Naihati Narendra Vidyaniketan

Naihati Narendra Vidyaniketan The official page of NAIHATI NARENDRA VIDHYANIKETAN (Bengali & English)
Index no. B1-132
H.S code :- 103136
website: www.nnv.org.in

Naihati Narendra Vidyaniketan, was founded in 1933. Widely perceived as a school which has combined tradition and modernity, Indian and other cultures in a successful mix, the school does not favour any particular sect or religion and has always embraced different communities without bias. The declared twin mission of the school is committment to continuous self-development and service to society.

Naihati Narendra Vidyaniketan has an established reputation for academic execellence and for providing its students a stimulating learning environment. Its curriculum is dynamic with communication skills, environmental projects, community service, health and value education, art and aesthetics seamlessly built into the school programme. The school places priority on the learning-teaching process and the focus is on enquiry and creativity, rather than passive learning and aggressive competition. Thus pursuit of academic intelligence and development of diverse talents form integral aspects of school life.

08/05/2026

বিদ্যালয়ের সাফল্য আবারো আমাদের গর্বিত করলো। বিদ্যালয়ের ছাত্র অনিকেত শীল মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করলো।

02/11/2025

উচ্চ মাধ্যমিকের 3rd Semester পরীক্ষায় নৈহাটি তথা ব্যারাকপুর লোকসভার সেরা তিন ছাত্র - ছাত্রী। প্রত্যেকেই নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের কৃতি।

আদিত্য রঞ্জন রায় -- ইংরাজি মাধ্যমের ছাত্র
(97.37%) 185 out of 190

অভিষেক কুন্ডু -- বাংলা মাধ্যমের ছাত্র
(95.26 %) 181 out of 190

স্নেহা দেবনাথ -- ইংরাজি মাধ্যমের ছাত্রী
( 95%) 190 out of 200

নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের অহংকার আদিত্য রঞ্জন রায়। শুধু ছাত্র হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও।মাধ্যমিকে অল্পের জন্য...
31/10/2025

নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের অহংকার আদিত্য রঞ্জন রায়। শুধু ছাত্র হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও।

মাধ্যমিকে অল্পের জন্য লক্ষ্য পূরণ না হলেও উচ্চ মাধ্যমিক 3rd Semester নিরাশ করল না। 97.37 (185 out of 190) শতাংশ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করে নৈহাটি তথা সমগ্র উত্তর 24 পরগনা জেলাকে গর্বিত করেছে। রামকৃষ্ণ মিশনের জয় জয়কারের মধ্যেও আমাদের আদিত্য একটা জায়গা অর্জন করতে পেরেছে। এটাই আমাদের সাফল্য।

প্রবাদ আছে পরিশ্রম করলে সাফল্য আসবেই। আর সাথে যদি থাকে নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন তবে সেটা বাড়তি পাওনা। বর্তমানে জেলা তথা পার্শ্ববর্তী অঞ্চলেও ছাত্র জীবনের অন্যতম সেরা প্রতিষ্ঠান। সেই জন্যই দুর দূরান্ত থেকে ছেলে - মেয়েরা আসে এখানে পড়তে। উৎকর্ষতা ও গুণগত মান আমাদের বৈশিষ্ট্য। সারাবছর ওদের নিয়েই আমাদের কেটে যায়। তাই তো এত ধরনের সফলতা আমাদের মুকুটে যুক্ত হয়।

তবে দুঃখের বিষয় আমাদের ছেলে - মেয়েদের সাফল্য অন্যের কাছে তীব্র হিংসার কারণ হয়ে দাঁড়ায়। খারাপ লাগে, কষ্ট লাগে, যখন শুনতে পাই আমাদের প্রাণাধিক প্রিয় স্কুলের নামে, আমাদের নামে উদ্দ্যেশ্যপ্রণোদিত ভাবে কেউ কেউ বিভিন্ন কুৎসা করেন , মিথ্যাচার করেন। অনেকে ভাবেন এতে আমাদের দুর্নাম করা যাবে, খাটো করা যাবে। কিন্তু অভিভাবকরা যে চোখ বন্ধ করে আমাদের ভরসা করেন। বিশ্বাস করেন। তার ফলশ্রুতি এই ফল। তাই সরকারি স্কুল হিসেবে আমাদের জয় যাত্রা অব্যাহত আছে, থাকবে।

নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের ছাত্রী স্নিগ্ধা রায় এবছর সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET এ 720 র মধ্যে 696 পেয়ে স্কু...
07/06/2024

নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের ছাত্রী স্নিগ্ধা রায় এবছর সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET এ 720 র মধ্যে 696 পেয়ে স্কুলের এবং নৈহাটির মুখ উজ্জ্বল করেছে। আমরা গর্বিত। ভবিষ্যতে স্নিগ্ধা একজন সুচিকিৎসক হিসেবে খ্যাতি অর্জন করবে এই আশীর্বাদ রইল।

10/05/2024

অন্যান্য বছরের মতোই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে অপ্রতিরোধ্য নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের ছেলে - মেয়েরা। দুই মাধ্যমেই সার্বিক ফলাফল আমাদের চমৎকৃত করেছে। আমরা গর্বিত। আমাদের ছেলে - মেয়েরা আমাদের অহংকার।

মোট পরীক্ষার্থী --- 486
পাস -- 485 -- 99.79%
1 জন পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে সব পরীক্ষা দিতে পারেনি।

প্রথম বিভাগে উত্তীর্ণ -- 423
দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ -- 62
সর্বোচ্চ নম্বর -- 466

90% and above -- 15
80% and above -- 105
75% and above -- 120
60% and above -- 183
50% and above -- 49
45% and above -- 13

এগিয়ে নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন।।

02/05/2024

সারা বছর পরিশ্রমের পরে যখন ফল হাতে আসে এবং সেটা যদি সন্তোষ জনক হয় তবে তার আনন্দই আলাদা। প্রত্যাশা আরো বেশি ছিল। অল্পের জন্য সেটা পূরণ না হওয়ায় একটু দুঃখ রয়েই গেল।

তবে আমাদের ছাত্র - ছাত্রীদের জন্য আমরা গর্বিত। রাজ্যে প্রথম 20 জনের মধ্যে আমাদের দুজন ছাত্র - ছাত্রী স্থান পেয়েছে।

সর্বোচ্চ নম্বর -- 679 -- প্রার্থিতা ভৌমিক -- ইংরাজি মাধ্যম।

বাকি পরিসংখ্যান ---
90% & above - 14
80% & above - 28
75% & above - 70
60% & above - 93

অকৃতকার্য -- শূন্য।

02/05/2024

nnv.org.in এ নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পাওয়া যাবে ।

বছরের শেষ দিনে সকলে আসুন / এসো নৈহাটি রেল মাঠে নৈহাটি উৎসবের মূল মঞ্চের সামনে ঠিক সন্ধ্যা 5 টা 30 মিনিটে। মূল মঞ্চে নিজে...
29/12/2023

বছরের শেষ দিনে সকলে আসুন / এসো নৈহাটি রেল মাঠে নৈহাটি উৎসবের মূল মঞ্চের সামনে ঠিক সন্ধ্যা 5 টা 30 মিনিটে।

মূল মঞ্চে নিজেদের সংক্ষিপ্ত অনুষ্ঠানের ডালি নিয়ে হাজির থাকবে নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের ছাত্র - ছাত্রীরা।

 #সেরার_সেরা_আমাদের_বাংলা #স্কুল গেমসের টেবিল টেনিসে অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের ছাত্র ইমন অধ...
28/12/2023

#সেরার_সেরা_আমাদের_বাংলা #

স্কুল গেমসের টেবিল টেনিসে অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের ছাত্র ইমন অধিকারী এবং প্রিয়াংশু কর্মকারের নেতৃত্বে আমাদের রাজ্য দল আয়োজক দিল্লিকে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন হল।

এগিয়ে নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন।

16/08/2023

আজকে পরাজিত হওয়ার পরে আমাদের প্রতিপক্ষ দলের সমর্থনে আমাদের স্কুল কে হেয় করে কিছু পোষ্ট করা হয়েছে ওই স্কুলের প্রাক্তন ছাত্র Kaustabh Basu র fb wall এ। ওদের কিছু শিক্ষক, শিক্ষিকাও তাতে যোগ দিয়েছেন। এই মানসিকতার তীব্র প্রতিবাদ করছি। খেলায় হার জিত আছেই। সেটা অপছন্দের হলেও মেনে নিতে হয় Sports man Spirit হিসেবে। আমাদের স্কুলের বিপুল সংখ্যক ছেলে মেয়ে আজ উপস্থিত ছিল। জয়ের পর বা খেলা চলাকালীন প্রত্যেকে খুব সুন্দর ভাবে শৃঙ্খলাবদ্ধ ভাবে ছিল। এটাই আমাদের স্কুলের শিক্ষা।

