Haji Ahammad Hossain Memorial Model School

Haji Ahammad Hossain Memorial Model School Educational Institution

26/09/2026
আজ ২৬শে সেপ্টেম্বর ২০২৬ , আমরা এক মহান মনীষী, শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং মানবতার পূজারি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের...
26/09/2026

আজ ২৬শে সেপ্টেম্বর ২০২৬ , আমরা এক মহান মনীষী, শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং মানবতার পূজারি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ে একত্রিত হয়েছিলাম এবং সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে তা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই পবিত্র দিনে আমরা শুধু একজন মহান ব্যক্তির জন্মদিন পালন করিনি, বরং তাঁর আদর্শ, কর্ম, ত্যাগ ও মানবিক মূল্যবোধকে নিজেদের জীবনে গ্রহণ করার শপথ নিয়েছি।

আমরা সকলে অঙ্গীকার করি—আমরা অশিক্ষা ও কুসংস্কারের বিরুদ্ধে লড়ব, শিক্ষাকে জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ হিসেবে গ্রহণ করবো,মাতৃভাষাকে ভালোবাসবে এবং নিজের সংস্কৃতিকে সম্মান করবো,নারীকে সম্মান করবো এবং নারী-পুরুষের সমান অধিকারকে মর্যাদা দেবো। সত্যবাদী, সৎ, শৃঙ্খলাবদ্ধ ও পরোপকারী মানুষ হবো।অসহায় মানুষের পাশে দাঁড়াব এবং একটি শিক্ষিত, মানবিক, বৈষম্যহীন ও প্রগতিশীল সমাজ গঠনে নিজেদের নিয়োজিত করব।
আমাদের প্রত্যেকের হৃদয়ে বিদ্যাসাগরের জ্ঞান, সাহস, সততা ও মানবপ্রেমের আদর্শ জাগ্রত থাকুক।
তাঁর জীবনাদর্শ আমাদের পথ দেখাক, তাঁর কর্ম আমাদের অনুপ্রাণিত করুক এবং তাঁর মানবিকতা আমাদের সমাজকে আলোকিত করুক।
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পবিত্র স্মৃতির প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও গভীর প্রণাম।
জয় হোক শিক্ষার, জয় হোক মানবতার, জয় হোক সত্য ও ন্যায়ের।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬-তম জন্মজয়ন্তী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।ধন্যবাদ।

সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ ... সকলকে  জানাই ৬৫-তম শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন...
05/09/2026

সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ ... সকলকে জানাই ৬৫-তম শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ ৫ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। এই বিশেষ দিনে আমরা আমাদের সকল শ্রদ্ধেয় শিক্ষক- শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জানাই। একজন শিক্ষক শুধু পাঠদান করন না, তিনি হলেন আমাদের জীবনের দিশারি, পথপ্রদর্শক এবং অনুপ্রেরণার উৎস। তারা স্বপ্ন দেখাতে শেখান,এগিয়ে চলার সাহস দেন এবং জীবনের অন্ধকার পথে আলোর দিশা দেখান। তাঁদের অক্লান্ত পরিশ্রম, ধৈর্য, মমতা ও ত্যাগের কারনেই আমরা আলোর পথে এগিয়ে চলতে শিখি।

আমাদের বিদ্যালয় সবসময় বিশ্বাস করে- একজন ভালো শিক্ষক/শিক্ষিকাই পারেন একটি শিক্ষার্থীর জীবন বদলে দিতে। কখনো কখনো একজন শিক্ষক/শিক্ষিকার একটি ভালো কথা,একটি সঠিক পরামর্শ কিংবা একটি ছোট্ট উৎসাহ একজন শিক্ষার্থীর জীবনকে সম্পূর্ণ বদলে দেয়।তাই আমরা সবসময় চেষ্টা করি আমাদের শিক্ষকবৃন্দের সম্মান, মর্যাদা ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে।

এই মহৎ দিনে আমরা আমাদের সকল শিক্ষক-শিক্ষিকাকে ধন্যবাদ জানাই; তাঁদের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিকতার জন্য। আমাদের বিদ্যালয়ের প্রতিটি শিক্ষকের জ্ঞান, ভালোবাসা,ধৈর্য ও নিরলস পরিশ্রমের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলব – তোমরা তোমাদের শিক্ষক-শিক্ষিকাদের সম্মান করো, তাঁদের পরামর্শ মেনে চলো এবং নিজেদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলো। তোমাদের সাফল্যই হবে শিক্ষকদের জন্য সবচেয়ে বড় উপহার।

-আসুন, আমরা সবাই মিলে শিক্ষার মান উন্নয়নে, আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে এবং আমাদের বিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যেতে একসাথে কাজ করি।
সবাইকে ধন্যবাদ।

শুভ শিক্ষক দিবস।

ভারতের ৮০-তম স্বাধীনতা দিবস উদযাপনের খন্ডচিত্র
15/08/2026

ভারতের ৮০-তম স্বাধীনতা দিবস উদযাপনের খন্ডচিত্র

পুরষ্কার বিতরণী9th Annual Sports Meet -2026
27/01/2026

পুরষ্কার বিতরণী
9th Annual Sports Meet -2026

27/01/2026

স্কুল চলে হাম

27/01/2026

বন্দেমাতরম 🇮🇳

Annual Sports Meet-2026
27/01/2026

Annual Sports Meet-2026

27/01/2026

Go As You Like

27/01/2026

Go As You Like

Address

Vill-Nashipur Haat, P. O./Nashipur Balagachi, P. S./Ranitala, Dist-Murshidabad, Pin-742135
Murshidabad
742135

Alerts

Be the first to know and let us send you an email when Haji Ahammad Hossain Memorial Model School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Haji Ahammad Hossain Memorial Model School:

Shortcuts

Share

Category