Study With Tarif

Study With Tarif My World My Geography - আমার পৃথিবী আমার ভূগোল
Available on YouTube :- Study With Tarif

13/08/2025

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

05/06/2025
30/05/2025

প্রকাশিত হলো WB SSC পরীক্ষার নিয়মাবলী
১)সরকারি স্কুলের শিক্ষকদের জন্য অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নাম্বার থাকবে(Per Year 2 Number)
২) ৬০ নাম্বারের পরীক্ষা হবে ।
৩) ইন্টারভিউ ১০ নাম্বার ।
৪) শিক্ষাগত যোগ্যতা ১০ নাম্বার।
৫) ডেমোটিচিং ১০ নম্বর ।
৬) ভারতবর্ষের যে কোন নাগরিক আবেদন করতে পারবে।
৭) ওয়েটিং লিস্ট থাকবে তবে এক বছরের জন্য থাকবে।
৮)OMR sheet এ পরীক্ষা হবে ।
৯) নবম-দশম শ্রেণীতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে - গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনে ৫০ শতাংশ নাম্বার ।
১০) একাদশ দ্বাদশ শ্রেণীতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে পোস্ট গ্রাজুয়েশন সাথে ৫০ শতাংশ নাম্বার।
১১) আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৪০ বছর এর মধ্যে হতে হবে ।
১২) তবে বয়সে ছাড় পাবে S.T,SC,OBC ও শারীরিক প্রতিবন্ধীরা ।
১৩) আবেদন করতে গেলে B.Ed এ ৫০ শতাংশ নাম্বার থাকা বাধ্যতামূলক ।
১৪) কত ভ্যাকেন্সি আছে ওটা জানা যাবে ইন্টারভিউ এর আগে প্রকাশিত হবে ।
১৫) Upper Primary প্রাইমারি ক্ষেত্রে TET থাকছে ৪০ নাম্বার , আর পরীক্ষায় থাকছে ২৫ নাম্বার ।
১৬) নাম্বার বিভাজন টা এমন হচ্ছে- কেউ যদি ৬০ গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনে পায় তাহলে ১০ নম্বর একাডেমি স্কোর ।
যদি ৫০- ৬০ শতাংশের মধ্যে নাম্বার পাই তাহলে ৮ ।
৫০ শতাংশ নিচে পেলে ৬ নম্বর পাবে(একাডেমিক স্কোর ১০ এর মধ্যে)
১৭) ইন্টারভিউ তে ডাক পাবে ১:৬ অনুপাতে ।
১৮) যাদের দুর্নীতিতে নাম আছে কোর্টের দ্বারা তারা আবেদন করতে পারবে না ।
১৯) যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কোন সরকারি স্কুলে কন্টাকচুয়াল বা পার্মেন্ট পোস্টে রয়েছেন তারায় কেবলমাত্র অভিজ্ঞতার ভিত্তিতে যে ১০ নাম্বার আছে তার সুবিধা পাবেন ।
২০) আবেদন শুরু হবে ১৬/০৬/২০২৫ থেকে চলবে ১৪/০৭/২০২৫।
২১) পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ।
২২) রেজাল্ট প্রকাশিত হবে অক্টোবরের চতুর্থ সপ্তাহ ।
২৩) ইন্টারভিউ হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে ।
২৪) প্যানেল প্রকাশিত হবে ২৪/১১/২০২৫ ।
২৫) কাউন্সেলিং হবে ২৯/১১/২০২৫ ।
২৬) আবেদন এর জন্য Gen ,OBC - ৫০০ টাকা ,SC,ST- ২০০ টাকা ।
২৭) কোন গার্লস স্কুলে পুরুষরা আবেদন করতে পারবে না।

15/04/2025

👉পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি গরম পড়ে?

17/03/2025

👉কোন শিলায় খনিজ তেল সঞ্চিত থাকে?
▪️গ্রানাইট
▪️গ্রাবো
▪️ ব্যাসল্ট
▪️ বেলেপাথর

13/03/2025

👉 ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি?

16/09/2024

👉চুনাপাথর দিয়ে তৈরী অঞ্চলকে কী বলা হয়?

