Medinipur Success Point

Medinipur Success Point একদিনে হবে না, কিন্তু একদিন ঠিক হবেই✌️ তাই হাল ছেড়ো না বন্ধু, পাশে আছি🥀🥀

02/01/2026

রামসর সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

12/12/2025

প্রিয় ছাত্র-ছাত্রী ও সরকারি চাকরি প্রার্থীদের উদ্দেশ্য কিছু কথাঃ

নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি। কথাগুলো যদি একজনের ও কাজে লাগে, সেটাই এই লেখার সার্থকতা। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে গেলে দুটি জিনিসের ভীষণ প্রয়োজন। আত্মবিশ্বাস এবং ধৈর্য্য। আবার অতিরিক্ত আত্মবিশ্বাস এবং উচ্চাকাঙ্ক্ষা তোমাকে ভোগাতে পারে। আমি অংক নিয়ে পড়েছি মানেই practice ছাড়াই অংকে পুরো নাম্বার পাবো সেটা যেমন ভোগাতে পারে তেমনি আমি UPSC বা WBCS বা CGL ছাড়া কোনো পরীক্ষা দেব না সেটাও তোমাকে সমস্যায় ফেলতে পারে। তাই same syllabus এর সব পরীক্ষা দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। উচ্চাকাঙ্ক্ষা ভালো, কিন্তু নিজের ক্ষমতা কতটুকু সেটাও বোঝা প্রয়োজন। মনে রাখবে যারা seriously পড়াশোনা করছে তারা কেউ বসে নেই। ছোটো কিংবা বড়ো কিছু না কিছু চাকরি পাচ্ছে। নিজের মধ্যে ইগো না রেখে ছোটো-বড়ো সবার কাছ থেকে শেখার চেষ্টা করো, তাতে তোমারই লাভ হবে। আত্মীয়স্বজন বা প্রতিবেশীরা বলতেই পারে বয়সতো অনেক হলো এবারে ব্যবসা-ট্যবসা কিছু কর। তাকে বলে দিও ব্যবসাতে কুড়ি লক্ষ আয়ের চেয়ে চাকরিতে মাএ কুড়ি হাজার টাকা আমার সম্মান বাড়াবে, মানসিক শান্তি দেবে সর্বোপরি আমার স্বপ্নপূরণ করবে। কারুর কথায় কান দেবে না। মনে রাখবে লক্ষ্য একটাই - যে কোনো মূল্যে সরকারি চাকরি পেতেই হবে। তার জন্য যত সময় লাগে লাগুক। তুমি যদি তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো সফলতা শুধু সময়ের অপেক্ষা। প্রস্তুতির সময় কখনও মনে হতে পারে এই field আমার জন্য নয়, কিন্তু সরকারি চাকরি করতে গেলে আজ নয় কাল তোমাকে এই syllabus পড়তেই হবে। ছেড়ে দিলে চলবে না, ছেড়ে দেওয়া মানেই তো হেরে যাওয়া.....
কখনও ছেড়ে দেওয়ার ভাবনা মাথায় এলে দাদা বা বন্ধু ভেবে একবার জানাতে পারো, অবশ্যই চেষ্টা করবো পাশে থাকার। যাইহোক অনেক কথাই বলে ফেললাম, কিন্তু প্রতিটি কথা নিজের অভিজ্ঞতা থেকেই বললাম। ভালো না লাগলে avoid করুন, দয়া করে কেউ negative comment করবেন না। এতগুলো কথার সারমর্ম একটাই - হাল ছেড়ো না বন্ধু, পাশে আছি।😊

রাহুল

নতুন ব্যাচ শীঘ্রই শুরু হতে চলেছে.....
30/07/2022

নতুন ব্যাচ শীঘ্রই শুরু হতে চলেছে.....

Address

Belda
Medinipur

Alerts

Be the first to know and let us send you an email when Medinipur Success Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share