✍️Current Affairs ✍️
✍️ 24/12/2025✍️
1. জাতীয় গণিত দিবস পালন করা হয় ২২শে ডিসেম্বর
2. মধ্যপ্রদেশের তৃতীয় চিতা বাসস্থান হতে চলেছে বীরাঙ্গনা টাইগার রিজার্ভ
3. BJP-এর জাতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে নিযুক্ত হলেন নীতিন নবীন
4. Global Al Index-এ ভারতের স্থান তৃতীয়; প্রথম স্থানে রয়েছে আমেরিকা ানে রয়েছে আমে এবং দ্বিতীয় স্থানে রয়েছে চীন
5. 'OncoMark' নামে একটি AI-based Cancer Prediction Framework তৈরি করেছেন ভারতের বিজ্ঞানীরা
6. Press Club of India-এর প্রথম মহিলা সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন প্রবীণ Sangeeta Barooah Pisharoty
7. মোটর বীমা দাবির সাথে জড়িত জটিলতা হ্রাস করার লক্ষ্যে গ্রাহক-কেন্দ্রিক উদ্যোগ হিসাবে "Claim Kavach" প্রোগ্রাম চালু করলো Policybazaar
8. স্টেডিয়ামে 2025 FIA European Rally Championship (ERC) Team Title জিতলো MRF Tyres
9. ভারতে Advanced Brain Stent-এর প্রথম ডেডিকেটেড ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করলো AIIMS Delhi
10. যুবরাজ সিং এবং হরমনপ্রীত কৌরের নামে স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে মুলানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে
Exam Preparation For Rail,PSC,WBCS SSC
This Group Is belongs only
Study
14/12/2025
✍️ছবিগুলো টাইমলাইনে থাক
ক্রিকেটের ভগবান এবং ফুটবলের রাজপুত্রকে একসাথে দেখার সৌভাগ্য সব সময় হয় না।
টিভির পর্দায় দেখলাম।
মুম্বাইয়ের আবেগ দেখলাম।
✍️✍️✍G.K✍️✍️✍️
১। সবচেয়ে বেশি পটাসিয়াম পাওয়া যায়
= ডাবে
২। মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে
= হাইপোথ্যালামাস
৩। স্ট্রিকনিন কোথায় থাকে ?
= কুচেলা গাছের নীচে
৪। ইলেকট্রিক বাল্বে কী থাকে ?
= নাইট্রোজেন গ্যাস
৫। বায়ুতে কোন গ্যাসের উপস্থিতিতে রৌপ্য মুদ্রা কালো হয় ?
= হাইড়্রোজেন সালফাইড
৬। সাবানের বুদবুদ রঙ্গিন দেখার কারণ কী ?
= ব্যতিচার ক্রিয়া
৭। কোন জিনের কারণে ক্যান্সার হয় ?
= অঙ্কজিন
৮। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী
= মাউস লেমুর
৯। শৈশবে থ্যাইরক্সিন হরমোন কম ক্ষরণে কোন রোগ হয় ?
= ক্রিটিনিজম
১০ । রক্ত শূন্যতা দেখা দেয় কিসের কারণে ?
= আয়রণের
১১৷ মানুষ যে খনিজ পদার্থ বেশী খায়?
=ক্যালসিয়াম ।
–
১২৷স্বর্ণের বিশুদ্ধতা প্রকাশ করা হয়?
=ক্যারেট দিয়ে ।
–
১৩৷ কাগজে ঘষলে দাগ কাটে?
=লেড ।
–
১৪৷ প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়?
=অ্যালুমিনিয়াম ।
–
১৫৷ একমাত্র অধাতু যা বিদ্যুৎ পরিবাহী?
=গ্রাফাইট ।
–
১৬৷ ছুরি দ্বারা সহজে কাটা যায়?
=সোডিয়াম ।
–
১৭৷ সাধারণ অবস্থায় অক্সিজেনের সাথে
বিক্রিয়ায় জ্বলে ওঠে?
=সোডিয়াম ।
১৮৷ আতশবাজি ও ফটোগ্রাফির ফ্লাশ পাওডার
তৈরীতে ব্যবহৃত হয়?
=ম্যাগনেসিয়াম ।
–
১৯৷ সাংকেতিক আলো তৈরিতে ব্যবহৃত হয়?
=ম্যাগনেসিয়াম ।
–
২০৷ নীলা, চুনি, পান্না প্রভৃতি মূল্যবান
পাথরগুলো ?
=অ্যালুমিনিয়ামের যৌগ ।
–
২১৷ পানি পরিশোধনে ব্যবহৃত হয়?
=ফিটকিরি ।
–
২২৷ ল্যাবরেটরিতে শুস্ককারক ও নিরুপক হিসাবে
ব্যবহৃত হয়?
=কুইক লাইম ।
–
২৩৷ উড়োজাহাজ বা মোটরগাড়ির খোলস তৈরী
হয়?
=ডুরালুমিন (অ্যালুমিনিয়াম) দিয়ে।
–
২৪৷ চাঁদের নাম অনুসারে মৌলের নাম?
=সেলিনিয়াম ।
–
২৫৷ হ্যালোজেন অর্থ?
=সামুদ্রিক লবন উৎপাদক
–
২৬৷ ডিনামাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান?
