Professor Shonku

Professor Shonku Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Professor Shonku, Education, Nimtita.

আজও অজানা _
16/12/2024

আজও অজানা _

পথ চেয়ে _এই শান্ত নিস্তব্ধ শীতে রাত যত ঘনিয়ে আসে তত ভাবনার অতল গহ্বরে তলিয়ে যায়। সংসারের কত বিষয় নিয়েই না ভাবি, কি...
15/12/2024

পথ চেয়ে _

এই শান্ত নিস্তব্ধ শীতে রাত যত ঘনিয়ে আসে তত ভাবনার অতল গহ্বরে তলিয়ে যায়। সংসারের কত বিষয় নিয়েই না ভাবি, কিন্তু সিকিভাগ লিখে প্রকাশ পায়। মনের বাগিচায় কত পরিযায়ী পাখির আগমন হল, কী দিন কী রাত কত গল্প কত কথা। কিন্তু ঋতু পরিবর্তনের মতো ভালোবাসার আভাস পেলেই তারা অন্যত্র চলে যায়, পাছে বাগিচার মালী তাদের মায়ায় পরে যায় এই ভয়ে হয়তো। তারাও বুঝত মালী সত্যি মায়ায় পড়েছে। এখন মালী বাগিচার শূন্যতায় ব্যথিত হয়ে সেই সব পাখিদের চিঠি লিখে খোঁজ নেই, কিন্তু তারা কখনও উপেক্ষা করে কখনও বিরক্ত হয়ে উত্তর দেয়। কী ভাবছিলাম আর কী লিখলাম, হুঁস!
একদিন এইসব ভাবনা ও লেখা ঘুচে যাবে, কোনো এক আত্মগ্লানির শেষ পরিণতি দিয়ে।।

~ বেপরোয়া

 If you don't know about this, you have to know and share this..You have a statement on Rafa but not on Reasi then you h...
10/06/2024



If you don't know about this, you have to know and share this..
You have a statement on Rafa but not on Reasi then you have to shame on yourself..
We need another surgical strike on Pakistan..
There is no place and mercy for terrorism..

Watch :- https://youtu.be/im0Jk07ESfw?si=M3DM6M1DE5NzuG8M

শিক্ষণীয় শুধু সফলতা নয় ব্যর্থতাও অনেক কিছু শেখায়। কালকের অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তানের ম্যাচে ম্যাক্সওয়েল এর ২০১ র...
08/11/2023

শিক্ষণীয়

শুধু সফলতা নয় ব্যর্থতাও অনেক কিছু শেখায়। কালকের অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তানের ম্যাচে ম্যাক্সওয়েল এর ২০১ রানের অনবদ্য ইনিংস সত্যিই প্রশংসনীয়। একসময় যখন ২৯২ রান তাড়া করতে নেমে ৯১ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার তরী প্রায় ডুবে গিয়েছিল সেখান থেকে একা হাতে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রায় ডুবে যাওয়া তরীটিকে সেমিফাইনালের তীরে পৌঁছে দিল। অনবদ্য ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস থাকলে ভেঙ্গে গিয়েও উঠে দাঁড়ানো যায় তার ঐতিহাসিক সাক্ষী থাকল কালকের ক্রিকেট পাগল দর্শক। এই একাকী লড়াই ও সফলতার শিক্ষা বিভিন্ন বিশিষ্টজন উল্লেখ করেছেন। কিন্তু আফগানিস্তানের তীরে এসে তরী ডুবে যাওয়ার কথা ও জীবন শিক্ষা তেমনভাবে কেউ উল্লেখ করেননি। আফগানিস্তানের পরাজয়, সময়ে সুযোগের সদ্ব্যবহার এই জীবন শিক্ষা দিয়ে গেল। এই ভরাডুবির কারণ বলতে গেলে অদক্ষ পরিচালনা, সঠিক পরিকল্পনার অভাব আরও কত কী। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেল পৌরাণিক কাহিনীর যোদ্ধার মতো দুই বাহুর জোরে ক্রিকেট বিশ্ব জয় ।।

~ বেপরোয়া

উত্তরপ্রদেশের ঘটনাটি হয়তো অনেকেই জানে না, আবার হয়তো জানে এবং একটি ' সাধারণ ঘটনা ' বলে এড়িয়ে গেছে। ঘটনাটি সাধারণ হত য...
26/08/2023

