07/10/2022
HYPOKALEMIA
-------------------------
Hypokalemia হলো এমন একটি অবস্থা যখন রক্তে Potassium level খুবই কমে যায়। অর্থাৎ রক্তে Potassium সাধারণ level 3.5mmol/l - 5.0mmol/l থেকে নীচে নেমে যায়। Hypokalemia কে Low Potassium ও বলা হয়।
কারণ:
----------
যে কারণে মানুষের শরীরে Hypokalemia দেখা দেয় সেগুলি নিম্নরূপ---
১) অতিরিক্ত ভেদ বমি ও পাতলা পায়খানা হওয়া।
২)কিডনির সমস্যা ও অতিরিক্ত প্রস্রাব হওয়া।
৩)মদ্যপান করা (Alcoholism), তামাক খাওয়া।
৪) শরীরে folic acid এর ঘাটতি হওয়া,
অতিরিক্ত ঘাম বের হওয়া (excessive sweating)।
৫) বিভিন্ন কারণে দীর্ঘ মেয়াদী Antibiotic এর সেবন করা। কোষ্ঠকাঠিন্যের জন্য ঔষধ খাওয়া (laxative)।
৬) ব্লাড সুগারের জন্য নিয়মিত ঔষধ খাওয়া।
৭) Magnesium এর ও ঘাটতি হওয়া।
... এই সব কারণে Hypokalemia র সমস্যা হতে পারে।
লক্ষণ:
----------
কারো Hypokalemia হলে যে লক্ষণ দেখে বুঝতে হয় সেগুলি হলো--
১) শারীরিক দুর্বলতা, ক্লান্তি দেখা দেয়।
২) মাংসপেশীতে খিল ধরা ( muscle cramps), ঝাঁকুনি মারা (twitching)।
৩)বুক ধরফর করা, Arrhythmia , শ্বাসকষ্ট হয়।
৪) কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়।
৫) Tachycardia, Bradycardia, premature heartbeats, atrial-ventricular disease, paralysis.
..... ইত্যাদি নানা জটিল সমস্যার সৃষ্টি হতে পারে।
Diagnosis:
-----------------
১)serum potassium test
২)LFTs
৩)মূত্র পরীক্ষা
৪) ECG
৫) serum electrolyte test
৬)Echo...
খাদ্য-খাবার:
------------------
potassium সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন নিম্নরূপ--
১)কলা, ২) কমলালেবু, ৩)apricots, ৪) kiwi, ৫) আনারস, ৬)আঙুর, ৭)ফুটি, ৮) কিসমিস, ৯) খেজুর ইত্যাদি ফল
১০)আলু, ১১) ব্রকলি, ১২) পালংশাক,১৩) গাঁজর, ১৪) যেকোন দানাশস্য, ১৫) beans, ১৬)বাদাম, ১৭) কলাই, ১৮) টমেটো, ১৯) দুগ্ধজাত দ্রব্য, ২০) Citrus juices ইত্যাদি।
To get better knowledge and information about medicine and diseases ... please SUBSCRIBE my Youtube channel
https://youtube.com/channel/UC52RlGW2YZs17voZPjtEgzQ