নাইট্রোক্লিয়াফিল ।
✍️✍️✍️𝗪𝗕𝗖𝗦 𝗙𝗼𝗿𝗺 𝗙𝗶𝗹𝗹 𝗨𝗽 𝗔𝗹𝗹 𝗣𝗿𝗼𝗯𝗹𝗲𝗺𝘀 & 𝗦𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻 ✅
𝐖𝐁𝐂𝐒 𝟐𝟎𝟐𝟒 পরীক্ষার ফরম পূরণ করতে গিয়ে অনেকেই বিভিন্ন সমস্যার সন্মুখীন হচ্ছেন। সেই সমস্যা এবং তার সম্ভাব্য সমাধান গুলি লিখে এই পোস্টে একত্রিত করা হল। লেখাটি একটু বড়ো হয়েছে কারণ মোটামুটি সব সমস্যাগুলি 𝘾𝙤𝙫𝙚𝙧 করা হয়েছে। পড়ে নিলে আশা করি মনের ধোঁয়াশা পরিস্কার হয়ে যাবে।✅
⛔ প্রশ্ন- আমি যখন আগে 𝐖𝐁𝐂𝐒 এর ফরম পূরণ করেছি তখন 𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 পোর্টালে আমার অন্য নম্বর দেওয়া ছিল। বর্তমানে ওই নম্বর টা নেই, কিন্তু 𝐅𝐨𝐫𝐠𝐨𝐭 𝐏𝐚𝐬𝐬𝐰𝐨𝐫𝐝 করলে পুরোনো নম্বরে 𝐎𝐓𝐏 ঢুকছে। 𝐏𝐒𝐂 তে ফোন বা ইমেইল করেছি, কোনো রিপ্লাই পাচ্ছি না। এখন কী করণীয়?
🔰 উত্তর- যত তাড়াতাড়ি সম্ভব 𝐏𝐒𝐂 তে যেতে হবে কারণ এই সমস্যা ঘরে বসে মিটবে না। এই সপ্তাহের মধ্যে (শুক্রবার অর্থাৎ 𝟏𝟑ই ডিসেম্বর) 𝐏𝐒𝐂 তে গিয়ে নম্বর পরিবর্তন করার 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 করলে আগামী সপ্তাহের শুরুর দিকে পরির্বতন করে দেবে। নিজের পক্ষে সম্ভব না হলেও পরিচিত কাউকে দিয়ে 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 সহ 𝐏𝐒𝐂 অফিসে পাঠান। দেরী করলে কিন্তু ফরম পূরণ করতে পারবেন না। (যারা উত্তরবঙ্গে থাকেন, আগামীকাল না হলেও সোমবার অর্থাৎ 𝟏𝟓ই ডিসেম্বর তারিখের মধ্যে অবশ্যই 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 জমা দিন)
⛔ প্রশ্ন- আমার নম্বর বদলায়নি, পুরোনো নম্বরই রয়েছে। কিন্তু আগের 𝐏𝐚𝐬𝐬𝐰𝐨𝐫𝐝 দিয়ে লগ ইন হচ্ছে না। এক্ষেত্রে কী করণীয়?
🔰 উত্তর- কারোর যদি নম্বর অপরিবর্তিত থাকে কিন্তু 𝐏𝐚𝐬𝐬𝐰𝐨𝐫𝐝 ভুলে গিয়ে থাকেন বা আগের 𝐏𝐚𝐬𝐬𝐰𝐨𝐫𝐝 দিয়ে লগ ইন না হয়, সেক্ষেত্রে 𝐅𝐨𝐫𝐠𝐨𝐭 𝐏𝐚𝐬𝐬𝐰𝐨𝐫𝐝 করলে ফোনে 𝐎𝐓𝐏 আসবে। এরপর নতুন করে পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। 𝟐𝟎𝟐𝟏 সালের আগে যারা রেজিস্ট্রেশন করে ফরম পূরণ করেছিলেন, তারা নতুন করে রেজিস্ট্রেশন করে ফরম পূরণ করুন।
⛔ প্রশ্ন- আমি ফরম পূরণ করে পেমেন্ট করেছি। কিন্তু ৪-৫ দিন বা তার বেশীদিন পেরিয়ে গেলেও এখনো 𝙁𝙤𝙧𝙢 𝙎𝙩𝙖𝙩𝙪𝙨- 𝘾𝙤𝙢𝙥𝙡𝙚𝙩𝙚𝙙 দেখাচ্ছে না, আবার পেমেন্ট করতে বলছে। 𝐏𝐒𝐂 তে ফোন বা ইমেইল করেছি, কোনো রিপ্লাই পাচ্ছি না। এখন কী করণীয়?
🔰 উত্তর- আগের প্রশ্নের মতো এখানেও একই উত্তর। যত তাড়াতাড়ি সম্ভব 𝐏𝐒𝐂 তে গিয়ে সমস্যার কথা লিখে প্রমাণ সহ 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 করলে ওনারা ঠিক করে দেবেন।
⛔ প্রশ্ন - আগে আমি 𝙊𝘽𝘾-𝘼 ছিলাম, এখন 𝙊𝘽𝘾-𝘽 হয়েছি।(𝙑𝙞𝙘𝙚-𝙫𝙚𝙧𝙨𝙖 ) অথবা আমি জেনারেল থেকে এইবার নতুন 𝙊𝘽𝘾 হয়েছি কিন্তু ফরম পূরণের সময় নিজের 𝙎𝙪𝙗-𝙘𝙖𝙨𝙩𝙚 খুঁজে পাচ্ছি না, এখনো পুরোনো লিস্ট আপলোড রয়েছে। এই বিষয়ে কী করণীয়?
🔰 উত্তর- এই বিষয়ে অনেক পরীক্ষার্থীকে 𝐏𝐒𝐂 মেইলের মাধ্যমে রিপ্লাই দিয়েছে। মেইলে বলা হয়েছে- ❝ অনুগ্রহ করে আপনার বিভাগ (𝘾𝙖𝙩𝙚𝙜𝙤𝙧𝙮) 𝙊𝘽𝘾-𝘼 থেকে 𝙊𝘽𝘾-𝘽-তে পরিবর্তন করুন, তারপর ফর্মটি পূরণ করুন। যখন আপনি আপনার প্রোফাইলে আপনার উপ-জাতি (𝙎𝙪𝙗-𝙘𝙖𝙨𝙩𝙚) পরিবর্তন করবেন, তখন “অন্যান্য” (𝙊𝙩𝙝𝙚𝙧) নির্বাচন করুন এবং আপনার উপ-জাতিটি (𝙎𝙪𝙗-𝙘𝙖𝙨𝙩𝙚) লিখুন।❞
⛔ প্রশ্ন - 𝙀𝙒𝙎 সিলেক্ট করলে ফরম পূরণে আর এগোনো যাচ্ছে না। এখন কী করণীয়?
