Hatighisa High School Silver Jubilee Celebration-2025

Hatighisa High School Silver Jubilee Celebration-2025 Silver Jubilee Celebration of Hatighisa High School(H.S.) in 2025

আমাদের প্রিয় হাতিঘিসা উচ্চ বিদ্যালয়(উঃমাঃ)-এর রজত জয়ন্তী বর্ষ এক বছর ধরে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়...
04/03/2026

আমাদের প্রিয় হাতিঘিসা উচ্চ বিদ্যালয়(উঃমাঃ)-এর রজত জয়ন্তী বর্ষ এক বছর ধরে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। নিঃসন্দেহে সেই বর্ষব্যাপী উদযাপন উৎসবের শ্রেষ্ঠ আকর্ষণ ছিল সা-রে-গা-মা-পা খ্যাত শিল্পী শ্রী দীপায়ন রায়ের সঙ্গীতানুষ্ঠান। তাঁর কাছ থেকে আমরা উপহার পেয়েছিলাম সুরের জাদুতে হৃদয় ছুঁয়ে যাওয়া স্মরণীয় এক সন্ধ্যা।

16/02/2026

হাতিঘিসা উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে দু'টি মজাদার পারফরমেন্স ছিল টকিং পাপেট শো(ভেন্ট্রিলোক্যুইজম বা মায়াস্বর) এবং ম্যাজিক শো। সৌজন্যে: পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক বিভাগের শিলিগুড়ি আঞ্চলিক কার্যালয়।

টকিং পাপেট 'ফাটাকেষ্ট' এবং কলকাতা থেকে আগত ম্যাজিশিয়ান উত্তম ছোট-বড় নির্বিশেষে সকলের মন খুশি করে দেন।

গত ২০ জানুয়ারি হাতিঘিসা উচ্চ বিদ্যালয়(উঃমাঃ)-এর রজত জয়ন্তী বর্ষ উদযাপন উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মনোজ্ঞ ন...
15/02/2026

গত ২০ জানুয়ারি হাতিঘিসা উচ্চ বিদ্যালয়(উঃমাঃ)-এর রজত জয়ন্তী বর্ষ উদযাপন উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমরা বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মারুনি নৃত্যশিল্পীদের। পাহাড় থেকে আগত সেই নৃত্যদলের সঙ্গে কিছু আনন্দের স্মৃতি অমলিন থেকে যাক।

🌸 🌷 🌼

14/02/2026

হাতিঘিসা উচ্চ বিদ্যালয়(উঃমাঃ)-এর রজত জয়ন্তী বর্ষ উদযাপন উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত দু'টি নৃত্যানুষ্ঠান।

01/02/2026

গত ২০ জানুয়ারি বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে খুব সুন্দর গান করে সকলের মন ভরিয়ে দেয় দোয়েল ভৌমিক। দোয়েল আমাদের বিশেষ স্নেহের পাত্রী। পরিচয়ে সে হাতিঘিসা উচ্চ বিদ্যালয়ের প্রথম সভাপতি শ্রী মৃণালকান্তি ভৌমিক মহাশয়ের পৌত্রী এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা শ্রীমতি দেওয়ালি ভৌমিকের সুকন্যা। দোয়েলের জন্য আমাদের পক্ষ থেকে থাকলো অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।

30/01/2026

গত ২০ জানুয়ারি হাতিঘিসা উচ্চ বিদ্যালয়(উঃমাঃ)-এর রজত জয়ন্তী বর্ষ উদযাপন উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে কালজয়ী আধুনিক বাংলা গানের সুরে বিমুগ্ধ এক সন্ধ্যা আমাদের উপহার দিলেন শ্রী সত্যজিৎ মুখোপাধ্যায় এবং শ্রীমতি গৌরী মিত্র। সে দিনের সোনা ঝরা সন্ধ্যায় বাংলা গানের স্বর্ণযুগকে যেন স্পর্শ করলাম আমরা তাঁদের কন্ঠের জাদুতে।

জীবনে যত সাফল্য, যত স্বীকৃতি-ই আমরা পাই না কেন, নিজের স্কুলের থেকে পাওয়া পুরস্কারের মূল্যই আলাদা। আর সেই পুরস্কার যদি হ...
29/01/2026

