16/07/2025
নিলামবাজার মীরাবাড়ী ইদ্রিস মীরা গার্লস মাদ্রাসার প্রিন্সিপালের শোকবার্তা::📚🖋️
আজ ১৬/০৭/২৫ ইং বুধবার বিকাল নিলামবাজার বাহাদুরপুর সৈয়দ মাহমুদিয়া মাদ্রাসার দশম শ্রেণির মেধাবী ছাত্র বিলাল উদ্দিনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিলামবাজার মীরাবাড়ী ইদ্রিস মীরা গার্লস মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর,আলহাজ্ব শাহ সুফী মাওলানা সৈয়দ ইব্রাহিম হুসেইন সাহেব। তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানান।
প্রিন্সিপাল সাহেব ঘোষণা করেন যে, আগামীকাল অর্থাৎ ১৭/০৭/২৫ ইং বৃহস্পতিবার ইদ্রিস মীরা গার্লস মাদ্রাসার ছাত্রীদের নিয়ে বিলাল উদ্দিনের রূহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও খতম মাহফিল অনুষ্ঠিত হবে। তিনি সকল ছাত্র-ছাত্রী এবং এতদঞ্চলবাসীকে পথ চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান, যাতে এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে রোধ করা যায়।
আল্লাহ বিলাল উদ্দিনকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন — আমিন।
প্রিন্সিপাল
ইদ্রিস মীরা গালর্স মাদ্রাসা
মীরাবাড়ী-নিলামবাজার