06/09/2024

📕 ম্যাকমেহন লাইন:-- [ ভারত ও চিন ]
📒 ডুরান্ড লাইন :-- [ আফগানিস্তান ও পাকিস্থান ]
📕 র‍্যাডক্লিফ লাইন :-- [ ভারত ও পাকিস্তান ]
📒 মালাক্কা প্রণালী :-- [ মালয়েশিয়া ও সুমাত্রা ]
📕 ম্যানারহাইন লাইন :-- [ ফিনল্যান্ড ও রাশিয়া ]
📒 সিগফ্রেড লাইন :-- [ ফ্রান্স ও জার্মানি ]
📕 গ্রেট চ্যানেল :-- [ ভারত (আন্দামান, নিকোবার) ও সুমাত্রা ]
📒 পক প্রণালী :-- [ শ্রীলঙ্কা ও ভারত ]
📕 ম্যাগিনট লাইন :-- [ ইটালি, ফ্রান্স ও জার্মানি ]
📒 হিন্ডনবার্গ লাইন :-- [ জার্মানি ও পোল্যান্ড ]
📕 জিব্রাল্টার প্রণালী :-- [ আফ্রিকা ও ইউরোপ ]
📒 লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) :-- [ ভারত ও চিন ]
📕 ওডার নিস লাইন :-- [ পোল্যান্ড ও জার্মানি ]
📒 ইংলিশ চ্যানেল :-- [ ইংল্যান্ড ও ফ্রান্স ]
📕 আলপাইন লাইন [ ইতালি ও ফ্রান্স ]
📒 সনোরা লাইন :-- [ মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র ]
📕 সমব্রেরো চ্যানেল :-- [ আন্দামান ও নিকবোর দ্বীপপু্জ ]
📒 সাত এল আরব :-- [ ইরান ও ইরাক ]
📕 লোহিত সাগর:-- [ আফ্রিকা ও এশিয়া ]
📒 লাইন অফ কন্ট্রোল(LOC) :-- [ ভারত ও পাকিস্তান ]
📕 কার্জন লাইন :-- [ পোল্যান্ড ও রাশিয়া ]
📒 তিন বিঘা করিডোর :-- [ ভারত ও বাংলাদেশ ]
📕 ডানকান প্যাসেজ :-- [ গ্রেট আন্দামান ও লিটন আন্দামান ]
📒 রডোলিফ লাইন :-- [ ভারত ও নেপাল ]
📕 পূর্বাচল :-- [ ভারত ও বাংলাদেশ]
📒 স্যার ক্রিক লাইন :-- [ ভারত (গুজরাট) ও পাকিস্তান (সিন্ধ প্রদেশ) ]
📕 ব্লু লাইন :-- [ লেবানন ও রাশিয়া ]
📒 গ্রিন লাইন :-- [ ইজরাইল ও তার পার্শ্ববর্তী দেশ ]
পার্পল লাইন :-- [ ইজরাইল ও সিরিয়া ]

30/01/2024

👉রেগোলিথ (Regolith) :

🌎সংজ্ঞা: ভূত্বকের জনক শিলাস্তর আবহবিকার
প্রক্রিয়ায় যান্ত্রিকভাবে ভেঙে চূর্ণবিচূর্ণ হয় ও রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে ভূপৃষ্ঠের ওপর সমসত্ত্ব বিশিষ্ট, অসংঘবদ্ধ, চূর্ণবিচূর্ণ ও বিয়োজিত শিলার যে আস্তরণ সৃষ্টি হয়, তাকে রেগোেলিথ বলে।

🌎বৈশিষ্ট্য:
১. রেগোলিথ স্তরটি সমজাতীয় পদার্থ
দ্বারা গঠিত।
২. এটি অগভীর বা কয়েকশো ফুট হয়ে থাকে।
৩. রেগোলিথ অজৈব পদার্থ দ্বারা গঠিত হয়।
৪. রেগোলিথ মাটি সৃষ্টির প্রাথমিক শর্ত ও মূল উপকরণ। এর সঙ্গে জৈব পদার্থ যুক্ত হয়ে পরবর্তীকালে প্রকৃত মাটি সৃষ্টি হয়।

10/12/2023

ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর

1. বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
উঃ) আয়নোস্তর থেকে I
2. একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও I
উঃ) ধানের খড় I
3. ডিগ্রি শিট (ভূবৈচিত্রসূচক) মানচিত্রের স্কেল কতো ?
উঃ) 1:2,50,000
4. ভারতের রেল বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লিখ I
উঃ) পেরাম্বুর I
5. যে সীমারেখার নীচে তুষার গলে জল হয় তাকে কী বলে ?
উঃ) হিমরেখা I
6. বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লিখI
উঃ) হিমাচল প্রদেশ I
7. চীনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে কী বলে ?
উঃ) লোয়েস I
8. বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি ?
উঃ) নাইট্রোজেন I
9. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ?
উঃ) সিয়াচেন I
10. ‘ডিম ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি’ তৈরি হয় কোন বাহ্যিক শক্তির প্রভাবে ?
উঃ) হিমবাহের সঞ্চয় কার্যের ফলে I
11. ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বত ?
উঃ) স্তূপ পর্বত I
12. কোন মাটিতে জলাধারন ক্ষমতা সবথেকে কম ?
উঃ) মরু মাটিতে I
13. ভারতের কোন ফসলের উপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক ?
উঃ) গম I
14. ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সবথেকে বেশী ?
উঃ) উত্তর ভারতে I
15. আশ্বিনের ঝড় দেখাযায় কোন রাজ্যে ?
উঃ) পশ্চিমবঙ্গে I

Address

Murshidabad
742303

Alerts

Be the first to know and let us send you an email when Study With Tarif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category