জীবনে যত সাফল্য, যত স্বীকৃতি-ই আমরা পাই না কেন, নিজের স্কুলের থেকে পাওয়া পুরস্কারের মূল্যই আলাদা। আর সেই পুরস্কার যদি হাতে ওঠে বিদ্যালয়ের বিশেষ কোনো উপলক্ষ্যের মঞ্চে, তাহলে তো কথাই নেই। আনন্দ যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। জীবন ভবিষ্যতে যে পথেই এগিয়ে নিয়ে যাক, সেই মধুর স্মৃতি মনের কোনো এক কোনায় ঠিক সজীব থেকে যাবে।
সূচনা অনুষ্ঠানের মতোই হাতিঘিসা উচ্চ বিদ্যালয়(উঃমাঃ)-এর রজত জয়ন্তী বর্ষ উদযাপন উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চেও পুরস্কৃত করা হল বিদ্যালয়ের বিভিন্ন স্তরের কৃতী পড়ুয়াদের। এদের প্রত্যেকে আরো অনেক অনেক সাফল্য অর্জন করুক, এই শুভেচ্ছা ও স্নেহাশিস থাকলো।

🌸 🌷 🌼

গতকাল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর কিছু খন্ডচিত্র।
28/01/2026

গতকাল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর কিছু খন্ডচিত্র।

Time may pass, but the bond remains unchanged. Silver Jubilee Celebration: 2025-2026Hatighisa High School(H.S.) 🌿 🌿 🌿
27/01/2026

Time may pass, but the bond remains unchanged.

Silver Jubilee Celebration: 2025-2026
Hatighisa High School(H.S.)

🌿 🌿 🌿

গতকাল বিদ্যালয়ে ভারতবর্ষের ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপন।🧡🤍💚
27/01/2026

গতকাল বিদ্যালয়ে ভারতবর্ষের ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপন।

🧡🤍💚

26/01/2026

চা-বাগানে ঘেরা তরাই সুন্দরী হাতিঘিসার সাথে জনজাতি সংস্কৃতির নাড়ির যোগ। আর এই উপজাতীয় সংস্কৃতির অপরিহার্য অঙ্গ হল ধামসা-মাদল সহযোগে গান ও নাচ।
ধামসা ও মাদল তো শুধু বাদ্যযন্ত্র নয়, আদিবাসী ঐতিহ্যের চিরন্তন দুই প্রতীক। ধামসা-মাদল গলায় ঝুলিয়ে তার তালে তালে গান এবং সেই মাটির গন্ধ মাখা সুরের সাথে দলবেঁধে ছন্দময় নাচ... বাগানিয়া সমাজ ও সংস্কৃতির খুব গভীরে এর শিকড় ছড়ানো।

হাতিঘিসা উচ্চ বিদ্যালয়(উঃমাঃ)-এর রজত জয়ন্তী বর্ষ উদযাপন উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে আদিবাসী সমাজের সেই আবহমান ঐতিহ্যকেই তুলে ধরার চেষ্টা করলাম আমরা। সকলে সাক্ষী থাকলাম বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী পায়েল ওরাওঁয়ের নেতৃত্বে সমবেত আদিবাসী নৃত্যের। আরো একবার প্রমাণিত হল, ডিজে কালচার নয়, নিজস্ব সংস্কৃতির মধ্যেই লুকিয়ে আছে প্রাণের শান্তি।

ঠিক এক বছর আগে আজকের তারিখে হাতিঘিসা উচ্চ বিদ্যালয়(উঃমাঃ)-এর রজত জয়ন্তী বর্ষ উদযাপন উৎসবের সূচনা অনুষ্ঠানের অন্তিম দিন...
25/01/2026

ঠিক এক বছর আগে আজকের তারিখে হাতিঘিসা উচ্চ বিদ্যালয়(উঃমাঃ)-এর রজত জয়ন্তী বর্ষ উদযাপন উৎসবের সূচনা অনুষ্ঠানের অন্তিম দিনে আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম সা-রে-গা-মা-পা খ্যাত সঙ্গীতশিল্পী শ্রী দীপায়ন রায়কে। কুয়াশাঝরা সেই হিমেল সন্ধ্যায় তাঁর গায়কীর মায়াজাল বন্দি করে ফেলেছিল আমাদের।

Address

Hatighisa
Naxalbari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hatighisa High School Silver Jubilee Celebration-2025 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category