18/05/2023
আগামীকাল মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। এই বৎসর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিলো ২৩ শে ফেব্রুয়ারী, শেষ হয় ৪ ঠা মার্চ। মধ্যশিক্ষা পর্ষদ কে অসংখ্য ধন্যবাদ ৭৭ দিন এর মধ্যেই এবার তাঁরা ছাত্র ছাত্রীদের হাতে Mark Sheet, Certificate তুলে দিচ্ছেন। তাই আজ সন্ধ্যা থেকে পশ্চিমবঙ্গ তৃনমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সভাপতি মানণীয় রাজীব মান্না মহাশয় এর নেতৃত্বে আমরা উপস্থিত হয়েছিলাম Regional Office এ। আজ রাতেই আগামীকাল এর প্রস্তুতি নিয়ে আলোচনা হলো।
বিগত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের নিজেদের ভূমিকা সম্পর্কে অবগত হলাম। মেদিনীপুর সদর এর ১৫৯ টি এবং খড়গপুর এর ২৮৭ টি স্কুল এর প্রধান শিক্ষক/শিক্ষিকা বা তাঁর প্রতিনিধি কাল ভোর না হতে হতেই আঞ্চলিক কার্যালয় এর সামনে উপস্থিত হবেন নিজেদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ফলাফল সংগ্রহের জন্য। তাঁদের সবাকার সুবিধার্থে আমরা আমাদের শিক্ষক সংগঠন এর পক্ষ থেকে পুরো ব্যবস্থাটিকে সুষ্ঠ ভাবে পরিচালনা করবার উদ্যোগ নিয়েছি।
কাল (১৯/০৫/২০২৩) ভোর থেকেই আমাদের সংগঠনের প্রতিনিধিরা আপনাদের এই পরিষেবায় উপস্থিত থাকবেন। আগত সকল প্রধান শিক্ষক/ প্রধান শিক্ষিকা/ শিক্ষক প্রতিনিধি দের প্রতি আমাদের বিশেষ অনুরোধ... সকাল সকাল এসে নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে WBTSTA র পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি রাজীব মান্না মহাশয় এর স্বাক্ষরিত কুপন সংগ্রহ করুন এবং সঠিক সময়ে আপনার বিদ্যালয়ের পরীক্ষার্থীদের ফলাফল সংগ্রহ করুন।
সংগঠন এর পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করি। আগত সকল প্রধান শিক্ষক শিক্ষিকা দের প্রতিও রইলো অনেক অনেক শুভেচ্ছা।