উত্তরপ্রদেশের ঘটনাটি হয়তো অনেকেই জানে না, আবার হয়তো জানে এবং একটি ' সাধারণ ঘটনা ' বলে এড়িয়ে গেছে। ঘটনাটি সাধারণ হত যদি একজন ছাত্র অন্যজনকে মারছে, এখানে সীমিত থাকত। কিন্তু তা নয়, এখানে একজন শিক্ষিকার উপস্থিতি ও আদেশে একজন হিন্দু সম্প্রদায়ের ছাত্র অন্য এক মুসলিম সম্প্রদায়ের ছাত্রকে মারছে। সে মার খাচ্ছে কেন, তার অপরাধ সে ' মুসলিম '। এই অভাবনীয় ঘটনার ভয়ঙ্কর পরিণতি কেউ উপলব্ধি করল না। সমাজ গড়ার কারিগর( শিক্ষক শিক্ষিকা ) যাদের কাজ ধর্ম, বর্ণ, জাতি প্রভৃতির ঊর্ধ্বে গিয়ে প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা দেওয়া তাদের কাছে এটা আশানুরূপ নয়। দুটি আট বছরের শিশুর মধ্যে সাম্প্রদায়িক হিংসার বিষ ঢেলে দেওয়ার শাস্তি শিক্ষিকার বহিস্কার। এটাই কি প্রকৃত সমাধান? না। মানসিকতার পরিবর্তনই হল একমাত্র সমাধান। দেশভাগের সময় সাম্প্রদায়িক প্রতিহিংসার যে চারাগাছ রোপণ করা হয়েছিল স্বাধীনতার ৭৬ বছর পরও তা পুরোপুরি উচ্ছেদ করা গেল না। এই দায় কার?? তোমার আমার সকলের ....

~বেপরোয়া

तू थोड़ा ठहर जा जराअभी तो मैंने चलना शुरू किया हैबहुत चलना बाकी है अभीकितने ठोकर खाना है बाकीकुछ मत बोल, कुछ मत शुनतू थोड़...
04/06/2023

तू थोड़ा ठहर जा जरा
अभी तो मैंने चलना शुरू किया है
बहुत चलना बाकी है अभी
कितने ठोकर खाना है बाकी
कुछ मत बोल, कुछ मत शुन
तू थोड़ा ठहर जा जरा ।।

ভালোবাসা,পরিস্থিতির কাছে হেরে গেছে..মন ও মস্তিষ্কের এক আজব দ্বন্দ্বে..ভালোবাসার অনুভূতির কিয়দংশ প্রকাশ করে বাকিটা মনের ...
09/03/2023

ভালোবাসা,
পরিস্থিতির কাছে হেরে গেছে..

মন ও মস্তিষ্কের এক আজব দ্বন্দ্বে..
ভালোবাসার অনুভূতির কিয়দংশ প্রকাশ করে বাকিটা মনের ডাইরিতে লিখে রাখতে চাইনি,
মন চেয়েছিল,
সমস্ত কিছু উজার করে তাকে ভালোবাসতে,
সমস্ত সময় তাকে নিয়ে ভাবতে
সমস্ত পথ তাকে নিয়ে চলতে
সমস্ত কথা তাকে নিয়ে বলতে
সমস্ত লেখা তাকে নিয়ে লিখতে

আরও কত কী,,,

কিন্তু,
মস্তিষ্ক বলেছিল
এখনো বলে অন্য কথা ...
দারিদ্রতার গণ্ডি পেরিয়ে সভ্য মধ্যবিত্ত সমাজে দিনে দুমুঠো ভালো খেয়ে ভালো পড়ে মাথা উঁচু করে বেঁচে থাকার কথা..
যার জন্য এখন প্রয়োজন অক্লান্ত পরিশ্রম/ পড়াশোনা।।

~ বেপরোয়া

একাত্তর তম            এশিয়া কাপের ফাইনালে ভারত উঠতে পারল না। তবে আজ আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির বিধ্বংসী শতক ক্...
08/09/2022

