Institute of Geography Learning, Nabadwip

Institute of Geography Learning, Nabadwip Mr. Jyotirmoy Chakraborty
M.A in Geography from Ballygunge Science College, University of Calcutta.

লড়াইটা চরিত্র গঠনের, ইচ্ছা শক্তি থাকুক রোজ নতুন কিছু শেখার মাধ্যমে নিজেকে হারানো, অন্য কারো সাথে তুলনা করাটাই বোকামি।
22/04/2024

লড়াইটা চরিত্র গঠনের, ইচ্ছা শক্তি থাকুক রোজ নতুন কিছু শেখার মাধ্যমে নিজেকে হারানো, অন্য কারো সাথে তুলনা করাটাই বোকামি।

সম্মান চক্র 🤗❤️ছবি,: সংগৃহীত
06/03/2024

সম্মান চক্র 🤗❤️

ছবি,: সংগৃহীত

|| Today (22.02.2024) is the 121th Birth anniversary of Padmabhusan Prof. S.P. Chatterjee - the Father of Indian Geograp...
22/02/2024

|| Today (22.02.2024) is the 121th Birth anniversary of Padmabhusan Prof. S.P. Chatterjee - the Father of Indian Geography, who was born on 22.02 1903 and passed away on 27.02.1989. Our Warm Tribute to this great and Internationally famous Geographer, also founder of geography department of Calcutta University and founder of National Atlas and Thematic Mapping Organisation.||
🙏🙏🙏

দুপুরের ক্লান্তিময় আড্ডা🤗
16/02/2024

দুপুরের ক্লান্তিময় আড্ডা🤗

আমাদের ছাত্র Ayush Podder কে " Institute of Geography Learning, Nabadwip এর তরফ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।  Ayush, 2...
29/01/2024

আমাদের ছাত্র Ayush Podder কে " Institute of Geography Learning, Nabadwip এর তরফ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।


Ayush, 2022-2023 বছরের উচ্চমাধ্যমিক (CBSE Board) পরীক্ষায় কালনা মহকুমায় "প্রথম" ও বর্ধমান জেলায় "তৃতীয়" স্থান অধিকার করেছে।

২৬' জানুয়ারি, দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস এর দিন District Magistrate of Purba Bardhaman এবং SDO of Kalna Sub Division এর কাছ থেকে পুরস্কৃত হয়েছে।

বর্তমানের Ayush, Geography Depertment, krishnanagar Government College এর 1st Semester এর ছাত্র। তার অন্য আমাদের তরফ থেকে অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা রইল।🌻❤️

~ Jyotirmoy Chakraborty
Geography Teacher, IGL ❤️

নবদ্বীপ, ও পাশাপাশি এলাকার বন্ধুদের কাছে অনুরোধ রইল "বিজ্ঞাপন" টি ছড়িয়ে দেওয়ার জন্য।অগ্রিম ধন্যবাদ।🌸🙏
29/01/2024

নবদ্বীপ, ও পাশাপাশি এলাকার বন্ধুদের কাছে অনুরোধ রইল "বিজ্ঞাপন" টি ছড়িয়ে দেওয়ার জন্য।

অগ্রিম ধন্যবাদ।🌸🙏

Institute of Geography Learning, Nabadwip এর পক্ষ থেকে আমার ছাত্র শ্রীমান মোহক ভূঁইয়া কে শুভেচ্ছা জানাই তার ভালো ফলের জ...
16/05/2023

Institute of Geography Learning, Nabadwip এর পক্ষ থেকে আমার ছাত্র শ্রীমান মোহক ভূঁইয়া কে শুভেচ্ছা জানাই তার ভালো ফলের জন্য।

এবারের CBSE Board পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় Mohok SST (Social Studies) বিষয়ে ৯৯ পেয়েছে ১০০ নম্বরের মধ্যে। শুধু তাই নয় ৯৭.৪% পেয়ে সে দ্বিতীয় স্থান লাভ করেছে তার বিদ্যালয়ে।

আগামী দিনে সে তার পড়াশুনো এবং ব্যক্তি জীবনে সবরকম সফলতা পাক শিক্ষক হিসেবে এই কামনা করি। অনেক ভালোবাসা রইল, আপনারাও ওকে আশীর্বাদ জানাবেন।

পরিশেষে আমার স্কুলের মাষ্টারমশাই Shyam Sundar Bhuiya বাবু কে আমি প্রণাম, জানতে চাই। এক সময় আমি তার ছাত্র ছিলাম, তাঁর কাছে শিখেছি - আজ তার সুযোগ্য সন্তান কে আমি পড়াতে পেরেছি এটা বেশ গর্বের আমার কাছে।

