Sreegopal Banerjee College ABVP Unit

Call Directions Contact the school

Sreegopal Banerjee College ABVP Unit জ্ঞান চরিত্র একতা

21/09/2026

রাখী বন্ধন উৎসব — Sreegopal Banerjee College ABVP Unit

🚩 দিল্লির মাটিতে আবারও বিদ্যার্থী শক্তির জয়! 🚩দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে ABVP-এর জয়—এই সাফল্য দেশের ছাত্রসমাজের...
19/09/2026

🚩 দিল্লির মাটিতে আবারও বিদ্যার্থী শক্তির জয়! 🚩

দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে ABVP-এর জয়—এই সাফল্য দেশের ছাত্রসমাজের শক্তি, ঐক্য ও নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ বার্তা।

অভিনন্দন ও শুভেচ্ছা সমস্ত বিজয়ী প্রার্থীদের এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের সকল ABVP কার্যকর্তাকে। 🇮🇳

ছাত্র শক্তি • রাষ্ট্র শক্তি
জ্ঞান • চরিত্র • একতা 🚩

শ্রীগোপাল ব্যানার্জী কলেজের প্রাক্তন শিক্ষক ও ইতিহাস বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান, শ্রদ্ধেয় নুরুল ইসলাম স্যারের অকা...
15/09/2026

শ্রীগোপাল ব্যানার্জী কলেজের প্রাক্তন শিক্ষক ও ইতিহাস বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান, শ্রদ্ধেয় নুরুল ইসলাম স্যারের অকাল প্রয়াণের সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।

গত ৩১শে আগস্ট তিনি আমাদের কলেজের দীর্ঘ কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেছিলেন। আর অবসর গ্রহণের মাত্র কয়েকদিনের মধ্যেই তাঁর এই আকস্মিক প্রয়াণের সংবাদ আমাদের সকলকে গভীরভাবে মর্মাহত করেছে।

তাঁর দীর্ঘ কর্মজীবন, শিক্ষাদান, স্নেহ ও অমূল্য অবদান আমাদের কলেজের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একজন শ্রদ্ধেয় শিক্ষক হিসেবে তাঁর স্মৃতি আমাদের সকলের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে।

অনেক ভালো থাকুন স্যার, “না ফেরার দেশে”।
আপনার স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। 🙏

— Sreegopal Banerjee College ABVP Unit

কখনও ভাবিনি, এত অল্প সময়ের মধ্যেই সেই দিনের স্মৃতিগুলো এভাবে ফিরে দেখতে হবে…কখনও আশাও করিনি, অবসর উপলক্ষে স্যারকে দেওয়...
15/09/2026

কখনও ভাবিনি, এত অল্প সময়ের মধ্যেই সেই দিনের স্মৃতিগুলো এভাবে ফিরে দেখতে হবে…
কখনও আশাও করিনি, অবসর উপলক্ষে স্যারকে দেওয়া আমাদের সেই ছোট্ট ভালোবাসার মুহূর্তটিই একদিন হয়ে থাকবে আপনার সঙ্গে আমাদের শেষ স্মৃতিগুলোর একটি।

গত ৩১শে আগস্ট শ্রদ্ধেয় নুরুল ইসলাম স্যার আমাদের কলেজ থেকে অবসর গ্রহণ করেছিলেন। সেই উপলক্ষে আমরা সবাই স্যারের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছিলাম, ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছিলাম। স্যারও আমাদের অনেক কথা বলেছিলেন, দিয়েছিলেন তাঁর স্নেহ ও আশীর্বাদ। তখনও ভাবিনি, মাত্র কয়েকদিনের মধ্যেই সেই প্রিয় মানুষটিকেই আমাদের চিরবিদায় জানাতে হবে। জীবনের কিছু মুহূর্ত হয়তো খুব ছোট, কিন্তু সময়ের সঙ্গে সেগুলিই হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান স্মৃতি।

স্যার, আপনার স্নেহ, শিক্ষা ও স্মৃতি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে।
অনেক ভালো থাকুন স্যার, “না ফেরার দেশে”।
আপনার আত্মার চিরশান্তি কামনা করি। 🙏

ওঁ শান্তি।🕊️

🌸 শিক্ষক দিবসে শ্রদ্ধা ও ভালোবাসার্ঘ্যশিক্ষক শুধু জ্ঞান দেন না, তাঁরা আমাদের স্বপ্ন দেখতে শেখান, সঠিক পথের দিশা দেখান এব...
08/09/2026

