04/05/2025
নয়াবসত পার্বতীময়ী শিক্ষনিকেতনের প্রতিভাবান ছাত্রী রিয়া দত্ত সমস্ত দারিদ্রতাকে জয় করে এবছর মাধ্যমিক পরীক্ষায় ৬৭৫ নম্বর পেয়ে ব্লক তথা স্কুলের মুখ উজ্জ্বল করেছে। রিয়ার পরিবারের আর্থিক অবস্থা অসচ্ছল কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তি ও মানসিক দৃঢ়তা আজ সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে সফলতা ছিনিয়ে নিয়েছে। রিয়ার পরিবার ও নয়াবসত স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
রিয়ার জন্য রইল একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন। তোমার ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল ও সফল হোক সর্বশক্তিমান ঈশ্বরের নিকট এই প্রার্থনা করি।