~জ্যোতির্ময় চক্রবর্ত্তী।

Institute of Geography Learning, Nabadwip এর সূচনা করি, যাতে নবদ্বীপ ও তার পার্শ্ববর্তী এলাকার ছাত্রছাত্রী দের "ভূগোল" ব...
16/05/2023

Institute of Geography Learning, Nabadwip এর সূচনা করি, যাতে নবদ্বীপ ও তার পার্শ্ববর্তী এলাকার ছাত্রছাত্রী দের "ভূগোল" বিষয়ের প্রতি আগ্রহ তৈরি করতে পারি, আর পাশাপাশি ওদের পড়ানোর ফাঁকে ফাঁকে নিজেও আরো উন্নত করতে পারি। আপনাদের আশীর্বাদ আর সহযোগিতার জন্যই তা সম্ভব হয়েছে।

এবারের CBSE HS পরিক্ষায় এই ছেলে মেয়ে গুলো ভালো নম্বরের সাথে "ভূগোল শিখে" উত্তীর্ণ হয়েছে।

১. আয়ুশ পোদ্দার ( ভূগোল: ৯৬, মোট: ৯৬.২%)
(বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে)
২. তনুজা মজুমদার ( ভূগোল: ৯৫, মোট: ৯৩%) (বিদ্যালয়ে পঞ্চম স্থান অধিকার করেছে)
৩. রুশিতা দাস (ভূগোল: ৯৩, মোট: ৮৬.২%)
৪. আহিরি দাস (ভূগোল: ৯০, মোট: ৮৮.৪%)
৫. আঁখি বিশ্বাস (ভূগোল: ৮৯, মোট: ৮১.২%)

মাধ্যমিক পরীক্ষার পর "আর্টস" নিলে, আজও অনেকে অদ্ভুদ নজরে দেখেন। তাদের উদ্দেশ্যে বলছি পড়াশুনো টা আর্টস, সায়েন্স, কমার্স এর ওপর নির্ভর করে না, বরং তুমি যাই নিয়ে পড়ো না কেনো, তাতে তোমার সেরা টা দিতে পারছ কিনা সেটাই হল তোমার "আসল শিক্ষা"। তাই কিছু অভিভাবক দের উদ্দেশ্যে বলবো, এই বিভাজন গুলো বন্ধ করুন ওদের পড়াশুনোটা ওদের কেই বেছে নিতে দিন। দিনের শেষে স্ট্যাটাস দেখাতে গিয়ে সন্তানের জীবন টা শেষ করবেন না।
আয়ুশ কিন্তু প্রমাণ করেছে আর্টস এর বিষয় পড়েও বিদ্যালয়ে প্রথম হওয়া যায়, এবং বাকি রাও প্রথম ১০ এর মধ্যে আছে।

তোমাদের প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, "ভূগোল" এর উন্নতি হোক তোমাদের হাত ধরে এই কামনা করি।

সামান্য যে কটা দিন নবদ্বীপ এ আছি, "ভূগোল" নিয়ে আমার এই প্রয়াস চলতে থাকবে।

~ জ্যোতির্ময় চক্রবর্তী
ভূগোল শিক্ষক

 #গ্রাম_বাংলার_ইতিহাস : ৩ফরাসি ব্যবসায়ীদের হাত ধরে বাংলায় প্রথম নীল চাষ শুরু হয়। লুই বোনার্ড নামের একজন ফরাসি বণিকের ...
03/05/2023

#গ্রাম_বাংলার_ইতিহাস : ৩
ফরাসি ব্যবসায়ীদের হাত ধরে বাংলায় প্রথম নীল চাষ শুরু হয়। লুই বোনার্ড নামের একজন ফরাসি বণিকের মাধ্যমে এদেশে আধুনিক পদ্ধতিতে নীলচাষ ও এর ব্যবহার প্রচলন ঘটে। তিনি ১৭৭৭ সালে আমেরিকা থেকে প্রথম নীলবীজ ও আধুনিক চাষের পদ্ধতি এদেশে নিয়ে আসেন। একই বছরে হুগলী নদীর তীরবর্তী চন্দননগরে নিকটবর্তী গোন্দালপাড়া ও তালডাঙ্গা গ্রামে তিনি সর্বপ্রথম নীলকুঠি স্থাপন করেন। এর কয়েক বছর পরে মালদহে, ১৮১৪ সালে বাকিপুরে, এবং তারপরে যশোরের নহাটা ও আজকের অম্বিকা কালনাতে নীলকুঠি ও কারখানা স্থাপন করেন। ১৮২০ সালে কালনা থেকে প্রায় দেড় হাজার মণ পরিশোধিত নীল রপ্তানি করে বন্ড উপমহাদেশ ও ব্রিটেনে চাঞ্চল্য সৃষ্টি করেন। ১৮২০ সালে তার মৃত্যু হয়। (সূত্র: উইকিপিডিয়া)

