21/07/2026
আজ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে মোহনপুর থানার উদ্যোগে মোহনপুর ঊষা শশী বালিকা বিদ্যালয়ে একটি সাইবার সচেতনতা কর্মসূচি এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা মহকুমা পুলিশ আধিকারিক মাননীয় শ্রী আনন্দ মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদীপ পাল, আইসি মোহনপুর থানা এবং রজত আলী সেকেন্ড অফিসার মোহনপুর থানা এবং অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ। ও স্কুলের সমস্ত শিক্ষিকা বৃন্দ
অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের সাইবার প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার বিভিন্ন উপায়, নিরাপদ ডিজিটাল ব্যবহারের অভ্যাস এবং বাল্যবিবাহের কুফল ও আইনগত দিক সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। সচেতনতামূলক এই কর্মসূচিতে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।