদের সকল আবদার, অনুরোধের এক নিশ্চিন্ত ঠিকানা। স্টাফ রুমে তার সদা হাস্যময় উপস্থিতি সহকর্মীদের সবসময় উজ্জীবিত করতো।
তার অবসরকালীন জীবন সুস্থ, নীরোগ এবং আনন্দের সঙ্গে কাটুক, বিদ্যালয়ের সকলের পক্ষ থেকে এই শুভকামনা রইলো।

Another achievement for us.
04/10/2024

Another achievement for us.

গত 5 সেপ্টেম্বর 2024, শিক্ষক দিবসে, বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রাক্তন শিক্ষয়িত্রী নিবেদিতা সেনগুপ্ত-র আবক্ষ মূর্তির উন্মোচ...
10/09/2024

গত 5 সেপ্টেম্বর 2024, শিক্ষক দিবসে, বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রাক্তন শিক্ষয়িত্রী নিবেদিতা সেনগুপ্ত-র আবক্ষ মূর্তির উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, গ্রন্থাগারটির উন্নতিকল্পে আমাদের প্রিয় ছোড়দি, নিবেদিতা সেনগুপ্ত, তাঁর অবসরকালীন প্রাপ্ত অধিকাংশ অর্থই বিদ্যালয়কে দান করে গিয়েছিলেন। তাঁরই স্মরণে গ্রন্থাগারটির নামকরণ "নিবেদিতা সেনগুপ্ত গ্রন্থাগার"।

সেই মহতী অনুষ্ঠানে আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন শ্রীমতী কৃষ্ণা মজুমদার ও মূর্তিতে মাল্যদান করেন শ্রীমতী চন্দনা দাশগুপ্ত। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী সকলেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। অনেকেই স্মৃতিচারণা করেন তাদের প্রিয় দিদিমণির। অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বর্তমান শিক্ষক শ্রী চিরঞ্জীব সেনগুপ্ত।

স্মৃতিধন্য ছোড়দির মূর্তিটি বিদ্যালয়কে দান করেছেন তাঁরই সহকর্মী, বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ডঃ অভিজিৎ আচার্য্য মহাশয় (শিক্ষারত্ন)।

গৌরবময় অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত .....

বিদ্যালয়ের মুকুটে জুড়লো আরও একটি পালক। ব্লক স্তরের পর জেলা স্তরেও লোকনৃত্য প্রতিযোগিতায় প্রথম হলো জোত আরাপুর পরেশনাথ ...
09/09/2024

বিদ্যালয়ের মুকুটে জুড়লো আরও একটি পালক। ব্লক স্তরের পর জেলা স্তরেও লোকনৃত্য প্রতিযোগিতায় প্রথম হলো জোত আরাপুর পরেশনাথ উচ্চ বিদ্যালয়।

Address

P. O. Arapur
Old Malda
732124

Opening Hours

Monday 10:30am - 4:30pm
Tuesday 10:30am - 4:30pm
Wednesday 10:30am - 4:30pm
Thursday 10:30am - 4:30pm
Friday 10:30am - 4:30pm
Saturday 10:30am - 1:30pm

Telephone

03512.266853

Alerts

Be the first to know and let us send you an email when Jote Arapur PN High School - HS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jote Arapur PN High School - HS:

Shortcuts

Share

Category