06/01/2026
আমাদের বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী (বাংলা মাধ্যম) এর উজ্জ্বল ছাত্র, আরিয়ান অধিকারী সম্প্রতি ভুবনেশ্বর, ওড়িশা তে আয়োজিত আন্তর্জাতিক UCMAYPSF Yogasana Sports World Cup 2025-এর Traditional/Athletic Yoga 🧘 ইভেন্টের ‘Euro Kids’ বিভাগে বিশ্বের ১৮টি দেশের মধ্যে ভারতের 🇮🇳 হয়ে প্রথম স্থান 🥇 অধিকার করেছে। মাত্র ৬–৭ বছর বয়সেই এই অসাধারণ সাফল্য তার অনুশাসন ও একনিষ্ঠ পরিশ্রমের উজ্জ্বল প্রমাণ। তার এই অসামান্য কৃতিত্বের জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং Naihati Boys' School - Primary এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।👏💐🎊