🔰 উত্তর- প্রথমে জেনারেল(𝙂𝙚𝙣𝙚𝙧𝙖𝙡) সিলেক্ট করে তারপর পরবর্তী ধাপে যান। সেখানে আপনি 𝙀𝙒𝙎 নির্বাচন করতে পারবেন।
⛔ প্রশ্ন- ফরম পূরণের পর 𝙋𝙧𝙚𝙫𝙞𝙚𝙬 করলে 𝐍𝐮𝐥𝐥 অপশন দেখাচ্ছে । এছাড়া 𝙒𝙤𝙧𝙠 𝙀𝙭𝙥𝙚𝙧𝙞𝙚𝙣𝙘𝙚 এবং 𝘼𝙜𝙚 𝙍𝙚𝙡𝙖𝙭𝙖𝙩𝙞𝙤𝙣 অপশনে ‘𝗡𝗼’ ক্লিক করলে ‘𝗬𝗲𝘀’ হয়ে যাচ্ছে। 𝙊𝙥𝙩𝙞𝙤𝙣𝙖𝙡 𝙎𝙪𝙗𝙟𝙚𝙘𝙩 পাল্টে গিয়ে অন্য বিষয় দেখাচ্ছে। এই বিষয়ে কী করণীয়?
🔰 উত্তর- এই বিষয়ে উদ্বেগের কারণ নেই। ফরম পূরণের পর 𝐄𝐝𝐢𝐭 𝐖𝐢𝐧𝐝𝐨𝐰 এর সম এগুলি সব পরিবর্তন করা যাবে।
⛔ প্রশ্ন- আগের রেজিস্ট্রেশন দিয়ে প্রথমে সমস্যা হচ্ছিল বলে নতুন করে রেজিস্ট্রেশন করেছি, এখন দুটো রেজিস্ট্রেশন নম্বর হয়ে গিয়েছে। পুরোনো নম্বর দিয়েই ফরম পূরণ করেছি, কিন্তু নতুন নম্বরটা বন্ধ না করলে কী ফরম বাতিল হয়ে যাবে?
🔰 উত্তর- 𝐏𝐒𝐂 এর তরফে জানানো হয়েছিল, দুইবার রেজিস্ট্রেশন করলে ফরম বাতিল হয়ে যেতে পারে। তাই এই বিষয়ে ঝুঁকি না নিয়ে একমাসের মধ্যে 𝐏𝐒𝐂 তে গিয়ে নতুন রেজিস্ট্রেশন নম্বরটি 𝐒𝐮𝐫𝐫𝐞𝐧𝐝𝐞𝐫 করে 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 করলে নতুন নম্বরটি বন্ধ করে দেবে।
⛔ প্রশ্ন- ফরম পূরণে কোনো সমস্যা হয়নি, সুষ্ঠ ভাবেই ফরম পূরণ হয়ে গেছে। কিন্তু গতকাল সন্ধ্যায় - 𝒀𝒐𝒖𝒓 𝑭𝒐𝒓𝒎 𝒘𝒂𝒔 𝒏𝒐𝒕 𝒔𝒖𝒃𝒎𝒊𝒕𝒕𝒆𝒅 𝒅𝒖𝒆 𝒕𝒐 𝒔𝒐𝒎𝒆 𝒕𝒆𝒄𝒉𝒏𝒊𝒄𝒂𝒍 𝒈𝒍𝒊𝒕𝒄𝒉𝒆𝒔. 𝑷𝒍𝒆𝒂𝒔𝒆 𝒓𝒆-𝒔𝒖𝒃𝒎𝒊𝒕 𝒕𝒉𝒆 𝒇𝒐𝒓𝒎- এমন মেসেজ এসেছে। এখন কী করণীয়?
🔰 উত্তর- একবার লগ ইন করে 𝙁𝙤𝙧𝙢 𝙎𝙩𝙖𝙩𝙪𝙨 টা 𝐂𝐡𝐞𝐜𝐤 করে নিন, যদি কিছু সমস্যা থাকে তাহলে ঠিক করে 𝒓𝒆-𝒔𝒖𝒃𝒎𝒊𝒕 করুন। সব ঠিক থাকলে মাথা ঘামানোর প্রয়োজন নেই।
মোটামুটি সব সমস্যাগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করা হলো। সকল পরীক্ষার্থীদের কাছে অবশ্যই শেয়ার করে দিন।
✍️✍️✍️জৈন ধর্ম থেকে পরীক্ষায় প্রায়ই জেনারেল নলেজ (GK) বা ইতিহাস অংশে প্রশ্ন আসে। নিচে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে:✍️✍️✍️
---
*জৈন ধর্ম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন:*
1. *জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে?*
→ উত্তর: ঋষভদেব (প্রথম তীর্থঙ্কর)
2. *মহাবীর জন্মগ্রহণ করেছিলেন কোথায়?*
→ উত্তর: বৈশালী (বিহার)
3. *মহাবীর ছিলেন কত তম তীর্থঙ্কর?*
→ উত্তর: ২৪তম
4. *জৈন ধর্মের প্রধান তিন নীতি কী?*
→ উত্তর: অহিংসা, সত্য, অপরিগ্রহ
5. *মহাবীর কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন?*
→ উত্তর: পावাপুর (বর্তমানে বিহারে অবস্থিত)
6. *'জৈন' শব্দের অর্থ কী?*
→ উত্তর: জিন অনুসারী (জিন মানে বিজয়ী, যারা কামনা ও মোহকে জয় করেছেন)
7. *জৈন ধর্মে নারী সাধ্বীদের বলা হয় কী?*
→ উত্তর: আর্যিকা
8. *জৈন ধর্মের ধর্মগ্রন্থের নাম কী?*
→ উত্তর: আগম (Agamas)
9. *দিগম্বর এবং শ্বেতাম্বর পার্থক্য কোথায়?*
→ উত্তর: দিগম্বর সন্ন্যাসীরা নগ্ন থাকেন, শ্বেতাম্বররা সাদা কাপড় পরেন।
10. *মহাবীরের পিতার নাম কী ছিল?*
→ উত্তর: সিদ্ধার্থ
11. *জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন?*
➤ উত্তর: ঋষভদেব (প্রথম তীর্থংকর)
12. *জৈন ধর্মের শেষ (২৪তম) তীর্থংকর কে ছিলেন?*
➤ উত্তর: মহাবীর (বিষ্ণু নাথ)
13. *মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন?*
➤ উত্তর: বৈশালী (বর্তমানে বিহার রাজ্যে)
14. *জৈন ধর্মের মূল পাঁচটি উপদেশ কী কী?*
➤ উত্তর:
- অহিংসা
- সত্য
- অসত্যগ্রহণ (চুরি না করা)
- ব্রহ্মচর্য
- অপরিগ্রহ (সম্পত্তির প্রতি আসক্তি না থাকা)
15. *জৈন ধর্মের ধর্মগ্রন্থের নাম কী?*
➤ উত্তর: আগম (Agamas)
16. *মহাবীর কী ভাষায় উপদেশ দিয়েছিলেন?*
