17/06/2026
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে (WBPRMS) রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ প্রক্রিয়াটি নিচে স্টেপ অনুযায়ী দেওয়া হলো:
✅স্টেপ ১ (হোম পেজে প্রবেশ): প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট (https://wbprms.in/) ওপেন করুন।
👉 সামনে একটি বিশেষ নির্দেশিকার পপ-আপ মেসেজ আসবে, সেখানে নিচে থাকা "Skip to home" বাটনে ক্লিক করুন।
✅স্টেপ ২ (ইউজার মেনু ওপেন): হোম পেজের ওপরের ডানদিকের কোণায় থাকা "প্রোফাইল/ইউজার" আইকনটিতে ক্লিক করুন।
✅স্টেপ ৩ (রেজিস্ট্রেশন সিলেক্ট): আইকনটিতে ক্লিক করার পর একটি ড্রপডাউন মেনু আসবে। সেখান থেকে লাল বক্সে ঘেরা "Register Now" অপশনটি বেছে নিন।
✅স্টেপ ৪ (নির্দেশিকা বন্ধ করা): রেজিস্ট্রেশন পেজটি লোড হতেই স্ক্রিনে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকার পপ-আপ আসবে। সেখানে থাকা "Close" বাটনে ক্লিক করে সেটি বন্ধ করুন।
✅স্টেপ ৫ (ফর্ম পূরণ): এবার রেজিস্ট্রেশন ফর্মে আপনার সঠিক তথ্যগুলো একে একে ইনপুট করুন:
👉আপনার সচল মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিন।
👉আপনার নাম (First Name, Middle Name, Last Name) লিখুন।
👉জন্মতারিখ (Date Of Birth) এবং লিঙ্গ (Gender) সিলেক্ট করুন।
👉একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করুন এবং 'Confirm Password' ঘরে সেটি পুনরায় লিখুন।
👉নিচে দেওয়া ক্যাপচা কোডটি (Captcha) দেখে দেখে সঠিক বক্সে টাইপ করুন এবং "Send Otp" বাটনে ক্লিক করুন।
✅স্টেপ ৬ (OTP ভেরিফিকেশন): আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) পাঠানো হবে। স্ক্রিনে থাকা "ENTER OTP" এর ঘরগুলিতে সেই ওটিপি-টি বসিয়ে সাবমিট করুন।
✅স্টেপ ৭ (সফল রেজিস্ট্রেশন): ওটিপি ভেরিফিকেশন সফল হলে আপনার মোবাইলে একটি নিশ্চিতকরণ মেসেজ আসবে। সেখানে আপনার UID এবং PIN দেওয়া থাকবে, যা আপনার অ্যাকাউন্ট তৈরি হওয়ার প্রমাণ।
আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি এখানেই সম্পন্ন হলো। এর পর আপনি আপনার অ্যাকাউন্ট লগইন করে প্রোফাইল সম্পূর্ণ করতে পারবেন।।