অনলাইন পরীক্ষার প্রস্তুতি - Online exam preparation

  • Home
  • India
  • Murshidabad
  • অনলাইন পরীক্ষার প্রস্তুতি - Online exam preparation

অনলাইন পরীক্ষার প্রস্তুতি - Online exam preparation If you want to shine like a sun, first burn like a sun." "You have to dream before your dreams can come true." Follow for daily updates and cool vibes.

One follow = endless inspiration! Tap follow, thank us later
🎯 Admin 🎯
LALMOHAMMAD SAIKH

29/05/2026

প্রাইমারী টেট প্রস্তুতি
বিষয় - শিশু শিক্ষা
Q.1.'শিক্ষা' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখ ?
A:- 'শিক্ষা' শব্দটি ব্যুৎপত্তিগতভাবে সংস্কৃত 'শিক্ষ্' ধাতু থেকে এসেছে । যার অর্থ হল বিদ্যা অর্জন করা,শিক্ষা দেওয়া, নির্দেশনা দেওয়া , নিয়ন্ত্রণ করা, শাসন করা ইত্যাদি।

Q.2. 'শিক্ষা' শব্দের সমার্থক শব্দ কী?
A:-'শিক্ষা' শব্দের সমার্থক শব্দ হল 'বিদ্যা'।

Q.3. 'বিদ্যা' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখ?
A:- বিদ্যা শব্দের ব্যুৎপত্তি হল সংস্কৃত 'বিদ্ ' ধাতু থেকে , যার অর্থ হল 'জ্ঞান অর্জন করা' বা 'জানা' ।

Q.4.'শিক্ষা' শব্দটির ইংরেজি প্রতিশব্দটি কী?
A:- শিক্ষা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল 'Education' ।

Q.5. 'শিক্ষা' শব্দটির ইংরেজি উৎস অনুযায়ী বিভিন্ন অর্থ গুলি লেখ ?
A:- অর্থগুলি হল - 'লাতিন' শব্দ i)Educare. ii)Educere. iii)Educatum. iv)Educo. v)Educatus. vi) Educatio.

Q.6. 'Educare' শব্দের অর্থ কী?
A:- প্রতিপালন করা বা পরিচর্যা করা ( to bringout , to nourish)।

Q.7. 'Educere' শব্দের অর্থ কী?
A:- নির্দেশনা দেওয়া বা নিষ্কাশন করা( to lead out , to drawout )।

Q.8. 'Educatum' শব্দের অর্থ কী?
A:- শিক্ষাদানের কাজ ( act of teaching , training )।

Q.9. 'Educo' শব্দের অর্থ কী?
A:- বাইরে নিয়ে আসা (to lead out)।

Q.10. 'Educatus' শব্দের অর্থ কী?
A:- লালনপালন করা বা শিক্ষিত করা ( rear, educate)।

Q.11. 'Educatio' শব্দের অর্থ কী?
A:- আচার ব্যাবহার ( a breeding)।

Q.12. "সা বিদ্যা যা বিমুক্তয়ে" - কোথায় বলা হয়েছে ?
A:- উপনিষদ এ ।

Q.13."পৃথিবীতে জ্ঞানের চেয়ে পবিত্র কিছু হতে পারে না"- কোথায় বলা হয়েছে ?
A:- ভগবত গীতায় ।

Q.14." শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যাক্তিকে আত্মবিশ্বাসী এবং আত্মত্যাগী করে তোলে।" - কোথায় বলা হয়েছে?
A:- ঋগ্বেদে

Q.15. "শিক্ষা হল এমন একটি প্রক্রিয়া যা ব্যাক্তির আত্মতৃপ্তির বিকাশ ঘটায় " - উক্তিটি করেছেন?
A:- কণাদ ।

Q.16." আত্মজ্ঞান লাভই হল শিক্ষা "- উক্তিটি করেছেন?
A:- শংকরাচার্য ।

Q.17. "শিক্ষা হল শিশুকে, দেশ বা জাতিকে ভালোবাসার প্রশিক্ষণ দেওয়ার কৌশল।"- উক্তিটি করেছেন?
A:- কৌটিল‍্য ।