➤ উত্তর: প্রাকৃত ভাষা
17. *জৈন ধর্মের অনুসারীরা কী খায় না?*
➤ উত্তর: মাংস, মূল জাতীয় সবজি (যেমন: পেঁয়াজ, রসুন)
18. *জৈনদের দুটি প্রধান সম্প্রদায় কী কী?*
➤ উত্তর:
- শ্বেতাম্বর (সাদা কাপড় পরিধানকারী)
- দিগম্বর (নগ্ন সন্ন্যাসী)
19. *জৈন ধর্মে ‘তির্যঞ্চ’ শব্দটি কী বোঝায়?*
➤ উত্তর: জীবজন্তু বা পশুপাখি
20. *জৈন ধর্ম অনুসারে 'মোক্ষ' লাভের উপায় কী?*
➤ উত্তর: জ্ঞান, সত্তা (দর্শন), এবং সঠিক আচরণ
✍️✍️✍️বৈদিক সভ্যতা* সম্পর্কিত 60টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো, যা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক:✍️✍️✍️
🕉️ বৈদিক সভ্যতা: গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
1. *বেদের অপর নাম কী?*
উত্তর: শ্রুতি
2. *বৈদিকযুগের সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ কোনটি?*
উত্তর: ঋগ্বেদ
3. *বেদের শেষ ভাগের নাম কী?*
উত্তর: উপনিষদ
4. *বৈদিক সাহিত্যের কোন অংশটি বেদান্ত নামে পরিচিত?*
উত্তর: উপনিষদ
5. *কোন বেদে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে?*
উত্তর: ঋগ্বেদ
6. *ঋগ্বেদের কততম মণ্ডলে গায়ত্রী মন্ত্র উল্লিখিত হয়েছে?*
উত্তর: তৃতীয় মণ্ডলে
7. *ঋগ্বেদে কতগুলি শ্লোক রয়েছে?*
উত্তর: ১০২৮টি
8. *আর্য কথাটির আক্ষরিক অর্থ কী?*
উত্তর: সুসভ্য বা শ্রেষ্ঠ
9. *ঋগ্বেদ কত সালে রচিত হয়?*
উত্তর: আনুমানিক ১৫০০ – ১০০০ খ্রিস্টপূর্বাব্দ
10. *কোন বেদের স্তোত্রগুলো যজ্ঞের সময় গান হিসাবে গাওয়া হত?*
উত্তর: সামবেদ
11. *আর্যরা ভারতে এসে প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল?*
উত্তর: সিন্ধু ও পাঞ্জাব
12. *ভারতীয় সংগীতের আদি গ্রন্থ কোনটি?*
উত্তর: সামবেদ
13. *যজ্ঞের নিয়মকানুন আলোচনা করা হয়েছে কোন বেদে?*
উত্তর: যজুর্বেদ
14. *অথর্ববেদের মূল বিষয় কী?*
উত্তর: জাদুবিদ্যা ও সাধারণ সমস্যা
15. *সবচেয়ে দীর্ঘতম ব্রাহ্মণ কোনটি?*
উত্তর: শতপথ ব্রাহ্মণ
16. *আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?*
উত্তর: বেদ
17. *আর্যদের বিনিময়প্রথার মাধ্যম কী ছিল?*
উত্তর: গরু
18. *ব্রহ্মবাদিনী কাদের বলা হয়?*
উত্তর: যে সমস্ত নারী ধর্মচর্চা করে জীবন অতিবাহিত করেন তাদের
19. *‘বেদ’কে অপৌরুষেয় বলা হয় কেন?*
উত্তর: আর্যদের বিশ্বাস ছিল যে বেদ কোনাে মানুষের দ্বারা সৃষ্টি হয়নি; এটি ঈশ্বরের মুখনিঃসৃত বাণী
20. *আর্যরা ভারতে কোথায় প্রথমে বসতি স্থাপন করে?*
উত্তর: সপ্তসিন্ধু অঞ্চলে
21. *কোন অঞ্চলকে ‘সপ্তসিন্ধু’ অঞ্চল বলা হত?*
উত্তর: আফগানিস্তান থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত অঞ্চল
22. *বৈদিক সভ্যতা কী?*
উত্তর: বেদকে ভিত্তি করে যে সভ্যতা গড়ে ওঠে তাই বৈদিক সভ্যতা
23. *বৈদিক সভ্যতার স্রষ্টা কারা?*
উত্তর: আর্যরা
24. *বৈদিক যুগে ‘অক্ষবাপ’ কাকে বলা হত?*
উত্তর: ন্যূতক্রীড়ার প্রধানকে
25. *বৈদিক যুগে প্রচলিত স্বর্ণমুদ্রা দুটির নাম কী?*
উত্তর: নিষ্ক এবং মনা
26. *আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি?*
উত্তর: ঋগ্বেদ
27. *আর্যদের ‘চতুরাশ্রমের’ প্রথম আশ্রমের নাম কী?*
উত্তর: ব্রহ্মচর্য
28. *বেদকে শ্রুতি বলা হয় কেন?*
উত্তর: বেদ আর্য ঋষিদের বাণী এবং কানে শোনা এইসব বেদের বাণী মুখে মুখে ছড়িয়ে পড়ে বলে
29. *মৈত্রেয়ী কে ছিলেন?*
উত্তর: বৈদিক যুগের একজন বিদুষী নারী
30. *সূত্র সাহিত্যের ছয়টি সূত্র কী?*
উত্তর: শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্প