🌸 শিক্ষক দিবসে শ্রদ্ধা ও ভালোবাসার্ঘ্য

শিক্ষক শুধু জ্ঞান দেন না, তাঁরা আমাদের স্বপ্ন দেখতে শেখান, সঠিক পথের দিশা দেখান এবং জীবনের প্রতিটি পদক্ষেপে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগান। তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের কোনো নির্দিষ্ট দিন হতে পারে না—তবুও শিক্ষক দিবস সেই শ্রদ্ধা জানানোর এক বিশেষ উপলক্ষ।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, শ্রীগোপাল ব্যানার্জী কলেজ ইউনিটের পক্ষ থেকে শিক্ষক দিবস উপলক্ষে কলেজের বিভিন্ন বিভাগে উপস্থিত হয়ে আমাদের শ্রদ্ধেয় স্যার ও ম্যামদের হাতে ছোট্ট উপহার দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হলো এবং তাঁদের আশীর্বাদ গ্রহণ করা হলো।🧡

আমাদের জীবনের আলোকবর্তিকা হয়ে পথ দেখানো সকল শিক্ষক-শিক্ষিকাকে জানাই সশ্রদ্ধ প্রণাম ও আন্তরিক কৃতজ্ঞতা। 🙏

শুভ শিক্ষক দিবস।

— Sreegopal Banerjee College ABVP Unit

ছাত্র শক্তি • রাষ্ট্র শক্তি 🇮🇳

শিক্ষক দিবস উপলক্ষে শ্রীগোপাল ব্যানার্জী কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মানন...
08/09/2026

শিক্ষক দিবস উপলক্ষে শ্রীগোপাল ব্যানার্জী কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মাননীয় ড. দেবাশিস মুখোপাধ্যায় মহাশয়কে শ্রদ্ধা, প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা জানানো হলো।

শিক্ষার আলোয় ছাত্রসমাজকে পথ দেখানোর এই মহান দায়িত্বে আপনার অবদান আমাদের কাছে চিরস্মরণীয়।

শ্রদ্ধেয় স্যারকে জানাই শিক্ষক দিবসের আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। 🌸🙏

— Sreegopal Banerjee College ABVP Unit

07/09/2026

নেশা মুক্ত ভারত — সচেতনতামূলক উপস্থাপনা

আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে শ্রীগোপাল ব্যানার্জী কলেজের ইতিহাস বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রদ্ধেয় নুরু...
05/09/2026

আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে শ্রীগোপাল ব্যানার্জী কলেজের ইতিহাস বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রদ্ধেয় নুরুল ইসলাম স্যারকে বিদায় সংবর্ধনা জানানো হল।

স্যারের কর্মজীবনের আগামী পথচলা হোক সুখময় ও সাফল্যমণ্ডিত—এই কামনা করি। কলেজ ও ছাত্রছাত্রীদের প্রতি তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।

শ্রদ্ধেয় স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 💐🙏

— Sreegopal Banerjee College ABVP Unit

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে সকল শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাকে জানাই শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ...
05/09/2026

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে সকল শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাকে জানাই শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও প্রণাম। 🙏🌸

শুভ শিক্ষক দিবস।

— Sreegopal Banerjee College ABVP Unit

🌸 রাখি পূর্ণিমা উপলক্ষে হ্যান্ডমেড রাখি প্রতিযোগিতা 🌸অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে আমাদের কলেজে অনুষ্ঠিত রাখি ...
03/09/2026

🌸 রাখি পূর্ণিমা উপলক্ষে হ্যান্ডমেড রাখি প্রতিযোগিতা 🌸

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে আমাদের কলেজে অনুষ্ঠিত রাখি পূর্ণিমা উৎসব উপলক্ষে আয়োজিত হ্যান্ডমেড রাখি প্রতিযোগিতা-য় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন ও অসংখ্য ধন্যবাদ।

🏆 প্রতিযোগিতায় স্থানাধিকারীরা—

🥇 প্রথম স্থান — প্রিয়া পাল
🥈 দ্বিতীয় স্থান — রিজিতা দাস
🥉 তৃতীয় স্থান — ইশানা সুলতানা
🏅 চতুর্থ স্থান — পিয়াঙ্কা দাস
🏅 পঞ্চম স্থান — সোহানা খাতুন

✨ এছাড়াও যাদের তৈরি রাখিগুলিও অত্যন্ত সুন্দর ও প্রশংসনীয় ছিল—

• প্রীতি বাগ
• নন্দিনী ঠাকুর
• সিমলা মণ্ডল
• লক্ষ্মী মুর্মু
• রুমকি বিশ্বাস
• স্নেহা সিং

তোমাদের সকলের অসাধারণ সৃজনশীলতা, উৎসাহ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রতিযোগিতাকে আরও সুন্দর ও সফল করে তুলেছে।

ভবিষ্যতেও তোমাদের সকলের এমনই সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করি। 🧡🌸

— Sreegopal Banerjee College ABVP Unit

Address

Bagati
Mogra
712148

Telephone

+918981162242

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sreegopal Banerjee College ABVP Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sreegopal Banerjee College ABVP Unit:

Shortcuts

Share

Category