Q.18. " প্রকৃতি বা পরিবেশের নিকট থেকে মানুষ স্বাভাবিকভাবে যে অভিজ্ঞতা অর্জন করে তার সমষ্টি হল শিক্ষা" - উক্তিটি করেছেন?
A:- পাণিনি ।

Q.19. "মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধন করে হল শিক্ষা।" - উক্তিটি করেছেন?
A:- স্বামী বিবেকানন্দ ।

Q.20." শিক্ষা হল ব্যাক্তির দেহ , মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস । " - উক্তিটি করেছেন?
A:- মহাত্মা গান্ধী ।

Q.21. "মানুষ যে বিকাশমান আত্মসত্তার অধিকারী তাকে সম্পূর্ণভাবে বিকাশ করার প্রচেষ্টা তা-ই হল শিক্ষা ।"- উক্তিটি করেছেন?
A:- ঋষি অরবিন্দ ।

Q.22." শিক্ষার অর্থ হল বুদ্ধির প্রশিক্ষণ, হৃদয়ের পরিমার্জন এবং আত্মার শৃঙ্খলা। " - উক্তিটি করেছেন?
A:- রাধাকৃষ্ণন ।

Q.23."শিক্ষা হল শিশুর নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ মনের সার্বিক বিকাশের সহায়ক প্রক্রিয়া ।"- উক্তিটি করেছেন?
A:- প্রাচীন দার্শনিক প্লেটো।

Q.24. "শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ,যা মানব সমাজে সকল কৃতিমতা বর্জিত একজন স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক ।" - উক্তিটি করেছেন?
A:- রুশো ।

Q.25. "শিক্ষা হল অভিজ্ঞতার পুনর্গঠনের মাধ্যমে জীবন যাপনের প্রক্রিয়া।"- উক্তিটি করেছেন?
A:- জন ডিউই ।

Q.26." শিক্ষা হল পরিপূর্ণ জীবন যাপনের প্রস্তুতি" - উক্তিটি করেছেন?
A:- হার্বার্ট স্পেন্সার ।

Q.27."শিক্ষা হল অন্তর্নিহিত সুপ্ত সম্ভবনার উন্মেষ সাধন" - উক্তিটির প্রবক্তা কে?
A:- ফ্রয়েবেল ।

Q.28. শিক্ষাশ্রয়ী ভাববাদীদের মতে শিক্ষা কী?
A:- ব্যাক্তিকে আত্মউপলব্ধি তে সাহায্য করে হল শিক্ষা ।

Q.29. শিক্ষাশ্রয়ী বস্তুবাদীদের মতে শিক্ষা কী?
A:- শিক্ষা হল বস্তুনিষ্ঠ তথ্য যা শিক্ষার্থী বা ব্যাক্তি অর্জন করে।

Q.30. শিক্ষাশ্রয়ী প্রকৃতিবাদীদের মতে শিক্ষা কী?
A:- শিশুকে তার নিজের প্রকৃতি অনুযায়ী সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে হল শিক্ষা ।

Q.31. শিক্ষাশ্রয়ী প্রয়োগবাদীদের মতে শিক্ষা কী ?
A:- মানুষের অভিজ্ঞতার অবিরাম পুনর্গঠনের মাধ্যমে সামাজিক পটভূমিকায় ব্যাক্তিনৈপুণ্য বৃদ্ধিই হল শিক্ষা ।

Q.32. শিক্ষার আদর্শ সংজ্ঞা টি লেখ?
A:- শিক্ষা হল মানুষের ধারাবাহিক এমন একটি প্রক্রিয়া যা প্রতিনিয়ত পরিবর্তনশীল সামাজিক ও অর্থনৈতিক ক্রমবিবর্তনের সঙ্গে সার্থক অভিযোজনের মধ্যে দিয়ে ব্যাক্তি নিজের ও সমাজের কল্যাণসাধন করে ।

