“বুঝে শেখাই আসল শিক্ষা”
আমার শৈশবের গণিত শেখার অভিজ্ঞতা ছিল একধরনের সংগ্রাম। আমি যখন ছোট ছিলাম, তখন প্রাইভেট শিক্ষকরা আমাকে গণিতের মৌলিক ধারণা না বুঝিয়ে শুধু অংক কষে দিতেন। তারা সমাধান লিখে দিতেন, আমি সেগুলো বারবার অনুশীলন করতাম, ফলে মুখস্থ হয়ে যেত। পরীক্ষায় একই অংক এলে করতে পারতাম, কিন্তু সামান্য ভিন্নতা এলেই অসহায় হয়ে যেতাম। কারণ, আমি অংক মুখস্থ করেছিলাম, কিন্তু শিখিনি কেন আর কীভাবে তা সমাধান হয়।
তখন হয়তো আমি বিষয়টি গভীরভাবে বুঝতে পারিনি। কিন্তু আজ যখন নিজে শিক্ষক হয়েছি, তখন পরিষ্কারভাবে অনুভব করি—আমার সেই শিক্ষকদের আসল ঘাটতি কোথায় ছিল। তারা আমাকে উত্তর দিয়েছেন, কিন্তু শেখাননি উত্তর পাওয়ার পথ। তারা ফলাফল দেখিয়েছেন, কিন্তু আমার ভেতরে গণিতের প্রতি কৌতূহল বা যুক্তির আলো জ্বালাতে পারেননি।
এই অভিজ্ঞতা থেকেই আমি শিখেছি, শিক্ষকতার আসল কাজ শুধু পাঠ্যবই শেষ করা নয়, বরং প্রতিটি শিক্ষার্থীর মনে বোঝার আনন্দ সৃষ্টি করা। আমি চাই না আমার কোনো শিক্ষার্থী আমার মতো মুখস্থ করে শিখুক। তাই আমি চেষ্টা করি মৌলিক ধারণা থেকে শুরু করতে—সংখ্যার অর্থ, সূত্রের পেছনের যুক্তি, প্রতিটি ধাপের কারণ—সব কিছু স্পষ্টভাবে শেখাতে।
আমার কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত তখনই আসে, যখন দেখি কোনো শিক্ষার্থী নতুন একটি অংক সামনে পেয়ে আত্মবিশ্বাসের সাথে বলে ওঠে, “স্যার, আমি পারবো!” তখন বুঝতে পারি, তারা শুধু পড়াশোনা করছে না, বরং শিখছে—আত্মবিশ্বাস অর্জন করছে।
শিক্ষকতা আমার কাছে কেবল পেশা নয়, এটি একটি দায়িত্ব। আমি চাই আমার শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য না পড়ে, বরং জীবনের জন্য শেখে। কারণ শিক্ষা তখনই সফল হয়, যখন তা মনের ভেতরে স্থায়ী হয়ে যায়, জীবনের প্রতিটি ধাপে কাজে লাগে।
আমি বিশ্বাস করি—
👉 যে শিক্ষা বোঝার আলোয় আলোকিত হয়, তা চিরস্থায়ী সম্পদ হয়ে থাকে।
👉 আর যে শিক্ষা না বুঝে মুখস্থ করা হয়, তা বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যায়।
আন্দিপাড়া হনুফা লস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়
শিক্ষার মূল কথা হলো সার্বিক জ্ঞানার্জন করা। সার্বিক জ্ঞান হলো বস্তু সম্পর্কে যথার্থ ধারণা।এই সার্বিক জ্ঞান দিয়ে সকল অন্যায় থেকে দুরে রাখে।
নতুন শিক্ষাক্রমে প্রাথমিক শিক্ষার জন্য ১০টি প্রান্তিক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এই যোগ্যতাগুলো হল: ১) ভাষা ও যোগাযোগে পারদর্শী হওয়া,
২) সমস্যা সমাধান ও গাণিতিক যুক্তিতে পারদর্শী হওয়া,
৩) বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারে পারদর্শী হওয়া,
৪) তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শী হওয়া,
৫) জীবন ও জীবিকা বিষয়ক জ্ঞান ও দক্ষতা অর্জন করা,
৬) সামাজিক ও নাগরিকত্ব বিষয়ক জ্ঞান ও দক্ষতা অর্জন করা,
৭) নান্দনিক ও সৃষ্টিশীলতা বিষয়ক জ্ঞান ও দক্ষতা অর্জন করা,
৮) শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা বিষয়ক জ্ঞান ও দক্ষতা অর্জন করা,
৯) পরিবেশ ও জলবায়ু বিষয়ক জ্ঞান ও দক্ষতা অর্জন করা, এবং ১০) বিশ্ব নাগরিক হিসেবে নিজেকে প্রস্তুত করা।
Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
27/04/2024
আন্দিপাড়া হনুফা লস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামীকাল ২৮/৪/২০২৪ রোজ রবিবার হতে নিন্মলিখিত বিজ্ঞপ্তি অনুযায়ী শ্রেনী কার্যক্রম চলবে।
12/11/2023
৩য় প্রান্তিক( বার্ষিক) মূল্যায়নের সংশোধিত সময়সূচি- ২০২৩। আন্দিপাড়া হনুফা লস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
11/05/2023
২০২৩ শিক্ষাবর্ষে মির্জাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমুহের ১ম প্রান্তিক মূল্যায়নের সময়সুচী,
মির্জাপুর,টাংগাইল ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Mirzapur