31. *বৈদিক যুগে চেনাব নদীটি কি নামে পরিচিত ছিল?*
উত্তর: আস্কিনি [1]
32. *ঋগ্বেদে সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন?*
উত্তর: ইন্দ্র [1]
33. *আদি ঋক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়?*
উত্তর: সভা ও সমিতি [1]
34. *আদি প্রাচীন ভারতে সংগীতের বই হিসেবে কোন গ্রন্থটি বিবেচিত হয়?*
উত্তর: সামবেদ [1]
35. *‘সত্যমেব জয়তে’ এই সংস্কৃত মন্ত্রটি কোথা থেকে নেওয়া হয়েছে?*
উত্তর: মুন্ডক উপনিষদ [1]
36. *ঋগ্বেদে রাভি এবং ইরাবতী নদী কি নামে পরিচিত ছিল?*
উত্তর: পারুসনি [1]
37. *আর্যরা প্রথমে কোথায় বসবাস করে?*
উত্তর: সপ্তসিন্ধু [1]
38. *আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি?*
উত্তর: ঋগ্বেদ [1]
39. *আদি বৈদিক যুগে প্রাথমিকভাবে ধর্ম কী ছিল?*
উত্তর: প্রাকৃতিক পূজা এবং যজ্ঞ [1]
40. *আদি বৈদিক সাহিত্যে কোন নদীটির অধিক উল্লেখ আছে?*
উত্তর: সিন্ধু [1]
41. *বৈদিক সাহিত্যে কোন নদীকে বিতস্তা নামে অভিহিত করা হয়েছে?*
উত্তর: ঝিলাম [1]
42. *ঋগ্বেদে বরুণ কিসের দেবতা?*
উত্তর: সৃষ্টি সংক্রান্ত বিধানকারী দেবতা [1]
43. *পারসিকদের ধর্মগ্রন্থের নাম কী?*
উত্তর: জেন্দ আবেস্তা [1]
44. *আমাদের মাতৃভূমি ‘ভারত’ প্রথম কোন গ্রন্থ হতে জানতে পারি?*
উত্তর: বিষ্ণুপুরাণ [1]
45. *ঋগ্বেদের একজন যোদ্ধা নারী কে ছিলেন?*
উত্তর: বিশপলা [1]
46. *যোগদর্শনের ব্যাখ্যাকার কে?*
উত্তর: পতঞ্জলী [1]
47. *‘দশ রাজার যুদ্ধ’ কোন নদীর তীরে হয়েছিল?*
উত্তর: রাভি [1]
48. *‘সংহিতা’ শব্দের অর্থ কী?*
উত্তর: সংকলন [1]
49. *‘রামায়ণ’ অনুসারে রত্নাকরের অন্য নাম কী ছিল?*
উত্তর: বাল্মীকি [1]
50. *ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেন?*
উত্তর: পাঞ্জাব [1]
51. *‘বেদ’ শব্দটি ‘বিদ্’ ধাতু থেকে এসেছে, যার অর্থ কী?*
উত্তর: জ্ঞান [1]
52. *বৈদিক যুগে রাষ্ট্রের ভিত্তি কী ছিল?*
উত্তর: পরিবার (Parivar) [1]
53. *বৈদিক সভ্যতা ভারতে কোন নদীর তীরে বিকশিত হয়েছিল?*
উত্তর: সরস্বতী [1]
54. *নিচের কোনটি ভারতের বৃহত্তম ভাষাগোষ্ঠী?*
উত্তর: ইন্দো-আর্য [1]
55. *বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কী ছিল?*
উত্তর: নিষ্ক [1]
56. *বৈদিক যুগে গরু কী হিসেবে ব্যবহৃত হত?*
উত্তর: বিনিময়ের মাধ্যম [1]
57. *বৈদিক যুগে গ্রামের প্রধানকে কী বলা হত?*
উত্তর: গ্রামনী [2]
58. *বৈদিক যুগে পরিবারের কর্তা কী নামে পরিচিত ছিল?*
উত্তর: কুলপতি [2]
59. *বৈদিক যুগে বিশ-এর প্রধানকে কী বলা হত?*
উত্তর: বিশপতি [2]
60. *বেদের কোন অংশে ‘গায়ত্রী মন্ত্র’ অন্তর্ভুক্ত রয়েছে?*
উত্তর: ঋগ্বেদ [2]
✍️✍️✍️Gk✍️✍️✍️
১. কার্য , ক্ষমতা ও শক্তি কি ধরনের রাশি ?
উত্তর: স্কেলার রাশি।
২.CGS পদ্ধতিতে কার্যের পরম একক কী ?
উত্তর: আর্গ।
৩. SI পদ্ধতিতে কার্যের পরম একক কী ?
উত্তর: জুল বা নিউটন-মিটার।
৪. CGS পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক কী ?
উত্তর: গ্রাম-সেন্টিমিটার।
৫. SI পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক কী ?
উত্তর: কিলোগ্রাম-মিটার।
৬. কার্যের ব্যবহারিক একক কী ?
উত্তর: জুল।
৭. ১ জুল = কত আর্গ ?
উত্তর: ১ জুল = ১০৭ আর্গ
৮. অমসৃণ তলের একটি বস্তুকে ঠেলে নিয়ে যাওয়া হলে ঘর্ষন বল দ্বারা কি ধরনের কৃতকার্য হবে ?
উত্তর: নেগেটিভ কৃতকার্য।
৯. অভিকর্ষজ বল দ্বারা কি ধরনের কৃতকার্য হবে ?
উত্তর: শূন্য কৃতকার্য।
১০. বস্তুর সরন সর্বদা অতিক্রান্ত দূরত্বের থেকে কি ধরনের হবে ?
উত্তর: সমান বা কম হবে।
১১. ক্ষমতা কী ?