Q.33. "Life is education and education is life " - উক্তিটি প্রবক্তা হলেন?
A:- লডজে ।

Q.34. "যতদিন আমরা বাঁচি ততদিনই আমরা শিখি ।" - উক্তিটি করেছেন?
A:- মূরে ।

Q.35. "শিক্ষা হল এমন একটি ধারণা শক্তি যা সঠিক মুহুর্তে আনন্দ ও বেদনা অনুভবে সহায়তা করে" - উক্তিটি করেছেন?
A:- প্লেটো ।

Q.36. "জ্ঞান সকল প্রকার সম্পদের মাতা" - উক্তিটি করেছেন?
A:- রুশো ।

Q.37. "শিক্ষা হল ভাঁজ হয়ে থাকা বিষয়ের ভাঁজ খোলার প্রক্রিয়া " - উক্তিটি করেছেন?
A:- ফ্রয়েবেল ।

Q.38. "শিক্ষা হল এমনও কিছু যা সাধারণ মানুষকে প্রকৃত মানুষ হতে সহায়তা করে " - উক্তিটি করেছেন?
A:- কমেনিয়াস।

Q.39. " শৈশব থেকে পরিপক্কতার স্তর অবধি একটি বিকাশের প্রক্রিয়া হল শিক্ষা" - উক্তিটি করেছেন?
A:- রেমন্ট ।

Q.40. আধুনিক শিক্ষার জনক কে?
A:- রুশো ।
#আমাদের পেজটি ফলো করে রাখুন। সমস্ত রকমের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই পেজটি। নতুন নতুন তথ্য পেতে পেজটিকে লাইক & ফলো করে রাখুন।

06/01/2026

"তোমার লক্ষ্য পূরণের জন্য, তোমার লক্ষ্যে অবিচল থাকতে হবে।"
--এ. পি. জে. আব্দুল কালাম ❤️

24/06/2025

শিশু শিক্ষা
Q.গান্ধিজি তাঁর শিক্ষা পরিকল্পনাটি প্রকাশ করেন – হরিজন পত্রিকায় ।
Q.প্রাথমিক শিক্ষাক্ষেত্রে কোন মত বৈষম্য রাখা চলবে না – এই সুপারিশ করেন – কোঠারি কমিশন ।
Q.ভারতে Polytechnic নামে কারিগরি বিদ্যালয় স্থাপিত হয়- ১৯৩৭ সালে ।
Q.“চরিত্র বলিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার প্রধান লক্ষ্য’’ – উক্তিটি করেন- রবীন্দ্রনাথ ।
Q.প্রকৃতিবাদের প্রবক্তা হলেন – রুশো ।
Q.ভারতের প্রথম শিক্ষা কমিশন- হান্টার কমিশন ।
Q.ওয়ার্ধা শিক্ষা সম্মেলন আহুত হয় – ১৯৩৭ ।
Q.মুদালিয়র কমিশন গঠিত হয়- ১৯৫২ ।
Q.সাধারণধর্মী শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন- জে, বি, কনান্ট ।

