Konnagar

Konnagar @"কোন্নগর আমার শহর" (যারা এই শহরটাকে ভালোবাসে, তারা আমাদেরকে ভালোবাসে) শুধুতো ভালোবাসার জন্য বেঁচে থাকা।

Konnagar Amar Shohor – one effort, where we are devoting our heart & soul to represent our city in front of you. In era of football, band in music, by auspicious occasion, by gallantry of nature, education & teachers, from school to college, by tangibility of love, by touch of culture. What we have, what we had to have, what we have to omit, what is ongoing and what have been washed away, your way of visualisation & opinion is our pioneer. Our Motivation:
In the present scenario various types of events are taking place every day in Konnagar. The people of Konnagar are having a numerous number of feelings, merriments which they want to share. A huge number of talents are moving everywhere in Konnagar but they are unknown. Konnagar- amar shohor is a website where our members are devoting themselves to represent all such phenomena. It is not taking into account any political issue but we are bridging the gap between such unknown things & the common folk. This website is our endeavour where everyone can share their feelings, their creations, ongoing events of everyday life. We are also representing the events which are happening all around India in front of the common folk of Konnagar in such a way so that they can learn, understand properly & also can help the people who are in endanger. We are not taking into account any personal problems but the problems of Konnagar as a whole. We invite all the people to share their feelings, talents, creations by surmounting any sort of ambiguity. Not only our members but also any folk from any side of Konnagar is always welcome to take part in this event. This website deals with various cultural events, sports, education, music, the gallantry of nature of our city, the tangibility of love, ambiguities creation & the beauty of Konnagar as a whole. We believe that the way of your visualization & opinion is our pioneer which can make this city beautiful, educationally & culturally biased. Our Way of Visualization:
Basically Konnagar is divided into two parts- Municipality area & Panchaet area. Also the Railway transportation has shown this division promptly. Our way of visualization is to represent our city Konnagar as a whole, not by a part of this. When we utter the name of this city, we mean the city as a united one by overlooking any political issue, any sort of division of this city. Our endeavour is to hold this website from where common folk can come to know about the ongoing events so that they can also take active parts in those. We want every people of this city become knowledgeable about everything of this city so that we can develop the culture properly, in an enlightened way.

🌿 মোহনবাগান মানেই আবেগ, মোহনবাগান মানেই সৃষ্টি। 💚❤️সেই আবেগ ও সৃষ্টির অপূর্ব মেলবন্ধনে কোন্নগর মোহনবাগান ফ্যান ক্লাবের ম...
25/09/2026

🌿 মোহনবাগান মানেই আবেগ, মোহনবাগান মানেই সৃষ্টি। 💚❤️

সেই আবেগ ও সৃষ্টির অপূর্ব মেলবন্ধনে কোন্নগর মোহনবাগান ফ্যান ক্লাবের মহতী উদ্যোগ — আলপনা প্রতিযোগিতা। 🎨✨

আপনার সৃজনশীলতার রঙে সাজিয়ে তুলুন বাংলার ঐতিহ্যকে।

অংশগ্রহণের জন্য প্রবেশমূল্য প্রদান করে নিম্নোক্ত ফর্মটি পূরণ করুন এবং পেমেন্টের স্ক্রিনশট সংযুক্ত করুন। প্রথম ফর্ম পূরণের ভিত্তিতে, প্রথম ১০০ জন প্রতিযোগীকে আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দেব।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfGiAxr8LUjeZdgvwNlKr8kdE0UtXe4_6ZNpd5Av-sGo1671g/viewform?usp=publish-editor

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
9123064602 | 8240463228 | 9062980148

এই ফর্ম পূরণের শেষ দিন ৭ অক্টোবর, ২০২৬।

💚❤️ আসুন, আবেগকে সৃষ্টির রঙে আঁকি।
জয় মোহনবাগান! 💚❤️ Konnagar Mohunbagan FANS CLUB

দেবী "মৃন্ময়ী পায় পূজার ফুল, চিন্ময়ী পায় অবহেলার অপমান।" (চিত্রনাট্য ও পরিচালনা অলোক দাস) একটা চেষ্টা তার সাথে কিছু বার্...
17/09/2026

