13/02/2026
Topic: Police Verification 🧑✈️ 🔥
... Interview শেষ হলেই Merit List । তারপর VR → Medical →Joining →Training ✨
প্রথমেই একটা গুরুত্বপূর্ণ কথা বলি —
এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ।
👉 খুব সাবধানে থাকবেন
👉 খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না
👉 বাইক/গাড়ি চালালে ধীরে ও সতর্কভাবে চালাবেন
👉 ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলবেন
কারণ সামনে Medical Test — Joining এর আগে Medically Fit হওয়া বাধ্যতামূলক। তাই নিজের শরীরের দিকে বিশেষ খেয়াল রাখুন, পরিবারের সাথে সময় কাটান, সুস্থ্য থাকুন।
🧑✈️ আজকের Topic :
Police Verification 👇
Merit List প্রকাশের কিছুদিনের মধ্যেই প্রক্রিয়া শুরু হবে।
▪️ প্রথমে আপনার মোবাইলে Reserve Office (RO) থেকে call আসবে।
▪️ যদি call miss হয় বা না আসে, তাহলে আপনার বাড়িতে Messenger (Police / Civic Volunteer) গিয়ে খবর দিয়ে আসবে।
▪️এরপর RO থেকে আপনাকে একটি VR (Verification Roll) দেওয়া হবে।
▪️VR Form টি খুব সতর্কভাবে ও নির্ভুলভাবে পূরণ করবেন ।
▪️ কোনও ভুল তথ্য দেবেন না
প্রয়োজনীয় Documents অনুযায়ী তথ্য লিখবেন ।
▪️সাধারণত 2–3 কপি জমা দিতে হয় ।
▪️VR জমা দেওয়ার পর শুরু হবে পরবর্তী ধাপ — Police Verification - Medical Examination।
এই দুটি সাধারণত একসাথেই একটু আগে পিছে হয়ে থাকে ।
🕵️♂️
🔸 আপনার বাড়িতে DIB (District Intelligence Branch) থেকে পুলিশ যাবে ।
🔸 Commissionerate এলাকায় এই কাজটি SB (Special Branch) করে ।
🕵️♂️ কী কী ভেরিফিকেশন হবে:
🔸Criminal Record check
🔸Character verification
🔸Address verification
🔸Educational verification
🔸Documents verification
আপনি ছোট থেকে যে যে School / College-এ পড়াশোনা করেছেন, সেখানে গিয়ে Record check করা হবে, আপনি সত্যিই সেই স্কুল কলেজে পড়েছেন কিনা তা verify করা হবে ।
এটি একটি Normal Procedure — চিন্তার কোনও কারণ নেই।
আপনার কাজ কী?
📂 আগে থেকে যেগুলো Ready রাখবেন 👇
✔ নিজের সব Original Documents
✔ বাবা-মায়ের প্রয়োজনীয় Documents
✔ Educational Certificates
✔ Address proof
✔ Caste / EWS (if applicable)
👉 সব কিছুর 4–5 কপি Xerox করে রাখবেন !
👉 বেশ কিছু Recent Passport Size Photo (Good Quality) ready রাখবেন !
সবশেষে আবার বলি —
কোনও চাপ নেবেন না। সবকিছু ধাপে ধাপে, নিয়ম মেনেই হবে। শুধু নিজের শরীর, কাগজপত্র আর আচরণ — এই তিনটে ঠিক রাখুন।
All the best aspirants ✌️
Welcome to our department 😊