15/05/2026
এই ছবিটা দেখে আমাদের স্কুলের ছাত্র ও হতভাগ্য পরিযায়ী শ্রমিক Md Ibrahim Sk এর কথা মনে পড়ছে। সেও এই বছর উচ্চমাধ্যমিক পাশ করেছে, তার প্রাপ্ত নম্বর ৮১% । আমাদের রাজ্যের Education এবং Employment এই ক্ষেত্র দুটিতে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আশা রাখি খুব তাড়াতাড়ি পরিবর্তন আসবে, কারণ রাতের পরই তো দিন আসে।
14/05/2026
গ্রীষ্মাবকাশের ছুটির জন্য 31/05/2026 তারিখ পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকলেও, একাদশ শ্রেণীতে ভর্তির জন্য 18/05/2026, 20/05/2026 ও 22/05/2026 এই দিনগুলোতে বিদ্যালয় খোলা থাকবে।
14/05/2026
এবারের উচ্চমাধ্যমিক (HS-2026) পরীক্ষায় আমাদের বিদ্যালয়ের কলা বিভাগে প্রথম হয়েছে অর্পিতা পাল(420) এবং বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছে সম্পা কোনাই(405) । সবমিলিয়ে 70 মোট জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এদের ভবিষ্যত জীবন সাফল্যের কামনা করি।
13/05/2026
আগামী কাল (14/05/2026) সকাল 11:00 থেকে নিম্নোক্ত ওয়েবসাইট গুলো তে উচ্চমাধ্যমিক 2026 পরীক্ষার রেজাল্ট দেখতে পাওয়া যাবে।
07/05/2026
আগামী কাল (08/05/2026) সকাল 9:30 থেকে নিম্নোক্ত ওয়েবসাইট গুলো তে মাধ্যমিক 2026 পরীক্ষার রেজাল্ট দেখতে পাওয়া যাবে।
24/03/2026
🎉 অভিনন্দন ও শুভেচ্ছা 🎉
০১ অক্টোবর ২০২৫ তারিখে Md Hasanuzzaman মহাশয় আমাদের বিদ্যালয়ের Teacher-in-Charge (TIC) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
তাঁর নেতৃত্ব, নিষ্ঠা ও অভিজ্ঞতার মাধ্যমে বিদ্যালয় আরও উন্নতির পথে এগিয়ে যাবে—এই আশাই করি। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মজীবন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি কামনা করি।
24/03/2026
আমাদের প্রিয় প্রধান শিক্ষক দীপ্তেন্দু ধর ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে তাঁর দীর্ঘ ও গৌরবময় কর্মজীবন সমাপ্ত করে অবসর গ্রহণ করেছেন।
স্যারের নেতৃত্ব, নিষ্ঠা, শৃঙ্খলা এবং শিক্ষার প্রতি গভীর ভালোবাসা আমাদের বিদ্যালয়কে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। অসংখ্য ছাত্রছাত্রী ও সহকর্মীর জীবনে তিনি অনুপ্রেরণার আলো হয়ে থাকবেন। তাঁর স্নেহ, দিকনির্দেশনা ও মূল্যবান শিক্ষা আমরা চিরকাল মনে রাখব।
স্যারের অবসর জীবন হোক সুস্বাস্থ্য, শান্তি ও আনন্দে ভরপুর—এই কামনাই করি।
আপনার অবদান আমাদের বিদ্যালয়ের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শ্রদ্ধা ও ভালোবাসায় — আপনার আগামী দিনের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🌸📚🙏
24/03/2026
অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে আমাদের বিদ্যালয়ের ছাত্র SWARNAJIT MONDAL ২০২৫ সালের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষায় মুর্শিদাবাদ জেলায় প্রথম স্থান অধিকার করেছে। 🏆🔬
18/10/2024
Shout out to my newest followers! Excited to have you onboard! Shout out to my newest followers! Excited to have you onboard! Abhijit Choudhury, Shivam Sinha, Pankaj Bag, তুমি শুধু আমার, Sukanta Mondal, Saratbindu Pal, Asha Devi, Kanon Dalui, Souvik Mondal, Õíí Bãpãñ Kõñãí, Situ Bagdi