Premodini Girls High School

Premodini Girls High School Our pride and our glory

10/09/2022

আপনার সন্তান যদি হাতকাটা মানে স্লিভলেস জামা পরে, মিনি স্কার্ট পরে, ব্লাউজ ছাড়া শাড়ী পরে তাহলে সেটা আপনার সন্তানের দোষ নয়। দোষ আপনার #পিতা_মাতার_দোষ!

#পিতা_মাতা হলো সন্তানের সর্বোচ্চ শিক্ষক। পরিবারের শিক্ষা যতোটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রাতিষ্ঠানিক শিক্ষা ততোটা গুরুত্ব বহণ করে না! কারণ প্রতিষ্ঠান থেকে একটা বাচ্চা শিক্ষকের কাছে যতটুকু শিখে তার চাইতে বেশি শিখে তার বন্ধুদের কাছ থেকে ভালো কিম্বা খারাপ যেটাই হোক না কেন? আর বন্ধুরা কিন্তু একই পরিবার থেকে আসেনা?! বিভিন্ন পরিবার থেকে আসা বাচ্চাগুলো বিভিন্ন রকমের ব্যবহার করে।
আমি আমার নিজের সন্তানদেরকে দিয়েই উদাহরণ দেই। যেমন- আমার দুই মেয়েকে আমি যখন ভালো মন্দ শিখাচ্ছি তখন তারা স্কুলের বান্ধবীদের কাছ থেকেও শিখে আসতেছে। আমি তাদের কথাবার্তার ধরণ দেখে ঠিকই বুঝতে পারি এইকথা আমার শিখানো না তাদের বান্ধবীদের শিখানো কথা। এবং আমি যখন জিজ্ঞেস করি তখন তারা ঠিকই স্বীকার করে যে এটা তাদের বান্ধবীরা বলেছে।

আরেকটা উদাহরণ দেই কিছুদিন আগে আমরা এক বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। তো সেখানে এক ভাই বলতেছিলেন হারাম হালাল বিষয় নিয়ে। উনার ভাষ্যমতে এই দেশে থাকতে গেলে চাইলেও শতভাগ হালালভাবে চলা যায় না। তো এক পর্যায়ে উনি তার মেয়েকে দেখিয়ে বললেন, ভাবী দেখেন আপনার মেয়ে ফুলহাতা জামা পরেছে মাথায় কাপড় দিয়েছে আর আমার মেয়ে হাতাকাটা মাজা পরেছে। এখন বলেন ভাবী এখানে আমিসহ সব আঙ্কেলরা কিন্তু আমার মেয়েকে দেখতেছে তাতে কিন্তু আমার মেয়ের গুনা হচ্ছে। (উনার বড় মেয়ে এবং আমার বড় মেয়ে একই বয়সি তারা একই ক্লাসে পড়ে।)
আমি তখন ঐ ভাইয়ের কথার কোনো উত্তর দেইনি, উত্তর দিলেও দিতে পারতাম কিন্তু দেইনি। কারণ উনি যেখানে এইকথা বলতেছেন সেখানে তো উনার জানা থাকার কথা সন্তানকে শিখাতে হয়, তা না হলে সন্তান যা ইচ্ছা তাই করবে। আমার মেয়েরা কি জন্মের পর থেকেই সবকিছু শিখেছে? কখনই না! শিখাতে হয়েছে এখনো শিখাতে হচ্ছে। তারপরও আমি গর্ব করে বলতে পারি না আমার মেয়েরা কেমন হবে সঠিক পথে থাকবে কি না? আল্লাহর কাছে চাই যেনো জীবনের শেষ দিন পর্যন্ত তারা সঠিক পথে থাকে সঠিকভাবে চলতে পারে ফি-আমানিল্লাহ্! আমিন!

আগের যুগে পরিবারের শিক্ষাতেই তো মানুষ শিক্ষিত হতো। তখন মানুষরা কি মানুষ হতো না? গরু ছাগল হয়ে থাকতো?!

আপনি আপনার সন্তানকে ছোট বেলা থেকেই যেভাবে শিখাবেন আপনার সন্তান সেভাবেই শিখে বড় হবে। আপনি যদি আপনার সন্তানকে ধমক না দেন একদিন ঐ সন্তান আপনাকে ধমক দিয়ে কথা বলবে। একদম প্রমানীত সত্যকথা। এমন সন্তান আমি নিজের চোখে দেখেছি। সান্তানের ধমকে বাবা মা চুপ করে থাকেন। আহারে কতোটা দুঃখজনক কথা!
পেট থেকে পরেই কোনো বাচ্চা সবকিছু শিখে ফেলে না শিখে যায় না? একটা বাচ্চাকে যেমন মুখে তুলে খাওয়াতে হয় , কথা বলা শিখাতে হয়, হাত ধরে হাটা শিখাতে হয় ... ঠিক তেমনি পোষাক পড়ানোটাও শিখাতে হয়। আপনার বাচ্চা যখন ছোট থেকে বড় হবে তখন আপনাকেই শিখাতে হবে কোন্ পোষাক সে পড়তে পারবে আর কোন্ পোষাক সে পড়তে পারবে না?!

মুসলমান হিসাবে আমাদের সবার দ্বায়িত্ব এবং কর্তব্য সন্তানকে জানাতে হবে পোষাক হলো সম্মান, ইজ্জত! আপনি যদি পোষাক ছাড়া বাইরে বের হন তাহলে আপনাকে কেউ সম্মান করবে না, ইজ্জত দিবে না! এটা যেমন আপনাকে বুঝতে হবে ঠিক তেমন আপনার সন্তানকেউ বুঝাতে হবে।

স্বাধীনতার মানেটা আগে আপনাকে বুঝতে হবে, তবেই আপনি আপনার সন্তানকে স্বাধীনতা বুঝাতে পারবেন।

নীচের ছবিটি হলোঃ "জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট!"

09/09/2022
17/04/2020
31/03/2020

❤❤❤🤗🤗🤗Sobai jar jeta valo lage pls share kore dio.my dear apora❤❤❤🤗🤗🤗🤗

Valobashar moina pakhira❤❤pakira toi dore thakle kisoi amar valo lagena😥😥❤❤❤
31/03/2020

Valobashar moina pakhira❤❤pakira toi dore thakle kisoi amar valo lagena😥😥❤❤❤

Address

Majihara
Nabinagar
3113

Website

Alerts

Be the first to know and let us send you an email when Premodini Girls High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category