Deshapran High School-H.S.

Deshapran High School-H.S. A Govt. Sponsored Institution. Fully Govt. Aided and recognized. Address: Vill+PO: Harishpur , Dist: Paschim Medinipur, PIN-721305,WB,India

পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৭তম জন্মদিবস উপলক্ষ্যে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ...
26/09/2026

পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৭তম জন্মদিবস উপলক্ষ্যে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শ্রদ্ধা ও প্রণাম।

উদযাপিত হলো সেবা সংকল্প অভিযান-২০২৬
24/09/2026

উদযাপিত হলো সেবা সংকল্প অভিযান-২০২৬

এবারের শিক্ষক দিবস ছিল একটু অন্য রকম। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসম...
09/09/2026

এবারের শিক্ষক দিবস ছিল একটু অন্য রকম। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদানের পর ক্লাসভিত্তিক শিক্ষক দিবসের অনুষ্ঠান করে ছাত্রছাত্রীরা। সকলের স্বতঃস্ফূর্ত যোগদানের মাধ্যমে অনুষ্ঠানটি সফলতা লাভ করে।

গত ২০ আগস্ট, নির্মল হৃদয় আশ্রম বিদ্যালয় (বালক) প্ল্যাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষ্যে আন্ত: বিদ্যালয় খো-খো প্রতিযোগিতায় মেয়...
09/09/2026

গত ২০ আগস্ট, নির্মল হৃদয় আশ্রম বিদ্যালয় (বালক) প্ল্যাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষ্যে আন্ত: বিদ্যালয় খো-খো প্রতিযোগিতায় মেয়েদের দল চ্যাম্পিয়ন হয়, ছেলেদের দল তৃতীয় স্থান পায়। অভিনন্দন সবাইকে।

গত ৬ সেপ্টেম্বর মেদিনীপুর শহরে নির্মল হৃদয় আশ্রমে আয়োজিত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতায়.....
08/09/2026

গত ৬ সেপ্টেম্বর মেদিনীপুর শহরে নির্মল হৃদয় আশ্রমে আয়োজিত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতায়...
কৃষ্ণগোপাল ঘোষ ও সায়ন মাইতি জুটি কুইজ খ বিভাগে প্রথম হয়েছে।
শুকদেব ভুঁইয়া বিজ্ঞানের খবর পাঠে প্রথম স্থান অধিকার করেছে।
কৃষ্ণগোপাল ঘোষ প্রবন্ধ খ-বিভাগে তৃতীয় হয়েছে।
সোমা ভুঁইয়া ও পায়েল বাগ জুটি বিজ্ঞানের মডেল ক-বিভাগে তৃতীয় হয়েছে।
বিজ্ঞান মঞ্চের রাজ্যস্তরের প্রতিযোগিতায় কুইজ ও বিজ্ঞানের খবর পাঠে প্রথম স্থানাধিকারী উক্ত তিন
ছাত্র অংশগ্রহণ করবে।
এখানে উল্লেখ করা যায়, গত ১০ জুলাই, বিদ্যালয়ে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের গ্রামীণ পূর্ব বিজ্ঞান কেন্দ্রের সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের পাশাপাশি চুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়, পাঁচখুরি দেশবন্ধু উচ্চ বিদ্যালয়, সারদা বিদ্যামন্দির অংশগ্রহণ করেছিল। প্রত্যেকটি বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফল হয়েছিল।
সকলে আগামীদিনে সফল হোক ও বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী হয়ে উঠুক।

শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবস ১০০তম জন্মদিবস। কিশোর কব...
15/08/2026

শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবস ১০০তম জন্মদিবস। কিশোর কবিকে স্মরণ করা হলো আজ।

প্রয়াত হয়েছেন বিদ্যালয়ের সহ প্রতিষ্ঠাতা, প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীযুক্ত লক্ষ্মীনারায়ণ ঘোষ মহাশয়। শনিবার নিজ বাসভবনে প্...
27/07/2026

প্রয়াত হয়েছেন বিদ্যালয়ের সহ প্রতিষ্ঠাতা, প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীযুক্ত লক্ষ্মীনারায়ণ ঘোষ মহাশয়। শনিবার নিজ বাসভবনে প্রয়াণ ঘটে শ্রদ্ধাভাজন প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়ের। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০০৭ সালে কর্মজীবন থেকে অবসর গ্রহণ। বিভিন্ন সময়ে উনার সুপরামর্শ, গঠনমূলক চিন্তাভাবনা বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। উনার প্রয়াণে বিদ্যালয় তার অভিভাবককে হারালো।স্যারের আশীর্বাদ চিরকাল বিদ্যালয়ের কর্মী, ছাত্রছাত্রীদের উপর বর্ষিত হোক। শ্রদ্ধা, প্রণাম জানাই স্যারের প্রতি। উনি চিরশান্তিতে থাকুন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো সমবেদনা।

অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেদিনীপুর সদর পূর্ব চক্রের ব্যবস্থাপনায় পাঁচখুরি দেশবন্ধু হাইস্কুলে অনুষ্ঠিত প্রতিযোগিতার ...
15/07/2026

অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেদিনীপুর সদর পূর্ব চক্রের ব্যবস্থাপনায় পাঁচখুরি দেশবন্ধু হাইস্কুলে অনুষ্ঠিত প্রতিযোগিতার কুইজে প্রথম হলো বিদ্যালয়ের একাদশ শ্রেনির দুই ছাত্র কৃষ্ণ গোপাল ঘোষ ও সায়ন মাইতি। অঙ্কন বিভাগে পুরস্কৃত হলো ষষ্ঠ শ্রেনির ছাত্রী নুসরত খাতুন। আমরা এদের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।

অরণ্য সপ্তাহ (১৪জুলাই-২০জুলাই) উদযাপন উপলক্ষ্যে বিদ্যালয়ের "ম্যাডাম কুরী ইকো ক্লাব" এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও "গাছ...
14/07/2026

অরণ্য সপ্তাহ (১৪জুলাই-২০জুলাই) উদযাপন উপলক্ষ্যে বিদ্যালয়ের "ম্যাডাম কুরী ইকো ক্লাব" এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও "গাছ লাগান প্রাণ বাঁচান " শীর্ষক বসে আঁকো প্রতিযোগিতা। গাছ বসিয়ে উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সম্মানীয় শ্রী সুনীল কুমার মণ্ডল মহাশয়। সীমিত জায়গায় আরো কিছু চারা গাছ বসানোর পরিকল্পনা রয়েছে।

ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে বিদ্যালয়ের শ্রদ্ধার্ঘ্য।
06/07/2026

ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে বিদ্যালয়ের শ্রদ্ধার্ঘ্য।

Address

Vill+ PO: Harishpur, Dist: Paschim Medinipur
Medinipur
721305

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deshapran High School-H.S. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category