24/06/2025

🌹🌹শিশু শিক্ষা🌹🌹
১ . মনোবিদ্যা হলো আচরণের বিজ্ঞান
👉ম্যাকডুগাল l
২ . পূর্ণ ব্যাক্তিত্ব গঠন শিশু শিক্ষার উদ্দেশ্য
👉পেস্তালত্সী l
৩ . সকল মানুষের ভাষাগত অভিজ্ঞতা সমান
👉হল ও. হ্যারো
৪ . প্রত্যেক শিশুই এক একটি বিশিষ্ট স্বত্বা
👉মন্তেসরি l
৫ . মায়ের কোল শিশুর প্রথম বিদ্যালয়
👉কমেনিয়াস l
৬ . প্রকৃত বিকাশ মাত্রা নির্ধারণ করা হয় স্বাধীন সমস্যা সমাধান করার মাধ্যমে, আর সম্ভাবনা বিকাশের সর্বোচ্চ স্তর হলো বয়স্ক বা দক্ষ সমবয়সীদের নির্দেশনায় শিশুর সমস্যা সমাধানের ক্ষমতা
👉ভাইগটস্কি (1978) l
৭ . শিক্ষক হলো বাগানের মালীর মতো
👉ফ্রয়েবল l
৮ . শিশুর কার্যধারা পৃথিবী সমন্ধে তাদের ধারণা তৈরি করে
👉পিঁয়াজে l
৯ . মনোবিজ্ঞান হলো মানুষের আচরণের বিজ্ঞান, চিন্তা হলো রুদ্ধশ্বাস কথন
👉ওয়াটসন l
১০ . শিশুর স্বতস্ফুর্ত আত্মবিকাশ হলো শিক্ষা
👉রুশো l
১১ . শিক্ষা ও দর্শণ একেই মুদ্রার দুটি দিক
👉রস l
১২ . যৌবনাগম হলো শৈশবের পুনরাবৃত্তি
👉আর্নেস্ট জেমস্ l
১৩ . শিক্ষা চরিত্র গঠন করে
👉হার্বার্ট l
১৪ . যতদিন বাঁচি ততদিন শিখি
👉রামকৃষ্ণ l
১৫ . শিক্ষাই জীবন, জীবনযাপনই শিক্ষা
👉জন ডিউই l
১৬ . নীতি শিক্ষা বা যুক্তিগ্রাহ্য আদেশ প্রদান নয়, শিশুরা সবচেয়ে বেশী শেখে বড়োরা কী করছে তা দেখে
👉স্টেইনার l
১৭ . শিক্ষা হলো শিশুর অন্তর্নিহিত স্বত্বার পরিপূর্ণ বিকাশ
👉বিবেকানন্দ l
১৮ . শিশুর প্রথম সম্পর্কগুলো তার বিকাশে স্থায়ী প্রভাব ফেলে
👉বলবি l
১৯ . শিশু হলো ছোট বিজ্ঞানী
👉পিঁয়াজে l
২০ . জ্ঞান মানুষের বৌদ্ধিক সংগঠনে থাকে না জ্ঞান মানুষের দ্বারা অবিস্কৃত
👉 পিঁয়াজ ।

03/06/2025

কোনো কাজে হাল ছেড়ে দিও না!
মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করতো
-- আইনস্টাইন

03/06/2025

সময় পেলে নিজেকে ভালবাসুন ঘৃনা তো অন্যরা করবেই।

𝐇𝐚𝐩𝐩𝐲 𝐈𝐧𝐝𝐞𝐩𝐞𝐧𝐝𝐞𝐧𝐜𝐞 𝐃𝐚𝐲 🇮🇳🇮🇳𝟏𝟓 𝐀𝐮𝐠𝐮𝐬𝐭 🇮🇳
15/08/2022

𝐇𝐚𝐩𝐩𝐲 𝐈𝐧𝐝𝐞𝐩𝐞𝐧𝐝𝐞𝐧𝐜𝐞 𝐃𝐚𝐲 🇮🇳🇮🇳
𝟏𝟓 𝐀𝐮𝐠𝐮𝐬𝐭 🇮🇳

মুর্শিদাবাদ আমাদের আবেগ, ইতিহাস, সংস্কৃতি , ঐতিহ্যর অপর নাম। যাদের কালো হাত একে মুছে ফেলার অপচেষ্টা করছে সমস্ত জেলাবাসীক...
02/08/2022

মুর্শিদাবাদ আমাদের আবেগ, ইতিহাস, সংস্কৃতি , ঐতিহ্যর অপর নাম। যাদের কালো হাত একে মুছে ফেলার অপচেষ্টা করছে সমস্ত জেলাবাসীকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে যাতে নাম মুছে ফেলায় শিলমোহর না পড়ে।
উত্তর দক্ষিণ দিনাজপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান হলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মুর্শিদাবাদ কেন করা যাবে না?
প্রশাসনিক সুবিধার্থে জেলা ভাগ হোক কিন্তু আমরা আমাদের আবেগ মুছে ফেলতে দেবো না।

