Amader Classroom - আমাদের ক্লাসরুম

Amader Classroom - আমাদের ক্লাসরুম জানার ইচ্ছা জাগিয়ে তোলে

CTET EXAM DATE
25/10/2025

CTET EXAM DATE

বিধানচন্দ্র রায় (১ জুলাই ১৮৮২ – ১ জুলাই ১৯৬২) ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। ১৯৪৮ খ্রিস্টাব্দ থেকে মৃত্যু অব...
01/07/2025

বিধানচন্দ্র রায় (১ জুলাই ১৮৮২ – ১ জুলাই ১৯৬২) ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। ১৯৪৮ খ্রিস্টাব্দ থেকে মৃত্যু অবধি তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন। চিকিৎসক হিসেবেও তার বিশেষ খ্যাতি ছিল। ১৯১১ খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড থেকে এমআরসিপি এবং এফআরসিএস উপাধি অর্জন করার পর কলকাতার ক্যাম্পবেল মেডিক্যাল স্কুলে (বর্তমানে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ) শিক্ষকতা ও চিকিৎসা পেশা শুরু করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য, রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন এবং আমেরিকান সোসাইটি অফ চেস্ট ফিজিশিয়ানের ফেলো নির্বাচিত হন। ১৯৩১ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধির ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। ১৯৪২ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হন। ১৯৪৭ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থীরূপে আইনসভায় নির্বাচিত হন। ১৯৪৮ খ্রিস্টাব্দে গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব। তিনি চারটি নতুন শহরের প্রতিষ্ঠা করেন: দূর্গাপুর, বিধাননগর, কল্যাণী ও অশোকনগর-কল্যাণগড়। তার চোদ্দ বছরের মুখ্যমন্ত্রীত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নতি সম্ভব হয়েছিল যে কারণেই তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়। ১৯৬১ খ্রিস্টাব্দে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন। মৃত্যুর পর তার সম্মানে কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর। তার জন্মদিন ও মৃত্যুদিন ১ জুলাই দিনটি সারা ভারতে "চিকিৎসক দিবস" রূপে পালিত হয়।

WBSSC SLST IX - X HISTORY SYLLABUS 2025
22/06/2025

WBSSC SLST IX - X HISTORY SYLLABUS 2025

WBSSC SLST IX - X GEOGRAPHY SYLLABUS 2025
22/06/2025

WBSSC SLST IX - X GEOGRAPHY SYLLABUS 2025

WBSSC SLST IX - X BENGALI SYLLABUS 2025
22/06/2025

WBSSC SLST IX - X BENGALI SYLLABUS 2025

10/06/2025
05/06/2025

বিশ্ব পরিবেশ দিবস সংক্রান্ত কিছু প্রশ্ন - উত্তর

প্রশ্ন ১. প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়?

উত্তর:- ৫ জুন।

প্রশ্ন ২. ২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক দেশ কোনটি?

উত্তর :- কোরিয়া প্রজাতন্ত্র

প্রশ্ন ৩. ২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য কী?

(ক) প্লাস্টিক দূষণ রোধ করা

প্রশ্ন ৪. বিশ্ব পরিবেশ দিবস প্রথম কোন সালে পালিত হয়?

উত্তর :- ১৯৭৩

প্রশ্ন ৫. ২০২৫ সালে বিশ্ব পরিবেশ দিবসের কোন সংস্করণ পালিত হবে?
উত্তর :- ৫৩

প্রশ্ন ৬. বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের নেতৃত্ব কে দেন?

উত্তর :- ইউএনইপি

প্রশ্ন ৭. বিশ্ব পরিবেশ দিবস কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর :- স্টকহোম

প্রশ্ন ৮. বিশ্ব পরিবেশ দিবস কোন বছর থেকে পালিত হয়?

উত্তর :- ১৯৭২ সাল।

প্রশ্ন ৯. বিশ্ব পরিবেশ দিবসের মূল উদ্দেশ্য কী?

উত্তর :- পরিবেশ সচেতনতা এবং পদক্ষেপ বৃদ্ধি করা।

প্রশ্ন ১০. বিশ্ব পরিবেশ দিবসে সাধারণত কতটি দেশ অংশগ্রহণ করে?

উত্তর :- ১৫০ এর বেশি।

১৯৬৮ সালের ২০ মে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার। চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও...
05/06/2025

১৯৬৮ সালের ২০ মে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার। চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা। সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। পরের বছর জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধানের উপায় খুঁজতে সদস্য রাষ্ট্রগুলোর সম্মতিতে সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশ-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়। ১৯৭৪ সালে সম্মেলনের প্রথম দিন ৫ জুনকে জাতিসংঘ 'বিশ্ব পরিবেশ দিবস' হিসেবে ঘোষণা করা হয়। ১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

🎆🎇🏆🏆
04/06/2025

🎆🎇🏆🏆

Address

Godagari
Murshidabad

Alerts

Be the first to know and let us send you an email when Amader Classroom - আমাদের ক্লাসরুম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Amader Classroom - আমাদের ক্লাসরুম:

Shortcuts

Share

Category