উত্তর: কার্য করার হারকে ক্ষমতা বলে।
১২. CGS পদ্ধতিতে ক্ষমতার পরম একক কী ?
উত্তর: আর্গ/সেকেন্ড।
১৩. SI পদ্ধতিতে ক্ষমতার পরম একক কী ?
উত্তর: ওয়াট।
১৪. CGS পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক কী ?
উত্তর: গ্রাম-সেমি/সেকেন্ড।
১৫. SI পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক কী ?
উত্তর: কিগ্রা-মিটার/সেকেন্ড।
১৬. ক্ষমতার ব্যবহারিক একক কী ?
উত্তর: ওয়াট।
১৭. ১ ওয়াট = কত আর্গ/সেকেন্ড ?
উত্তর: ১ ওয়াট = ১০৭ আর্গ/সেকেন্ড।
১৮. ১ হর্স পাওয়ার = কত ওয়াট ?
উত্তর: ১ হর্স পাওয়ার =৭৪৬ ওয়াট।
১৯. কিসের সাহায্যে বাড়িতে বিদ্যুতের বিল মাপা হয় ?
উত্তর: কিলোওয়াট আওয়ার (Kw-h)।
২০. শক্তি কী ?
উত্তর: কার্য করার সামর্থ্যকে শক্তি বলে।
২১. CGS পদ্ধতিতে শক্তির পরম একক কী ?
উত্তর: আর্গ।
২২. SI পদ্ধতিতে শক্তির পরম একক কী ?
উত্তর: নিউটন-মিটার বা জুল।
২৩. একটি বস্তুকে উপরের দিকে ছুড়ে দেওয়া হলে সর্বোচ্চ বিন্দুতে কি ধরনের শক্তি উৎপন্ন হবে ?
উত্তর: স্থিতিশক্তি সর্বোচ্চ ও গতিশক্তি শূন্য হবে।
২৪. কোনো বস্তুর গতিবেগ যদি দ্বিগুণ বাড়ে তাহলে তার গতিশক্তি কি রূপ হবে ?
উত্তর: চারগুন বৃদ্ধি পাবে।
২৫. একটি বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হয় তবে মাটিতে পড়ার ঠিক পূর্ব মূহুর্তে কি ঘটবে ?
উত্তর: স্থিতিশক্তি শূন্য হয়ে যাবে।
২৬. স্প্রিং এর মধ্যে কি ধরনের শক্তি জমা থাকে ?
উত্তর: স্থিতিশক্তি হিসাবে জমা থাকে।
২৭. কোনো বস্থুর স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফলকে কী বলে ?
উত্তর: যান্ত্রিক শক্তি।
২৮. শক্তির নিত্যতার সূত্র কী ?
উত্তর: শক্তি অবিনশ্বর, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। শক্তিকে কেবলমাত্র একরূপ থেকে অন্যরূপে পরিবর্তিত করা যায়।বিশ্বব্রহ্মাণ্ডে মোট শক্তির পরিমাণ কন্সট্যান্ট।
২৯. কোন কৃতকার্যের ক্ষেত্রে বল ও সরন একই অভিমুখের দিকে থাকে ?
উত্তর: ধনাত্মক কৃতকার্য।
৩০. কোন কৃতকার্যের ক্ষেত্রে বল ও সরন বিপরীত অভিমুখের দিকে থাকে ?
উত্তর: ঋনাত্মক কৃতকার্য।
৩১. কোন কৃতকার্যের ক্ষেত্রে বল ও সরন কোণ ৯০ ডিগ্রি হয় ?
উত্তর: শূন্য কৃতকার্য।
✍️🌊নদী ও তাদের উৎসস্থল🌊✍️
*প্রশ্ন:* গঙ্গা নদীর উৎসস্থল কী?
*উত্তর:* *গঙ্গোত্রী হিমবাহ (উত্তরাখণ্ড)*
*প্রশ্ন:* যমুনা নদীর উৎসস্থল কোথায়?
*উত্তর:* *যমুনোত্রী (উত্তরাখণ্ড)*
*প্রশ্ন:* ব্রহ্মপুত্র নদী ভারতে কী নামে প্রবেশ করে?
*উত্তর:* *দিহাং*
*প্রশ্ন:* গোদাবরী নদীর উৎসস্থল কী?
*উত্তর:* *ত্র্যম্বকেশ্বর (মহারাষ্ট্র)*
*প্রশ্ন:* নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়?
*উত্তর:* *অমরকণ্টক (মধ্যপ্রদেশ)*
*প্রশ্ন:* তাপ্তি নদীর উৎসস্থল কী?
*উত্তর:* *সতপুড়া পর্বত (মধ্যপ্রদেশ)*
*প্রশ্ন:* কৃষ্ণা নদীর উৎসস্থল কী?
*উত্তর:* *মাহাবলেশ্বর (মহারাষ্ট্র)*
*প্রশ্ন:* কাবেরী নদী কোথা থেকে উৎপন্ন হয়?
*উত্তর:* *তালকাবেরী (কর্ণাটক)*
*প্রশ্ন:* সিন্ধু নদীর প্রধান উৎস কোথায়?
*উত্তর:* *তিব্বত (মানসসরোবর হ্রদের কাছে)*
*প্রশ্ন:* সরস্বতী নদীর উল্লেখ কোন গ্রন্থে আছে?
*উত্তর:* *ঋগ্বেদে*
*প্রশ্ন:* শতদ্রু (সতলজ) নদী কোথা থেকে উৎপন্ন হয়?
*উত্তর:* *রাখাসর (তিব্বত)*
*প্রশ্ন:* ঝেলম নদী কোন হ্রদ থেকে উৎপন্ন হয়?
*উত্তর:* *ভেরিনাগ (জম্মু ও কাশ্মীর)*
*প্রশ্ন:* চম্বল নদী কার উপনদী?
*উত্তর:* *যমুনার*
*প্রশ্ন:* মহানদীর উৎসস্থল কোথায়?
*উত্তর:* *ছত্তিশগড়ের রায়পুর জেলায়*
*প্রশ্ন:* ঘাঘরা নদী কার উপনদী?