24/07/2022

★ প্রাইমারী টেট প্রস্তুতি ★
শেয়ার করে রাখুন কাজে আসবে 💯
#কেঁচোর গমন অঙ্গের নাম কী — সিটা

#মানবদেহের মিশ্র গ্রন্থির নাম কী — অগ্ন্যাশয়

#মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি — যকৃৎ

কারেন্টকে DC কারেন্টে রূপান্তরকারী যন্ত্রের নাম কী — রেক্টিফায়ার

#রমন এফেক্ট কোথায় দেখা যায় — তরল পদার্থ

#ভারতের কোথায় পেনিসিলিন উৎপাদন কারখানা আছে — পিম্পরিতে

#“ফাদার অব মেডিসিন” কাকে বলে — হিপোক্রেটাস ( গ্রিস )

#একটি মিথোজীবী উদ্ভিদের নাম বলো — লাইকেন

#ডুবোজাহাজ কে আবিষ্কার করেন — বুশওয়েল ও ক্যাভেভাস

#কোন জলের জাহাজ দ্রুত চলে — উষ্ণ গরম জলে

#কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চিত হয় না — ভিটামিন - কে
#জলের তুলনায় পারদ কত গুণ ভারী — 13.6 গুণ ভারী

#কাকে সুইসাইট ব্যাগ বলে — লাইসোজোমকে

#'অ্যানাটমির’ জনক কে — বেলজিয়াম অধ্যাপক আনদ্রিয়াস ভেসালিয়া

#ভাইরাসের অভিধানিক অর্থ কী — প্রাণীজ বিষ

#সবথেকে ছোট ব্যাকটেরিয়ার নাম কী — ডায়ালিস্টার নিউমোসিন্টেস

#রেডিয়ামের আবিষ্কারকের নাম কী — মাদাম কুরী

#‘কুইক লাইম’ কী — ক্যালসিয়াম
#বোলোমিটার যন্ত্র দিয়ে কী মাপা হয় — বিকীর্ণ তাপ
#হীরকের ঘনত্ব কত — 3.5

#পরমাণু বোমার আবিষ্কারক কে — অটোহান

#সগারেট লাইটারে ব্যবহৃত হয় কোন্ গ্যাস — বিউটেন

#রক্তের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে — স্ফিগমোম্যানোমিটার

#মানুষের রক্তে অক্সিজেনের বাহক কে — হিমোগ্লোবিন

.I. পদ্ধতিতে ঘনত্বের একক কী — কিলোগ্রাম/ ঘনমিটার

#কোন গ্যাস কি ব্যাকটেরিয়া ধ্বংস করে — ক্লোরিন

#“অয়েল অব ভিট্রিয়াল” কোন অ্যাসিড কে বলা হয় — সালফিউরিক অ্যাসিড

#রসায়নের শুষ্ক বরফ কাকে বলে — শুষ্ক কার্বন-ডাই-অক্সাইড

#“লুমেন” কীসের একক — আলোক প্রবাহ

#ডুবুরীর অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন ছাড়া আর কোন গ্যাস থাকে — নিয়ন গ্যাস
আমাদের পেজটি ফলো করে রাখুন

ভারতের ১৫তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুতিনি হলেন প্রথম দেশের জনজাতি সম্প্রদায়ের মহিলা রাষ্ট্রপতি। উল্লেখ্য গত ১৮ জুলাই অনু...
21/07/2022

ভারতের ১৫তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
তিনি হলেন প্রথম দেশের জনজাতি সম্প্রদায়ের মহিলা রাষ্ট্রপতি। উল্লেখ্য গত ১৮ জুলাই অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচন। বৃহস্পতিবার সম্পন্ন হলো ভোট গণনা। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করে দেশের ১৫তম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। জানা গেছে আগামী ২৪ জুলাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হতে চলেছে এবং আগামী ২৫শে জুলাই রাষ্ট্রপতি পদে শপথ নিবেন দ্রৌপদী মুর্মু।

Address

Murshidabad

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনলাইন পরীক্ষার প্রস্তুতি - Online exam preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category