ইংরেজদের মধ্যে প্রথম উদ্যোগ নেন ক্যারল ব্লুম। ব্লুম ১৭৭৮ নাগাদ কলকাতা থেকে ২৫ মাইল দূরে হুগলীর সন্নিকটে তঙ্কফুল্লা তালুকে নীলকুঠি নির্মাণ করেন। এই কুঠি 'নীল ক্যাসল' নামে পরিচিত ছিল। (সূত্র: ইতিহাস বিদ অর্কপ্রভ সেনগুপ্ত)

উত্তর ২৪ পরগনার বাগদা থানার মঙ্গলগঞ্জ এলাকায়, ঘন জঙ্গল এ মোরা "বিভুতিভূষন অভয়ারণ্যের" পাশ দিয়ে বয়ে গিয়েছে ইছামতী নদী৷ নদীর ওপারে "নাটাবেড়িয়া" পঞ্চায়েতের মঙ্গলগঞ্জেই রয়েছে এই পরিত্যক্ত নীলকুঠি। গোবরডাঙ্গার জমিদার লক্ষণচন্দ্র আইচ ব্যবসা করবার জন্য কয়েকশো বছর আগে তৈরি করে ছিলেন নীলকুঠি। পরবর্তীকালে নীলকর সাহেবরা কুঠির দখল নিয়েছিল। জানা গিয়েছে, ওই নীলকুঠিতেই নীল চাষীদের উপর নির্মম অত্যাচার করত নীলকর সাহেবরা।

বর্তমানে জমিদারের বংশধর হেনা চৌধুরির তত্ত্বাবধানে রয়েছে ওই সম্পত্তি। আনুমানিক“প্রায় ৬৪ বিঘা জমি রয়েছে ওই নীলকুঠি এলাকায়।”(সূত্র: সাংবাদিক জ্যোতি চক্রবর্ত্তী, সংবাদ প্রতিদিন)
_____________________________________

এই নীলকুঠির আরেকটি অপর একটি নাম আছে কাটা সাহেবের কুঠি। লোকমুখে শোনা যায় নীলকর সাহেবের নির্মম অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামেরই এক চাষী লুকিয়ে অস্ত্র নিয়ে আসেন এবং ওই সাহেব কে হত্যা করেন।

ভূত এবং বাঙালি যেন "হরিহর আত্মা"। ৮ থেকে ৮০ আমরা প্রত্যেকেই কম-বেশি ভূতের ভয় পেতে পছন্দ করি। অনেকের কাছেই ভূত খোঁজাটা একটা এডভেঞ্চারের মত।

তবে একটু সমাজ চেতনা চোখ দিয়ে বা গোয়েন্দা নজরে দেখলে দেখা যাবে ভূত যেখানেই আছে তার সাথেই আছে নানা ধরনের "অসামাজিক কাজকর্ম"। ঘুরতে গিয়ে গ্রামেরই এক স্থানীয় মানুষের সাথে আলাপ হলো তিনি বললেন রাতের অন্ধকারে অনেকেই এখানে আসেন এবং বহু প্রাচীন মূল্যবান কাঠের/ লোহার করি-বর্গা, রেলিং ও পুরনো হিট সহজে কিছু যা কিছুই পাওয়া যায় না কেন তার লুঠ চলছে বহাল তবিয়তে।

"ASI" তত্ত্বাবধানে এই প্রাচীন নীলকুঠির রক্ষণাবেক্ষণ খুবই আবশ্যক নইলে আমরা হারিয়ে ফেলবো ব্রিটিশদের দ্বারা অন্যতম নির্মম অত্যাচার ময় ইতিহাসের একটি নিদর্শন কে।

✍️ জ্যোতির্ময় চক্রবর্তী (স্নাতকোত্তর ভূগোল বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়)
চিত্র গ্রহন:বন্ধু Subhranil Bhattacharya

|| হুগলি নদীর পাড় ভাঙ্গন ||স্থান: নবদ্বীপ, পশ্চিমবঙ্গচিত্র গ্রহন: জ্যোতির্ময় চক্রবর্তী
14/03/2023

|| হুগলি নদীর পাড় ভাঙ্গন ||
স্থান: নবদ্বীপ, পশ্চিমবঙ্গ
চিত্র গ্রহন: জ্যোতির্ময় চক্রবর্তী

Address

Badurtala Para ( Behind Of Nabadwip Bakultala Boy's High School )
Nabadwip
741302

Opening Hours

Monday 11am - 10pm
Tuesday 11am - 10pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+918372864831

Alerts

Be the first to know and let us send you an email when Institute of Geography Learning, Nabadwip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Institute of Geography Learning, Nabadwip:

Shortcuts

Share

Category