15/08/2022
🇮🇳🇮🇳🇮🇳
নমস্কার , সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা । বিগত দু বছরে কভিড- 19 মহামারীর জন্য আমরা গৃহবন্দী পরাধীনতার স্বাদ বুঝতে পেরেছি। সমস্ত প্রতিকূলতাকে পেরিয়ে আজ আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি। আজ আমাদের দেশের 75 তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে । এই স্বাধীনতা শব্দটির মূল্য অপরিসীম।প্রায় 200 বছরের পরাধীনতাকে জয় করে আমরা স্বাধীনতা পেয়েছি । ব্যবসা-বাণিজ্যের নাম করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই ভারতবর্ষে কে গোলামে পরিণত করেছিল । লুট করে নিয়ে গেছে আমাদের শ্রম,ধন-সম্পদ,ঐতিহ্য,মর্যাদা.....আরো কত কি ।
ভারতের সমাজ কে খন্ডে খন্ডে বিভক্ত করে রাজত্ব করে গেছে। লড়াই তো অনেক দূরের কথা, প্রতিবাদ করলেই দেওয়া হতো মৃত্যুদণ্ড । জালিওনাবাগ হত্যাকান্ড, ছিয়াত্তরের মন্বন্তর,বঙ্গভঙ্গ,সিপাহী বিদ্রোহ কত ঘটনার সাক্ষী রয়েছে এই দেশ ।কিন্তু ভারতীয়দের দমিয়ে রাখা যায়নি। তারা দেখতেন স্বাধীনতার স্বপ্ন । ভারতের বীর সন্তানেরা বিপ্লবের আগুন জ্বালিয়েছিলেন চারিদিকে । বিভিন্ন আন্দোলন,বিভিন্ন বিদ্রোহ ফলে ভারতীয়রা হয়ে ওঠে ঐক্যবদ্ধ । ব্রিটিশদের পরাজিত করে অবশেষে 1947 সালের 15 আগস্ট আমরা স্বাধীনতা পাই।
বর্তমান ভারত এখন আধুনিকতার ছোঁয়া পেয়েছে ।
কৃষি,বিজ্ঞান,পরিবহন,সঞ্চার,সৈন শক্তি এছাড়া বিভিন্ন বিষয়ে উন্নতি সাধন করছে ।
ভারতের মহাকাশযান এখন চন্দ্র,মঙ্গল পর্যন্ত যাত্রা করছে । ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা হয়ত স্বাধীন ভারতের এইরকম স্বপ্ন দেখতেন । তাই সমস্ত ভারতীয় দের কেই ঐক্যবদ্ধভাবে ভারতকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আজ এই স্বাধীনতা দিবসে
ভারতের স্বাধীনতা সংগ্রামীদের জানাই শ্রদ্ধা ও প্রণাম । তাহাদের আত্মত্যাগ ছাড়া আমাদের স্বাধীনতা স্বপ্নই থেকে যেত ।
জয় হিন্দ,জয় হিন্দ
বন্দেমাতারাম,বন্দেমাতারাম
ভারত মাতার জয়।
ধন্যবাদ