East and West NNV is the Bestআজ 'খেলা হবে ' দিবস উপলক্ষে নৈহাটির বিধায়ক তথা সেচ ও জলপথ পরিবহন মন্ত্রী মাননীয় পার্থ ভৌম...
16/08/2023

East and West NNV is the Best

আজ 'খেলা হবে ' দিবস উপলক্ষে নৈহাটির বিধায়ক তথা সেচ ও জলপথ পরিবহন মন্ত্রী মাননীয় পার্থ ভৌমিক মহাশয়ের উদ্যোগে আয়োজিত নৈহাটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের স্কুল ভিত্তিক খেলার ফাইনালে আজ আমাদের বিদ্যালয় নৈহাটী নরেন্দ্র বিদ্যানিকেতন 1-0 গোলে নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

আমাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক গুণাবলী, বিভিন্ন ধরনের খেলার ওপরও জোর দেওয়া হয়। প্রতিটি ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েরা যোগ্যতা প্রমাণ করে স্কুলের পতাকা তুলে ধরে। এত দিন আমরা টেবিল টেনিস, Karate , ভলিবল, ইত্যাদি খেলায় প্রায় একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছি। ফুটবল ও ক্রিকেট এর মত দলগত খেলায় মাঠের অভাবে অনুশীলন করতে পারি না বলে আমরা সাফল্য পায় না। গতবছর চেষ্টা করেও পারিনি। এবার আমাদের ছেলেরা কথা দিয়েছিল কিছু করে ওরা দেখাবেই। ওদের ওপর আমরা ভরসা করেছিলাম। আর আমাদের দুজন ক্রীড়া শিক্ষক প্রদীপ পাল ও দীপঙ্কর গায়েন মহাশয়ের চেষ্টায় ও ছাত্র দের উৎসাহে আমরা লড়ে গিয়েছি সীমিত সামর্থ্যের মধ্যে। অবশেষে আমার ছেলেরা কথা রেখেছে। ফাইনালে স্টেডিয়ামের বড় মাঠে বৃষ্টি কে উপেক্ষা করে ওরা বিদ্যালয়ের পতাকা উচুঁতে তুলে ধরেছে।

আজ সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র - ছাত্রীদের খেলা দেখতে ও স্কুলের খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে যাবার ডাক দিয়েছিলাম আমরা। আমাদের অভিভাবকরা তাদের সন্তান দের স্কুলের এই ডাকে সাড়া দিতে বারণ করেন নি। সুদীর্ঘ মিছিল করে প্রায় 3 km পথ হেঁটে আমাদের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা আজ স্কুলে উপস্থিত সব ছেলে মেয়েদের নিয়ে মাঠে গিয়েছিলেন। মেয়েদের উৎসাহ ছেলেদের কে ছাপিয়ে গিয়েছে। ওরা স্কুলের আসন্ন বার্ষিক অনুষ্ঠানে অংশ গ্রহণের সুযোগ ছাড়তে রাজি কিন্তু খেলা দেখা ছাড়তে রাজি নয়। ওদের আবদারের কাছে তাই মাথা নোয়াতে হল। সবাই কে যাওয়ার অনুমতি দেওয়া হল। সুশৃঙ্খল ভাবে গ্যালারি ভরিয়ে দিল ওরা। মাঠে যদি আজ 1000 দর্শক থাকে তবে তার মধ্যে 950 জনই আমাদের ছেলে মেয়েরা। ওরা স্কুলের সম্মানের প্রতি এত অনুগত ভাবে পুরো খেলা দেখলো যে সত্যি ওদের জন্য কোন প্রশংসায় যথেষ্ট নয়। কোনো রকম প্ররোচনাতেই ওরা পা দেয় নি। খেলা শেষে বৃষ্টি মাথায় নিয়ে সকলে আনন্দ করতে করতে সুস্থ মত বাড়ি ফিরেছে। তাই সকল অভিভাবক, ছাত্র, ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী কে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নৈহাটি স্টেডিয়ামের মত এত সুন্দর ও স্বপ্নের মাঠে ছোট ছোট ছেলেদের খেলার সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।

এগিয়ে নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন।।।

Address

44, Jan Mahammad Ghat Road
Naihati
743165

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 2pm

Telephone

+913325812253

Alerts

Be the first to know and let us send you an email when Naihati Narendra Vidyaniketan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Naihati Narendra Vidyaniketan:

Shortcuts

Share

Category