দেবী "মৃন্ময়ী পায় পূজার ফুল, চিন্ময়ী পায় অবহেলার অপমান।" (চিত্রনাট্য ও পরিচালনা অলোক দাস) একটা চেষ্টা তার সাথে কিছু বার্তা Aloke Das Pronidhi Deb : Goutam Dasgupta Konnagar

সম্পর্ক ভেঙে যায়, মানুষ নিঃসঙ্গ হয়ে আশ্রয়ের খোঁজে দিশেহারা হয়। কিন্তু সবশেষে গিয়ে হয়তো মায়ের চরণেই তারা নিজেদের ফ...
11/09/2026

সম্পর্ক ভেঙে যায়, মানুষ নিঃসঙ্গ হয়ে আশ্রয়ের খোঁজে দিশেহারা হয়। কিন্তু সবশেষে গিয়ে হয়তো মায়ের চরণেই তারা নিজেদের ফিরে পায়। জয় মা তারা! 🙏 Aloke Das Konnagar

ভক্তি যেখানে শেষ কথা, প্রেম যেখানে সর্বত্র, আর আস্থা যেখানে হৃদয়—'মা তারা' মানেই পরম নিবিড়তার আশ্রয়। জয় মা তারা 🙏 Alo...
11/09/2026

ভক্তি যেখানে শেষ কথা, প্রেম যেখানে সর্বত্র, আর আস্থা যেখানে হৃদয়—'মা তারা' মানেই পরম নিবিড়তার আশ্রয়। জয় মা তারা 🙏 Aloke Das Konnagar

তোমার পথেই চলছি, তোমার কথাই শুনছি। ভুল করলে মাঝে মাঝে বকাও খাচ্ছি। কিন্তু ভালোবাসা! সেটা মন প্রাণ দিয়ে করছি। জয় মা তার...
11/09/2026

তোমার পথেই চলছি, তোমার কথাই শুনছি। ভুল করলে মাঝে মাঝে বকাও খাচ্ছি। কিন্তু ভালোবাসা! সেটা মন প্রাণ দিয়ে করছি। জয় মা তারা।🙏 Aloke Das Konnagar

মায়ের উপর আস্থা আছি। ভালোবাসার বিশ্বাস আছে। সবার মঙ্গল হোক এই মনের মধ্যে কামনা। জয় মা তারা🙏 Aloke Das Konnagar
11/09/2026

মায়ের উপর আস্থা আছি। ভালোবাসার বিশ্বাস আছে। সবার মঙ্গল হোক এই মনের মধ্যে কামনা। জয় মা তারা🙏 Aloke Das Konnagar