*উত্তর:* *গঙ্গা নদীর*
📜 সংবিধানের প্রধান অনুচ্ছেদসমূহ (Articles of Indian Constitution)✍️
*প্রশ্ন:* অনুচ্ছেদ ১৪ কী সম্পর্কিত?
*উত্তর:* *সমতার অধিকার*
*প্রশ্ন:* অনুচ্ছেদ ১৫ কী বলে?
*উত্তর:* *বৈষম্য নিষেধ*
*প্রশ্ন:* অনুচ্ছেদ ২১-এর গুরুত্ব কী?
*উত্তর:* *জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার*
*প্রশ্ন:* অনুচ্ছেদ ৩২ কী সম্পর্কিত?
*উত্তর:* *সংবিধানিক প্রতিকার লাভের অধিকার*
*প্রশ্ন:* অনুচ্ছেদ ৩৭০ এখনও আছে কি?
*উত্তর:* *বাদ দেওয়া হয়েছে (৫ আগস্ট ২০১৯)*
*প্রশ্ন:* অনুচ্ছেদ ১৭-তে কী আছে?
*উত্তর:* *অস্পৃশ্যতার অবসান*
*প্রশ্ন:* অনুচ্ছেদ ৩৬৮ কী সম্পর্কিত?
*উত্তর:* *সংবিধান সংশোধন পদ্ধতি*
*প্রশ্ন:* রাষ্ট্রপতির ক্ষমতা কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
*উত্তর:* *অনুচ্ছেদ ৫২ থেকে ৬২ পর্যন্ত*
*প্রশ্ন:* প্রধানমন্ত্রীর নিয়োগ কোন অনুচ্ছেদে বলা আছে?
*উত্তর:* *অনুচ্ছেদ ৭৫*
*প্রশ্ন:* সংসদের ক্ষমতা কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
*উত্তর:* *অনুচ্ছেদ ৭৯ থেকে ১২২ পর্যন্ত*
*প্রশ্ন:* রাজ্যপালের ক্ষমতা কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
*উত্তর:* *অনুচ্ছেদ ১৫৩ থেকে ১৬২ পর্যন্ত*
*প্রশ্ন:* জরুরি অবস্থার বিধান কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
*উত্তর:* *অনুচ্ছেদ ৩৫২ থেকে ৩৬০ পর্যন্ত*
*প্রশ্ন:* মৌলিক কর্তব্য কোন অনুচ্ছেদে সংযোজন করা হয়েছে?
*উত্তর:* *অনুচ্ছেদ ৫১A (৪২তম সংশোধনী)*
*প্রশ্ন:* “ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র” — এটি কোথায় বলা হয়েছে?
*উত্তর:* *সংবিধানের প্রস্তাবনায়*
*প্রশ্ন:* ভারতের নাগরিকত্ব কোন অনুচ্ছেদে বর্ণিত?
*উত্তর:* *অনুচ্ছেদ ৫ থেকে ১১ পর্যন্ত*
✍️ইতিহাসের ৫০টি প্রশ্ন ও উত্তর ✍️
1. তেভাগা আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে।
2. মেগাস্থিনিসের ‘ইণ্ডিকা’ কোন ভাষায় লেখা?
উঃ গ্রীক ভাষায়।
3. মুঘল যুগে ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর প্রতিনিধি হিসাবে কে ভারতে আসেন?
উঃ উইলিয়াম হকিন্স।
4. পর্তুগীজ নাবিক ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন?
উঃ ১৪৯৮ খ্রীষ্টাব্দের ২৭শে মে।
5. কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়?
উঃ সমুদ্রগুপ্তকে।
6. হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে?
উঃ বাণভট্ট।
7. বাংলায় ‘স্বাধীন নবাবী’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ মুর্শিদকুলি খাঁ।
8. ওয়াটালুর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে হয়েছিল?
উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন।
9. তাজমহল কে প্রতিষ্ঠা করেন?
উঃ শাহজাহান।
10. শিবাজীর ছেলের নাম কী?
উঃ শম্ভুজী।
11. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?
উঃ লালা হরদয়াল।
12. ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দে।
13. গ্রাণ্ড ট্রাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেন?
উঃ শেরশাহ।
14. ভাস্কো ডা গামা প্রথমে কোন বন্দরে আসেন?
উঃ কালিকট বন্দরে।
15. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ রামমোহন রায়।
16. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।
17. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উঃ প্রমথনাথ মিত্র।
18. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল।
19. ‘মেইন ক্যাম্ফ’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ হিটলার।
20. মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে।
21. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উঃ লর্ড কর্ণওয়ালিশ (১৭৯৩ খ্রীষ্টাব্দে)।
22. কত খ্রীষ্টাব্দে আকবর জন্মগ্রহণ করেন?
উঃ ১৫৭৫ খ্রীষ্টাব্দে।
23. সিন্ধুসভ্যতার বর্তমান নাম কী?
উঃ হরপ্পা সভ্যতা।
24. খানুয়ার যুদ্ধ কত খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত হয়?
উঃ ১৫২৭ খ্রীষ্টাব্দে।
25. দিল্লীর দাস বংশের অবসান কে করেন?
উঃ জালালউদ্দিন খলজী।
26. বাংলায় পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন?
উঃ দূর্জন সিং।
27. কে পাট্টা ও কবুলিয়ৎ প্রচলন করেন?
উঃ শেরশাহ।
28. মুসি নদীর তীরে কোন শহর অবস্থিত?
উঃ হায়দ্রাবাদ।
29. কোথায় বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়?
উঃ হাম্পিতে।
30. মাদুরাই কাদের রাজধানী ছিল?
উঃ পাণ্ড্যদের।
31. পলাশীর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে ঘটেছিল?
উঃ ১৭৫৭ খ্রীষ্টাব্দে।
32. মৌর্য সম্রাট বৃহদ্রথকে কে হত্যা করেন?
উঃ পুষ্যমিত্র শুঙ্গ।
33. আকালত্খত কোন শিখ গুরু স্থাপন করেন?
উঃ গুরু গোবিন্দ সিং।
34. কলকাতার নাম আলিনগর কে রেখেছিলেন?
