Nabadwip Balika Vidyalaya H S

Nabadwip Balika Vidyalaya H S Information

স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের সরকারি কর্মসূচি BUILDING LEARNING AIDS  বা BALA PROJECTএর কাজে 13 এবং 14 এই দুদিন ব্য...
18/08/2024

স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের সরকারি কর্মসূচি BUILDING LEARNING AIDS বা BALA PROJECTএর কাজে 13 এবং 14 এই দুদিন ব্যস্ত ছিল আমাদের মেয়েরা। সুন্দর সুন্দর ছবি এঁকে স্কুলটাকে ভরিয়ে তুলছিল পরম উৎসাহে। চেন flag বানিয়ে স্কুল কে সাজাতেও উৎসাহের কমতি নেই। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেও ওরা এগিয়ে এসেছে পরম আগ্রহে। সাম্প্রতিক ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সকলেরই মনে বিষাদের ছায়া। তবু মেয়েদের হাসি-ভরা উৎসাহী মুখগুলোর দিকে তাকিয়ে আমরা ওদের কর্মকাণ্ডে অংশ নিয়েছি। বারবার একটা কথাই মনে হয়েছে, এই নিষ্পাপ শিশুগুলো যেন একটা সুন্দর ভবিষ্যৎ পায়। নিশ্চিন্ত ছাত্র জীবনকে অতিক্রম করে যেন একটা নিরাপদ কর্মজীবনকে ওরা বরণ করতে পারে। সেই সুরক্ষাটুকু যেন আমরা ওদের দিতে পারি, নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারি-ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে এটুকু দাবি জানাতেই পারে।

মা আজ এলেন ঈশানীতে। মাধ্যমিকের পরে মাত্রই দুটো দিনের প্রস্তুতিতে দিদিমণিদের নেতৃত্বে মেয়েরা সুন্দর করেই সাজিয়ে তুলেছে ...
13/02/2024

মা আজ এলেন ঈশানীতে। মাধ্যমিকের পরে মাত্রই দুটো দিনের প্রস্তুতিতে দিদিমণিদের নেতৃত্বে মেয়েরা সুন্দর করেই সাজিয়ে তুলেছে পুজো অঙ্গন। স্কুলে আজকে বেশ উৎসবের ভাব- প্রাক বসন্তের আমেজ সাজানোর রঙেও। শুধু আকাশের মুখটি ভার। ছোটবেলার মতো মনে মনে আওড়াই সবাই- লেবুর পাতা করমচা/ যা বৃষ্টি দূরে যা। মায়ের কৃপায় কালকের আকাশ হেসে উঠুক রোদের রং এ।

09/02/2023

আগামীকালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেসব ছাত্রীরা নিজে উপস্থিত থাকতে পারবেনা তাদের অভিভাবকরা যেন অবশ্যই উপস্থিত থাকেন তাদের পুরস্কার গুলি গ্রহণ করবার জন্য। মূল অনুষ্ঠান বারোটায় শুরু হবে। সকলে একটার মধ্যে উপস্থিত হয়ে যাবেন।

07/02/2023
নবদ্বীপ বালিকা বিদ্যালয় এর বর্তমান প্রাক্তন সকল ছাত্রীকে জানানো হচ্ছে যে আগামী দশই ফেব্রুয়ারি স্কুলে পুরস্কার বিতরণী উ...
07/02/2023

নবদ্বীপ বালিকা বিদ্যালয় এর বর্তমান প্রাক্তন সকল ছাত্রীকে জানানো হচ্ছে যে আগামী দশই ফেব্রুয়ারি স্কুলে পুরস্কার বিতরণী উৎসব। ২০১৭-১৮,১৯ এবং ২২ সালের পুরস্কার দেওয়া হবে। পুরস্কার প্রাপক ছাত্রীদের নাম আমরা ফেসবুকে জানালাম। সকলের সঙ্গে অল্প সময়ের মধ্যে আলাদাভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ছাত্রীরা সকলে ঐ দিন বিদ্যালয়ে এসে পুরস্কার নেবে, আমরা তোমাদের অপেক্ষায় থাকবো।

Address

Dearapara
Nabadwip
741302

Telephone

+919434950408

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nabadwip Balika Vidyalaya H S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nabadwip Balika Vidyalaya H S:

Shortcuts

Share

Category