একাত্তর তম

এশিয়া কাপের ফাইনালে ভারত উঠতে পারল না। তবে আজ আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির বিধ্বংসী শতক ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছে। বিরাট এর ফ্যানরা আজ ক্রিকেট খেলা দেখায় প্রাণ খুঁজে পেয়েছে। ১০২১ দিন পর বিরাট কোহলির ব্যাটে শতক এল। শেষ শতক এসেছিল বাংলাদেশের বিরূদ্ধে ২০১৯ সালের ডিসেম্বরে টেস্ট ক্রিকেটে। তিনি টি২০ ক্রিকেটে একজন ধারাবাহিক বিশ্বমানের খেলোয়াড় এবং একমাত্র ভারতীয় ক্রিকেটার যার গড় রান রেট ৫০ এর অধিক। টি২০ ক্রিকেটে তার খেলা সবাই উপভোগ করেন, কিন্তু আজকের আগে কেউ ভাবেনি তিনি এই ফরম্যাটে সেঞ্চুরি করবেন।
ফাইনালে না উঠলেও, যারা ক্রিকেট খেলা দেখতে ভালোবাসেন তারা আজ বিরাটের খেলা দেখে তৃপ্তি পেয়েছে। তাই বলে সমালোচনা এখনও থামেনি। আসলে একজন মানুষ তথা প্লেয়ার কখনই সকলের পছন্দের হতে পারে না। তাই বহু প্রতিক্ষার পর আসা ৭১ তম সেঞ্চুরি নিয়ে সমালোচনা চলছে। তাদের বক্তব্য আফগানিস্তান তো পেছনের দল তার বিরুদ্ধে সেঞ্চুরি করাটা বিশাল কিছু না। আবার অনেকের মতে আজকে সেঞ্চুরি করে হলটা কি?
তাদের একটা কথা বলার যে আমরা দর্শক খেলা দেখব, উপভোগ করব, ভালো খেললে প্রশংসা করব, খারাপ খেললে সমালোচনা করব। তার সাথে একটু গেম অ্যানালাইসিস করব। মানে এই পুরো এশিয়া কাপের ম্যাচগুলো কোন দল কোন দলের বিরুদ্ধে ভালো খেলেছে বা খারাপ খেলেছে। যেমন এই আফগানিস্তান কাল পাকিস্তানকে ১৩০ রানে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল, কিন্তু তারাই আজ ভারতের বিরূদ্ধে প্রশংসনীয় ভাবে লড়তে পারল না। ঠিক ভারতের ম্যাচগুলোতেও একই জিনিস লক্ষনীয়।
একটা সময় মনে হয়েছিল বিরাট কোহলির যুগ হয়তো শেষ। ক্যাপটেন্সি ছেড়ে দেওয়া, ক্রিকেট বোর্ডের সাথে মতের অমিল। কিন্তু সমস্ত জটিলতা কাটিয়ে নতুন রুপে ফিরে এসেছে সে। সে ফুরিয়ে যায়নি। একজন ক্রিকেটপ্রেমী হিসেবে তার এই আগমনকে উপভোগ করা উচিত।

~ বেপরোয়া

যেকোনো সম্পর্কে দুই পক্ষের মধ্যে বিশ্বাস ও আগ্ৰহ থাকা আবশ্যক।নইলে সেটা কোনো এক পক্ষের কাছে বোঝা হয়ে যায় এবং অজান্তেই স...
12/07/2022

যেকোনো সম্পর্কে দুই পক্ষের মধ্যে বিশ্বাস ও আগ্ৰহ থাকা আবশ্যক।
নইলে সেটা কোনো এক পক্ষের কাছে বোঝা হয়ে যায় এবং অজান্তেই সেই সম্পর্কে দূরত্ব বেড়ে যায়।

~ বেপরোয়া

মানুষ হয়ে জন্মেছ যখন,হারানোর কষ্ট, ভাঙার ব্যথা ও বেদনা থাকা স্বাভাবিক।কিন্তু সেটা যেন থেমে যাওয়ার কারণ না হয়ে দাঁড়ায...
12/07/2022

মানুষ হয়ে জন্মেছ যখন,
হারানোর কষ্ট, ভাঙার ব্যথা ও বেদনা থাকা স্বাভাবিক।
কিন্তু সেটা যেন থেমে যাওয়ার কারণ না হয়ে দাঁড়ায়।
সেটা যেন হয় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

~ বেপরোয়া

You called someone several times but she did not answer. Then say in your mind, " যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা ...
01/06/2022

You called someone several times but she did not answer. Then say in your mind, " যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে " and go ahead. Expectation always brings sorrows. If someone don't want to be a part of your journey, don't think about it.
Dream alone...
And go ahead until you reached at peak of your success.

~ বেপরোয়া

Address

Nimtita

Website

Alerts

Be the first to know and let us send you an email when Professor Shonku posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category