উঃ সিরাজ-উদ-দৌলা।
35. নাদিরশাহ কবে ভারত আক্রমণ করেন?
উঃ ১৭৩৯ খ্রীষ্টাব্দে।
36. বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?
উঃ মীরকাশিম।
37. ওয়াহাবী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ সৈয়দ আহমেদ।
38. কত সালে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮০০ খ্রীষ্টাব্দে।
39. কাউন্সিল অব এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৮২ খ্রীষ্টাব্দে।
40. পঞ্চতন্ত্র কে লিখেছিলেন?
উঃ বিষ্ণুশর্মা।
41. ভারতবর্ষের শেষ বিদেশী গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড মাউন্টব্যাটেন।
42. জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
উঃ মহাবীরকে।
43. মৌর্য সাম্রাজের রাজধানী কী ছিল?
উঃ পাটলিপুত্র।
44. ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
45. দিল্লীর প্রথম দাস সুলতান কে ছিলেন?
উঃ কুতুবউদ্দিন আইবক।
46. মহম্মদ বিন তুঘলক কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন?
উঃ দেবগিরিতে।
47. পাণিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
উঃ ১৫২৬ খ্রীষ্টাব্দে।
48. হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত?
উঃ দিল্লীতে।
49. কংগ্রসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গৃহীত হয়?
উঃ লাহোর অধিবেশনে।
50. গান্ধীজী দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেন কত সালে?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দে।
✍️✍️✍️WBP CONSTABLE GK ANSWER✍️✍️✍️
১. নীচের কোন দুটি গ্রহ (Planet) পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী?
➡️ *বুধ এবং শুক্র*
২. নীচের কোন পরিপাককারী (digestive) এনজাইম লালা রসে উপস্থিত ?
➡️ *টায়ালিন*
৩. শাহজাহানের চার পুত্রের মধ্যে কে অথর্ব বেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান?
➡️ *দারা*
৪. নীচের কোনটি সঠিকভাবে মেলেনি ?
➡️ *মিজোরাম - ইটানগর*
৫. UN - এর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা হল -
➡️ *5 টি*
৬. আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল -
➡️ *ফারসিতে*
৭. নীচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে?
➡️ *পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম*
৮. নীচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে?
➡️ *ব্রহ্মপুত্র এবং সিন্ধু*
৯. নীচের কোনটি একটি লিপ - ইয়ার ছিল ?
➡️ *2004*
১০. নীচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলি আকবর খান সম্পর্কিত?
➡️ *সরোদ*
১১. NITI আয়োগের চেয়ারপার্সন হলেন -
➡️ *প্রধানমন্ত্রী*
১২. কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার 'বন্দে মাতরম' গাওয়া হয়েছিল?
➡️ *1896*
১৩. নীচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর (Gulf)?
➡️ *মেক্সিকো উপসাগর*
১৫. আমাদের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত (Ratio) কত?
➡️ *2:3*
১৬. নীচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ?
➡️ *ব্রাজিল* (কিউবা চিনির পাত্র ...কিন্তু চিনি উৎপাদনে প্রথম ব্রাজিল)
১৭. নীচের কোনটি মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয়?
➡️ *লোহা*
১৮. 'লিফট'-এর আবিষ্কর্তা কে?
➡️ *ই.জি. ওটিস*
১৯. নীচের বায়ুমণ্ডলের (atmosphere) কোন স্তরটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংগঠিত হয়?
➡️ *ট্রপোস্ফিয়ার*
২০. জাল্লিকাট্টু (ষাঁড়-কে বশে আনা) উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত?
➡️ *তামিলনাডু*
২১. সেফোলজি কী?
➡️ *নির্বাচন, ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চা*
২২. পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই -এর বেশি হওয়া উচিত নয়।
➡️ *6 মাস*
২৩. নীচের কোন বিদ্রোহটি সিধু ও কানুর সাথে সম্পর্কিত?
➡️ *সাঁওতাল বিদ্রোহ, 1855*
২৪. প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারদস্তম্ভ দ্রুত নেমে যায়?
➡️ *বায়ুমণ্ডলীয় চাপ (atmospheric pressure) হ্রাসের জন্য*
২৪. নন-স্টিক রান্নার বাসনপত্র কী দিয়ে আচ্ছাদিত করা থাকে?
➡️ *টেফলন*
২৫. কোন দিনটিকে 'আন্তর্জাতিক যোগ দিবস' রূপে পালন করা হয়?
➡️ *21শে জুন*
✍️✍️নোবেল পুরস্কার ২০২৫✍️✍️✍️
🧬 *চিকিৎসা / শারীরবৃত্ত (Medicine / Physiology)*
1️⃣ ম্যারি ই. ব্রাঙ্কো – যুক্তরাষ্ট্র
2️⃣ ফ্রেডরিক জে. র্যামসডেল – যুক্তরাষ্ট্র
3️⃣ শিমোন সাকাগুচি – জাপান
⚡ *পদার্থবিজ্ঞান (Physics)*
1️⃣ জন ক্লার্ক – যুক্তরাজ্য
2️⃣ মিশেল এইচ. ডেভোরে – ফ্রান্স
3️⃣ জন এম. মার্টিনিস – যুক্তরাষ্ট্র
⚗️ *রসায়ন (Chemistry)*
1️⃣ সুসুমু কিতাগাওয়া – জাপান
2️⃣ রিচার্ড রবসন – যুক্তরাজ্য
3️⃣ ওমর এম. ইয়াগি – জর্ডান
📖 *সাহিত্য (Literature)*
🏅 লাসলো ক্রাসনাহোরকাই – হাঙ্গেরি
🕊️ *শান্তি পুরস্কার (Peace Prize)*
🏅 মারিয়া কোরিনা মাচাডো – ভেনেজুয়েলা
💼 *অর্থনৈতিক বিজ্ঞান (Economics)*
1️⃣ জোয়েল মোকিয়ার – যুক্তরাষ্ট্র
2️⃣ ফিলিপ আগিওন – ফ্রান্স
3️⃣ পিটার হাউইট – কানাডা
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Murshidabad
742224