17/01/2026
Ramakrishna Vivek-Sarada society ,Berhampure
Every Day Ramkrishna Kathamrita Gospel
17/01/2026
28/09/2025
15/09/2025
Ramakrishna Kathamrita Bhaban, murshidabad
25/07/2025
ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং (পরবর্তীতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর) ছাত্র-ছাত্রীদের জন্য এই আমাদের এক অভিনব প্রয়াস। প্রত্যেক ছাত্র-ছাত্রীদের কাছে আমরা পৌঁছে দেব আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্টাডি মেটিরিয়াল,নোটস,সাজেশন,আলোচনা প্রভৃতি। এই পেজের সঙ্গে যুক্ত যে সমস্ত অভিভাবকেরা আছেন আপনাদের ছেলেমেয়েরা যদি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মধ্যে পড়াশোনা করছে তাহলে আজই তাদের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সম্পূর্ণ বিনামূল্যে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা বাংলা,ভূগোল, ইতিহাস, ইংরেজি এই চারটি বিষয়ের আমরা সাহায্য করবো তাদের। আগামী সপ্তাহ থেকে এই চ্যানেলে সমস্ত বিষয়ের পড়াশোনা শুরু হবে। এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
https://youtube.com/?si=O494aQrSj9PzzVqs
05/06/2025
জয় মা
20/05/2025
জয় ঠাকুর
13/10/2024
সকলকে জানাই শুভ বিজয়া...
Ramakrishna Kathamrita Bhaban, murshidabad
01/05/2024
🙏আজ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা দিবস 🙏
১লা মে, ১৮৯৭ সালে যুগনায়ক স্বামী বিবেকানন্দ আজকের শুভদিনে রামকৃষ্ণ মিশন বেলুড়মঠের প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন বর্তমান বলরাম মন্দিরে অনুষ্ঠিত সভায়। সেই সূত্রেই আজকের এই বিশেষ দিনটিকে বেলুড় মঠের প্রতিষ্ঠা দিবস হিসেবে গণ্য করা হয়। এর প্রায় এক বছর পর বেলুড় মঠের সার্বিক প্রতিষ্ঠা হয়েছিল,কিন্তু যুগনায়ক স্বামী বিবেকান্দের এই আমোঘ সিদ্ধান্তের দিনটিকে মনে রাখতে আজকের দিনের তাৎপর্য অপরিসীম ও গুরুত্বপূর্ণ।
স্বামীজী ১৮৯৭ সালের ১লা মে, তাঁর ভাষণে বলেন, “আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসারাশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, তাঁর দেহাবসানের বিশ বছরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তাঁর পুণ্য নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে, এই সংঘ তাঁরই নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এ কাজে সহায় হোন।” স্বামীজির প্রস্তাব সানন্দে গৃহীত হয়। শ্রীরামকৃষ্ণ ও তাঁর শিক্ষার প্রতি যাদের শ্রদ্ধা ও প্রীতি বর্তমান তাঁদের নিয়ে গঠিত হয় একটি সাধারণ সমিতি বা আস্যোসিয়েশন। সমিতির উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একটি পরিচালন সমিতি নিয়োগের সিদ্ধান্ত হয়। পরবর্তী বুধবার, ৫ই মে, অনুষ্ঠিত দ্বিতীয় সভাতে আস্যোসিয়েশনের নামকরণ হয় ‘রামকৃষ্ণ মিশন’। মিশনের সাধারণ সভাপতির পদ অলঙ্কৃত করেন স্বামী বিবেকানন্দ। স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী যোগানন্দ যথাক্রমে মিশনের কলকাতার কেন্দ্রের সভাপতি ও সহসভাপতি এবং নরেন্দ্রনাথ মিত্র সম্পাদক নিযুক্ত হন।
স্বামী বিবেকানন্দ পরিকল্পিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতীকের ব্যাখাঃ --
🌊 চিত্রের তরঙ্গসঙ্কুল জলরাশি কর্ম,
🪷 পদ্মফুল ভক্তি,
🌅 উদীয়মান সূর্য জ্ঞান এবং
🪱 সর্প পরিবেষ্টিত সুপ্ত আধ্যাত্মিক শক্তি ও যোগের প্রকাশক।
🦢 হংসটি পরমাত্মার প্রতীক।
অর্থাৎ কর্ম, ভক্তি ও জ্ঞান যোগের সাথে সমম্বিত হলেই পরমাত্মার দর্শনলাভ বা উপলদ্ধি হয়।
🚣 সরোবরটি হৃদয়ের প্রতীক।
🪴 সংস্কৃত লেখাটির অর্থ --'সেই পরমাত্মা আমাদের অনুপ্রাণিত করুন।'
Ramakrishna Math and Ramakrishna Mission, Belur Math
Ramakrishna Vivek-Sarada society ,Berhampure
Ramakrishna Kathamrita Bhaban, murshidabad
Sudip Dutta
30/03/2024
রামকৃষ্ণলোকে পাড়ি দিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ। রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভোগার পর অতি সম্প্রতি দেহ রাখেন তিনি। অধ্যক্ষ মহারাজের মহাপ্রয়াণের পর রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ।স্বামী গৌতমানন্দ এতদিন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্টের ( Vice President of Ramakrishna Math and Ramakrishna Mission, Belur Math) দায়িত্ব সামলেছেন। তিনি দীর্ঘদিন চেন্নাই মঠের অধ্যক্ষ ছিলেন তিনি । ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দের জীবনাবসানের পর, অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ ( interim president of Ramakrishna Math and Ramakrishna Mission Swami Gautamananda) হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়েছে। আপাতত অধ্যক্ষের সব দায়িত্বই সামলাবেন গৌতমানন্দ মহারাজ।
শুক্রবার রামকৃষ্ণ মঠ ও মিশনের অছি পরিষদের বৈঠকে প্রবীনতম অছি হিসাবে স্বামী গৌতমানন্দের নাম চূড়ান্ত হয়। সপ্তদশ অধ্যক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি ওই দায়িত্ব সামলাবেন। স্বামী গৌতমানন্দ ভক্তমহলে প্রণম্য। সুবক্তা, বাগ্মী হিসেবে তাঁর জনপ্রিয়তাও রয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাবাদর্শে চলা মানুষের মধ্যে। চেন্নাই মঠের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি।
27/03/2024
Swami Smarananandaji Passes Away
With deep sorrow we announce the passing away of Swami Smarananandaji, President of the Ramakrishna Math and Ramakrishna Mission, on Tuesday, 26 March 2024 at 8:14 pm at Ramakrishna Mission Seva Pratishthan hospital, Kolkata. He was 94.
He was admitted to Peerless Hospital in Kolkata on 18 January 2024 owing to fever and other complications. Subsequently, he was shifted to Seva Pratishthan on 29 January. Despite the best available medical treatment, his condition gradually deteriorated and he finally succumbed.
Details of cremation will be informed later on. The gates of Belur Math will remain open all through till the last rites are completed.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
61/3nanda Kumar Road
Murshidabad