09/12/2023
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আমাদের এক পরম বিস্ময়। উনিশ শতকীয় খোলস ভেঙে বেরিয়ে এসে এই পরিবার গোটা বাঙালি সমাজকে দাঁড় করিয়ে দিয়েছিল এক নতুন পৃথিবীর সামনে। স্বাধীন চিন্তা, শিল্প সাহিত্য স্থাপত্য ধর্মীয় ভাবনা রাজনীতি পোশাক আশাক থেকে শুরু করে বৈবাহিক অনুষ্ঠান এমনকি বিয়েবাড়ির খাবারের মেনু পর্যন্ত জীবনের নানা প্রান্তভূমিতে প্রচলিত জীবনের ছক ভেঙে এই পরিবার আমাদের সামনে তুলে ধরেছিল নতুন ভাব, নতুন আঙ্গিক, নতুন যাপন চিত্র। সেই ছক ভাঙা নতুন জীবন আজ আমরা এতটাই আত্মস্থ করে ফেলেছি যে আমরা ভুলতেই বসেছি তার উৎসভূমিকে। ভুলতে বসেছি ঠাকুরবাড়ির সেই ছকভাঙার লড়াইয়ের কথাকে। লড়াই যে শুধুমাত্র সমকাল ও সমসাময়িক সমাজের বিরুদ্ধেই ছিল এমন নয়, পারিবারিক প্রথা বা ঐতিহ্যকে ভেঙে নতুন আলোর ভাব বন্যায় অন্তঃপুরের অলিন্দে অলিন্দে দক্ষিণের বাতাসও প্রবাহিত করেছিলেন কেউ কেউ। ব্যক্তিগত স্তরে শিকল ভেঙেছিলেন তাঁরাও। এই শিকল ছিল পারিবারিক সংস্কার রীতি নীতির শিকল। তাই ঠাকুরবাড়ির স্মরণীয় ব্যক্তিত্বদের সেই লড়াইয়ের ইতিকথাকে পুনশ্চের আলোয় ফিরে দেখবার জন্যই তথ্যসূত্রের ২৮ বর্ষ ১ম সংখ্যার নিবেদন "ঠাকুরবাড়ি : শিকলভাঙার কথা"।
আগ্রহী পাঠক সংখ্যাটি সংগ্রহের জন্য প্রিবুকিং করতে পারেন 9836132329 এই হোয়াটস আপ নম্বরে। কোনরকম কুরিয়ার চার্জ ছাড়াই সংখ্যাটি আপনাদের কাছে পৌঁছে যাবে যথাসময়ে।