20/08/2021
#শিশু_মনস্তত্ত্ব:-
1) শিশুনিকেতন কে স্থাপন করেন?
উত্তর- মন্টেসরি।
2) শিক্ষায় কিড বা উপহারের প্রবর্তন করেন কে?
উত্তর- ফ্রয়েবেল।
3) ডালটন গ্লানের প্রবর্তক কে?
উত্তর- হেলেন পার্কহাস্ট।
4) শিখনের বৌদ্ধিক মডেল কে প্রবর্তন করেন?
উত্তর- ব্রুনার।
5) উদ্ভাবনী শিখন কে প্রবর্তন করেন?
উত্তর- ব্রুণার।
6) মনঃসামাজিক বিকাশের তত্ব কে আবিষ্কার করেন?
উত্তর- এরিকসন।
7) পাঠ-পরিকল্পনার পাঁচটি সোপান কে আবিষ্কার করেন?
উত্তর- হার্বাট।
8) বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ব কে আবিষ্কার করেন?
উত্তর- থাস্টার্ন।
9) মানসিক বয়স ধারণাটি প্রথম কে প্রবর্তন করেন?
উত্তর- বিনে সাইমন।
10) বুদ্ধি 3D তত্ব কে আবিষ্কার করেন?
উত্তর- জে. পি. গিলফোর্ড।
11) আত্মপ্রতিষ্ঠার চাহিদা কে প্রবর্তন করেন?
উত্তর- আব্রাহাম ম্যাসলো।
12) বুদ্ধির দ্বি-উপাদান তত্ব কে আবিষ্কার করেন?
উত্তর- স্পিয়ারম্যান ।
13) বুদ্ধির বাছাই তত্ত্ব কে আবিষ্কার করেন?
উত্তর- থমসন।
14) বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্ব কে আবিষ্কার করেন?
উত্তর- গিলফোর্ড।
15) কত খ্রিস্টাব্দে স্পিয়ারম্যান তার দ্বি-উপাদান তত্ত্ব আবিষ্কার করেন?
উত্তর- ১৯০৪ খ্রিস্টাব্দে।
16) আইভান প্যাভলভ কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান?
উত্তর- ১৯০৪ খ্রিস্টাব্দে।
17) কত খ্রিস্টাব্দে নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয়?
উত্তর- 1855 খ্রিস্টাব্দে।
18) কোঠারি কমিশনের রিপোর্ট কটি খন্ডে বিভক্ত ?
উত্তর- চারটি খন্ডে।
19) কম্পিউটার সহযোগী শিক্ষণ এর নাম কি?
উত্তর- CAL
20) শিক্ষনের দ্বিতীয় স্তরের নাম কি?
উত্তর- পূনরুদ্রেক।
21) 'পূনরুদ্রেক' এর অর্থ কি?
উত্তর- মনে করা।
22) শিক্ষনের তৃতীয় স্তরের নাম কি?
উত্তর- প্রত্যভিজ্ঞা।
23) পেষণার উদ্ভব হয় ______ থেকে।
উত্তর- অভাববোধ থেকে।
24) পরিবর্তিত পরিবেশের উপযোগী নতুন আচরণ আয়ত্ত করাকে বলে -
উত্তর- শিখন।
25) শিখন , স্মৃতি, প্রত্যক্ষণ এগুলো আসেলে কি?
উত্তর- মানসিক প্রক্রিয়া।
26) শিক্ষনের মৌলিক উপাদানের সংখ্যা কত?
উত্তর- চার।
27) যে প্রক্রিয়ায় শিশুরা নতুন নতুন আচরণ করে তাকে ,কি বলা হয়?
উত্তর- শিখন।
28) শিখন কি ধরনের প্রক্রিয়া?
উত্তর- কৃত্রিম।
29) g-উপাদান দরকার হয় ______ কাজে।
উত্তর- কেবলমাত্র শিক্ষামূলক।
30) ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর- থারস্টন।
31) পরিনমন হলো -
উত্তর- স্বাভাবিক প্রক্রিয়া।
32) সহগতির সহগাঙ্ককে যে ইংরেজি অক্ষরের টা হলো -
উত্তর- r।
33) দ্বী-উপাদান তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর- স্পিয়ারম্যান।
34) ম্যাকডুগল মনে করেন যে ______ হলো সুপ্ত মনোযোগ।
উত্তর- আগ্রহ।
35) 'প্রত্যভিজ্ঞ' কথাটির অর্থ কি?
উত্তর- চিনে নেওয়া।
36) শিখনের প্রথম স্তরের নাম কি?
উত্তর- ধারণ বা সংরক্ষণ।
37) অতীত অভিজ্ঞতার ভিত্তিতে নতুন অভিজ্ঞতার অনুশীলনকে কি বলা হয়?
