Memari Elite Chess Academy

Memari Elite Chess Academy

Share

A chess Academy! That sounds great! We are dedicated to teach you how to play chess methodically...

31/03/2026

#দাবায়_আবার_সাফল্য_অ্যাকাডেমির_ছাত্রছাত্রীদের


#স্থান- ডঃ শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় মূক-বধির বিদ্যালয়
#তারিখ- ২৯/০৩/২০২৬, রবিবার

গত সপ্তাহে ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপে পাঁচটা পুরস্কার এসেছে অ্যাকাডেমিতে। এই সপ্তাহে আরও পাঁচটা। ইন্টার স্কুল চেস চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল বর্ধমানের একটি স্কুলে। ইন্টার স্কুল, তাই খুব বড়রা থাকবে না এখানে। নতুনদের জন্য ভালো সুযোগ তুলনায় ছোটো টুর্নামেন্টের কন্ডিশনে নিজেদের পারদর্শিতাকে যাচিয়ে নেওয়ার। তাই হৈহৈ করে #মেমারি_এলিট_চেস_অ্যাকাডেমির বাচ্চারা যোগ দিয়েছিল প্রতিযোগিতায়।

হারজিত তো খেলার অঙ্গ। শেষ পর্যন্ত অ্যাকাডেমিতে পুরস্কার এসেছে পাঁচটা 🏆🏆🏆🏆🏆
এবার পুরস্কারপ্রাপকদের তালিকায় রয়েছে-
স্বপ্নিল, অর্পিত, আলাপন, আয়ান আর সমৃদ্ধি।

অ্যাকাডেমি তথা পরশপাথর সংস্থার পক্ষ থেকে সকলকে একরাশ অভিনন্দন জানাই। আরও সাফল্য আসুক এই পথ ধরেই।

30/03/2026

#দাবা_টুর্নামেন্টে_ট্রফি_জিতল_অ্যাকাডেমির_ছাত্ররা
#পূর্ব_বর্ধমান_ডিস্ট্রিক্ট_চেস_চ্যাম্পিয়নশিপ_২০২৬
#স্থান- ম্যাগনাস গ্লোবাল স্কুল, শক্তিগড়
#তারিখ- ২২/০৩/২০২৬, রবিবার

ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপ একটু কঠিন ঠাঁই। ফল ভালো করলে পরবর্তী ধাপে সহজে সুযোগ পাওয়া যায়, এই কারণে জেলার খুদে ভালো খেলোয়াড়রা ভিড় করে এখানে। নতুনদের জন্যও ভালো সুযোগ জেলার নিরিখে নিজেদের পারদর্শিতাকে যাচিয়ে নেওয়ার। তাই হৈহৈ করে #মেমারি_এলিট_চেস_অ্যাকাডেমির বাচ্চারা যোগ দিল প্রতিযোগিতায়। এতদিনে ওরা জানে, সবাই ট্রফি জিতবে না। দাবার মজা এটাই। কটা ম্যাচ হারতে হারতে জিতল, আর কটা ম্যাচ কানঘেঁষে হারল, তার কাটাছেঁড়া চলে মনের মধ্যে। একই পয়েন্ট পেয়েও কেউ পুরস্কার পায়, কেউ পায় না। তাই পুরস্কার নয়, আসল লড়াই তো নিজের সাথে নিজের। হার আর জিতকে সমানভাবে গ্রহণ করতে শেখায় চেস। এটা একটা দারুণ জীবন শিক্ষা।

শেষ পর্যন্ত অ্যাকাডেমিতে পুরস্কার এসেছে পাঁচটা।
পুরস্কারপ্রাপক তালিকায় রয়েছে-
সমৃদ্ধ, স্বপ্নিল, ঋষিক, অর্পিত আর প্রাক্তন কৃতী ছাত্র দেবব্রত। বাকিগুলো এজ ক্যাটাগরিতে জিতলেও দেবব্রত ওপেন ক্যাটাগরির সরণিতে জায়গা করে নিয়েছে। অ্যাকাডেমি তথা পরশপাথর সংস্থার পক্ষ থেকে সকলকে একরাশ অভিনন্দন জানাই। আরও সাফল্য আসুক এই পথ ধরেই।

26/03/2026

#চেস_অ্যাকাডেমিতে_ট্রফি_এলো 🏆🏆🏆🏆🏆

#তারিখ- ১৫/০৩/২০২৬

স্কুলের পরীক্ষা শেষ, বেশ ফুরফুরে মেজাজ সবার। মার্চ মাসে বর্ধমানের আশেপাশে অনেকগুলো টুর্নামেন্ট রয়েছে। তার প্রথমটা ছিল বর্ধমান শহরে, কেশবগঞ্জ চটিতে। অনেকদিন পর একসাথে গেল সব হইহই করে। ভালো খেলেছে সবাই, ট্রফি এসেছে পাঁচটা।
Well Done!! Best Wishes For Your Bright Future!!

28/02/2026


A chess academy at Memari Station Bazar
Call us- 9477005879 // 7047743600

Memari Elite Chess Academy A chess Academy! That sounds great! We are dedicated to teach you how to play chess methodically...

Photos from Memari Elite Chess Academy's post 11/01/2026

#মেমারি_বইমেলায়_পরশপাথর
আমাদের দাবা প্রশিক্ষণ কেন্দ্র 'মেমারি এলিট চেস অ্যাকাডেমি' নিয়ে আমরা আছি ২৯ নম্বর স্টলে। গতবছরের মত এবারও থাকছে চেস পাজল, সমাধানে মিলছে পুরস্কার। চলে আসুন, মগজাস্ত্রে শান দিতে। চাইলে এক হাত খেলেও নিতে পারেন। আজ অ্যাকাডেমির স্টুডেন্টরা থাকবে স্টলে, পাঁচটা থেকে আটটা অব্দি। খেলবেন ওদের সাথে, মজা হবে।

11/12/2025

Puzzle no - 23

# Solve this puzzle #

# White to move #

# mate in 2 #

# Answer - in comment box

02/12/2025

Puzzle no - 22

# Solve this puzzle #

# White to move #

# mate in 2 #

# Answer - in comment box

13/11/2025

Puzzle no - 21

# Solve this puzzle #

# White to move #

# mate in 2 #

# Answer - in comment box

06/09/2025

Puzzle no - 20

# Solve this puzzle #

# White to move #

# mate in 2 #

# Answer - in comment box

Want your school to be the top-listed School/college in Memari?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Station Bazaar
Memari
713146

Opening Hours

Wednesday 5pm - 9pm
Sunday 5pm - 9pm