07/09/2026

(একটি অপ্রস্তুত দুপুর)
​প্রতিদিনের মতো আজও স্টেশনের চেনা বেঞ্চটাতে বসেছিলাম। কানে হেডফোন, চোখে ফোনের পর্দা—নিজের জগৎটাতেই আমি ডুবে থাকি সব সময়। চারপাশে কে এল, কে গেল বা কে কী কথা বলল, সেদিকে নজর দেওয়ার তাগিদ খুব একটা থাকে না।
​হঠাৎই খেয়াল করলাম, পাশে স্কুল ড্রেস পরা একটা ছোট মেয়ে বসে আছে। মুখ ঢেকে নিচু স্বরে ফুঁপিয়ে কাঁদছে। চেনা উদাসীনতাটা ঝেড়ে ফেলে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, "কী হয়েছে রে তোর? কাঁদছিস কেন?"
​প্রথমটায় ও ইতস্তত করছিল, বলতে চাইছিল না। কিন্তু ওর চোখ-মুখের অস্বস্তি দেখে বুঝলাম সমস্যা কিছু একটা অবশ্যই আছে। একটু ভরসা দিয়ে বললাম, "ভয় পাস না, কী হয়েছে বল। কোনোভাবে সাহায্য করতে পারি কি না দেখি।"
​মেয়েটি যা বোঝাতে চাইল, তা ওর কাছে ভীষণ লজ্জার আর আমার কাছে পুরোটা বুঝে নেওয়াটা একটু কঠিন ছিল। তবে এটুকুই পরিষ্কার বুঝলাম, স্কার্টের পেছনের এক ফোঁটা রক্ত আর অপ্রস্তুত একটা পরিস্থিতি ওকে সেই বেঞ্চে আটকে ফেলেছে—ট্রেন ধরে বাড়ি যাওয়ার সাহসও ও পাচ্ছে না। বয়সের কারণে লজ্জা আর ভয়ে ও দিশেহারা।
​জিজ্ঞেস করলাম, "বাবার নম্বর মনে আছে?"
নম্বরটা পেতেই ওর বাবাকে ফোন করলাম। ঘটনাটা খুলে বলে আস্বস্ত করলাম—"চিন্তা করবেন না, আপনারা যতক্ষণ না আসছেন, আমি ওর পাশেই আছি।"
​মেয়েটির বাড়ি মাত্র দু-একটা স্টেশন পরেই, তবে ওর বাবা তখন ডিউটিতে কলকাতায়। তিনি সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করলেন এবং কিছুক্ষণের মধ্যে মেয়েটির দিদি একটি অতিরিক্ত পোশাক নিয়ে স্টেশনে এসে পৌঁছাল।
​আমার নিজের গন্তব্যের ট্রেনটা হয়তো আধ ঘণ্টা দেরি হয়ে গেল। কিন্তু একটা অবুঝ মেয়ের ভয় কাটানো আর তাকে নিরাপদে তার পরিবারের হাতে তুলে দেওয়ার পর যে মানসিক তৃপ্তি পেলাম, তার কাছে ওই আধ ঘণ্টা খুবই সামান্য। সব গল্পে নায়ক হতে হয় না, কখনো কখনো সাধারণ একজন মানুষ হয়ে কারোর পাশে দাঁড়ানোটাই অনেক বড় প্রাপ্তি।
​
(সামান্য একটু সচেতনতা আর ভরসার হাত বাড়িয়ে দিলেই অনায়াসে কাটানো যায় কারোর একলা অস্বস্তির মুহূর্ত।) Aloke Das Konnagar

আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের অত্যন্ত প্রিয় এক মানুষ লজেন্স মাসি । খেলা থাকলেই গ্যালারিতে লজেন্স মাসি চলে আসতেন লজেন্স বিক্...
07/09/2026

আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের অত্যন্ত প্রিয় এক মানুষ লজেন্স মাসি । খেলা থাকলেই গ্যালারিতে লজেন্স মাসি চলে আসতেন লজেন্স বিক্রি করতে। আমাদের খুব প্রিয় এই মানুষটিকে অনেকদিন আমরা দেখতে পাইনি মাঠে, এরপর 2 টি বহুল বিক্রিত পেপার এর সৌজন্যে আমরা জানতে পারি তার দুই চোখে ছানি পড়েছে সার্জারি করতে হবে। এটা শুনেই আমাদের কোন্নগর ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব সার্জারির জন্য অর্থ জোগাড় করতে নেমে পড়ে ও জোগাড় করেও নেয়। আরও আনন্দের সাথে জানাই যে কোন্নগর মোহনবাগান ফ্যানস ক্লাব মাঠে আমাদের শত বিরোধী হলেও ওরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে লজেন্স মাসির চিকিৎসার জন্য। দুই ক্লাব এক সাথেই এই কাজে লিপ্ত হলো। আর কোথাও কেউ না পারুক অন্তত কোন্নগর এর এই দুই ফ্যানস ক্লাব এক অনন্য নজির গড়তে চললো। মাঠের লড়াই 90 মিনিট তারপর আমরা সবাই এক। ধন্যবাদ সকলকে।🙏🙏 Aloke Das Konnagar Konnagar East Bengal Fan Club Mohun Bagan Super Giant

Address

Nabagram

Telephone

+919831178287

Website

Alerts

Be the first to know and let us send you an email when Konnagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Konnagar:

Shortcuts

Share