উত্তর- শিখন।
38) ______ শিখনের দ্বিতীয় স্তর।
উত্তর-মনে করা।
39) ______ শিখনের তৃতীয় স্তর।
উত্তর- চেনা।
40) ______ অনুশীলন নির্ভর প্রক্রিয়া।
উত্তর- শিখন।
🌳 ্রস্তুতি
1) ব্যতিক্রমী এবং ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশু বলতে বোঝায় -
উত্তর:- একই।
2) ভারতবর্ষে মোট দৃষ্টিহীন ব্যাক্তির মধ্যে শিক্ষার সুযোগ পায় -
উত্তর:- 1%।
3) ব্রেইল লেখা হয় কটি বিন্দুর সাহায্যে?
উত্তর:- ৬ টি বিন্দুর সাহায্যে।
4) ব্রেইলের আবিষ্কর্তা কে ?
উত্তর:- লুইস ব্রেইল।
5) শব্দ সৃষ্টি করা বইয়ের সাহায্যে পড়ানো হয়?
উত্তর:- দৃষ্টিহীনদের।
6) ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিক্ষার্থী দের শিক্ষনে হয়?
উত্তর:- ব্রেইল পদ্ধতি ও স্পর্শভিত্তিক পদ্ধতি।
7) মুক-বধির দের শিক্ষার জন্য মৌলিক পদ্ধতি প্রবর্তন করেন?
উত্তর:- জুয়ান পাবলো বণে।
8) শব্দের তীব্রতা পরিমাপের একক__
উত্তর:- ডি.বি(ডেসিবেল)।
9) অডিও মিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
উত্তর:- বধিরতা।
10) "বিশেষ শিক্ষা" শব্দটি ব্যবহার করা হয়?
উত্তর:- ব্যাহত শিক্ষার্থীরদের শিক্ষার ক্ষেত্রে।
11) যে সমস্ত শিশুর দৈহিক, মানসিক, প্রাক্ষোভিক ও সামাজিক বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে স্বাভাবিক শিশুদের চেয়ে বেশি পার্থক্য চোখে পড়ে, তাদের বলা হয় -
উত্তর:- ব্যতিক্রমী শিশু।
12) ব্যাহত শিশু বলতে কি বোঝায়?
উত্তর:- যাদের বিশেষ কাজে অসুবিধা হলেও সব কাজে হয় না তাদের ব্যাহত শিশু বলা হয়।
13) অক্ষম শিশুদের অধিকার কোন সম্মেলনে স্বীকৃতি পায়?
উত্তর:- 1989 খ্রিস্টাব্দে শিশুর অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পায়।
14) ব্রেইল কাকে বলে?
উত্তর:- দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্যে লুইস ব্রেইল দ্বারা আবিষ্কৃত শিখন উপকরণকেই বলা হয় ব্রেইল।
15) পূর্ণ অন্ধদের শিক্ষাদান পদ্ধতি কি?
উত্তর:- ব্রেইল পদ্ধতি।
16) কোন বছরকে রাষ্ট্রসঙ্ঘ "প্রতিবন্ধী বর্ষ" হিসাবে পালন করা হয়?
উত্তর:- 1981 সালকে।
17) ভারতবর্ষে "প্রতিবন্ধী দিবস" কবে পালন করা হয়?
উত্তর:- 15 মার্চ।
18) শ্রেণীকক্ষে শিক্ষার্থীরদের একটি আচরণগত সমস্যা কি?
উত্তর:- স্কুল পালানো, মিথ্যা কথা বলা ।
19) "যারা পুরোপুরি বধির না হলেও তাদের শ্রবণ ইন্দ্রিয় ও বাগযন্ত্র মুটামুটি কাজ চালিয়ে যেতে পারে" -তাদের কি বলা হয়?
উত্তর:- আংশিক বধির।
20) সম্পূর্ণ বধির কারা ?
উত্তর:- যাদের শ্রুতি শক্তি 40 ডেসিবেলের বেশি তাদের বলা হয় সম্পূর্ণ বধির।
21) কোনো উদ্দীপকের প্রেক্ষিতে ব্যাক্তির প্রতিক্রিয়াকে কি বলে?
উত্তর:- আচরণ।
22) "মনোবিদ্যা হলো আচরণ বিজ্ঞান" উক্তিটি কার?
উত্তর:- জে. বি. ওয়াটসন।
23) কোনো জৈবিক প্রক্রিয়ার ফলে মস্তিষ্কে সঞ্চারিত সরলতম স্নায়ুবিক অনুভূতিকে কি বলে?
উত্তর:- সংবেদন।
24) যে দুটি মনোবৈজ্ঞানিক নীতির উপর আধুনিক শিক্ষণ পদ্ধতি প্রতিষ্ঠিত তাকে কি বলে ?
উত্তর:- ব্যাক্তি স্বাতন্ত্রের নীতি ও সক্রিয়তার নীতি।
25) আধুনিক মনোবিদ্যার দুটি প্রধান শাখা কি কি?
উত্তর:- পরীক্ষামূলক মনোবিদ্যা ও প্রয়োগমূলক মনোবিদ্যা।
26) " I want to Psychologize Education" কথাটি কে বলেছেন?
উত্তর:- পেস্তালৎজি।
27) সংকীর্ণ অর্থে শিক্ষা হলো __ প্রক্রিয়া ?
উত্তর:- জীবনব্যাপী।
28) ডিউক এর মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো__
উত্তর:- দৈহিক বিকাশ।
29) "শিক্ষা হলো ত্রি-মেরুবিশিষ্ট প্রক্রিয়া" এই ধারণা অনুযায়ী তিন মেরু হলো__
উত্তর:-শিক্ষার্থী, শিক্ষক ও পাঠক্রম।
30) ব্যাপক অর্থে শিক্ষার ধারণা ?
উত্তর:- শিক্ষা একটি গতিহীন প্রক্রিয়া।
#প্রাইমারি_টেট
1. কোন মেধাবী ছাত্র মাশুল পরিশোধ না করলে বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে আপনি কি করবেন?
উত্তর :- একটা নির্দিষ্ট সময়ের মাশুল রেহাই দেব।
2. জাঁ পিয়াজেটের মতে আহরণের প্রক্রিয়ায় প্রত্যেক শিশু কটা স্তর অতিক্রম করে ?
উত্তর :- বিকাশের চারটি স্তর ।
3. বিমূর্ত চিন্তায় দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য হলো --উত্তর :- ফর্মাল অপারেশনাল স্তর ।
4. কে শিখন প্রক্রিয়ায় নির্দিষ্ট মধ্যস্থতাকারীর বিষয়ে বলেছেন ?
উত্তর :- এস ভিগো টস্কি ।
5. অ্যালবার্ট বান্দুয়ার সামাজিক শিখন মতবাদ অনুসারে একজন শিশু শেখে--
উত্তর :- অভিভাবক, গুরুজন, বয়স্কদের পর্যবেক্ষণের মাধ্যমে ।
6. শৈশব থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত পরিবর্তিত সময়কালকে _____ হিসেবে জানা যায় ?
উত্তর :- কৈশোরকাল।
7. স্বাভাবিকভাবে বিকাশ ____পর্যন্ত এগিয়ে যায় ?
উত্তর :- সাধারণ থেকে নির্দিষ্ট ।
8. বিকাশ হল ___প্রক্রিয়া ?
উত্তর :- অবিরত শৃঙ্খলা বদ্ধ ।
9. একটা শিশু প্রথমে _____র মধ্যে সমন্বয় স্থাপন করে ?
উত্তর :- মাথা ও ঘাড় সঞ্চালন.
10. কেন্দ্র থেকে আরম্ভ হয়ে শেষ সীমা পর্যন্ত চলন শক্তির বিকাশ কে কি বলে?
উত্তর :- প্রক্সি মোডিস্ট্যাল বিকাশ
11. মানুষ মৌলিক বৈশিষ্ট্য গুলি কোথা থেকে আরোহন করে ?
উত্তর :- বংশগতি ।
12. নৈতিক বিকাশ ও মূল্যবোধ কোন সময়ে তৈরি হয়?
উত্তর :- কৈশোরকালে।
13.প্লেসবো-র একটি উদাহরণ হল ?
উত্তর :- মনের শরীরকে প্রভাবিত করা ।
14. শিক্ষার মূল লক্ষ্য শুধু শিক্ষাদান ই নয়, বিকাশ করা । কে এভাবে শিক্ষার মূল লক্ষ্যের কথা বলেছিলেন?
উত্তর :- পেস্তা লজি .
15. ''শিক্ষার প্রধান লক্ষ্য হলো ব্যক্তির নিজের বিকাশ সাধন করা'' --এটি কার বক্তব্য ?
উত্তর :- রুশো ।
16. কিন্ডার গার্টেন কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তর :- ফ্রয়েবেল ।
17. শৈশব কালের অন্যতম বৈশিষ্ট্য হলো?
উত্তর :- শিশু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে ।
18. প্রশিক্ষণ ও শিক্ষাকে কিসের দ্বারা বিবেচনা করা হয় ?
উত্তর :- পরিকল্পিত সামাজিকীকরণ।
19. শিশুর মধ্যে আলোচনা, শাসন, নেতৃত্ব, সহযোগিতা ও আপোষ প্রভৃতির মত জটিল কৌশল সৃষ্টির কারণ হলো ?
উত্তর :- সমবয়সীর প্রভাব।
20. বিনে সাইমনের পরীক্ষা এক প্রকারের?
উত্তর :- বুদ্ধির মত্তার পরীক্ষা।
21. পূর্ব অভিজ্ঞতা কে পুনরুৎপাদন করার ক্ষমতা কে যান্ত্রিকভাবে____ হিসেবে জানা যায়।
উত্তর :- মুখস্ত জনিত স্মৃতি।
22. শিক্ষকের কার্যকলাপ সম্বন্ধিত শিক্ষা পদ্ধতি গ্রহণ করা উচিত। কারণ
উত্তর :- সেগুলির সাহায্যে বহু কথা শোনা যায়।, এটা শ্রেণীতে মনোযোগ আনে, এটা শ্রেণীতে মনোগ্রাহী ও জীবন্ত করে।
23. বেনজামিন হূর্ফের মতে --
উত্তর :- আমরা চারদিকে যা দেখি তা ভাষা পূর্ব নির্ধারণ করে।
(সংগৃহীত)