বিবেক বিকাশ- VIVEK Bikash

বিবেক বিকাশ- VIVEK Bikash Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বিবেক বিকাশ- VIVEK Bikash, Education, Madhupur, Medinipur.

সমাজ বদলাতে গেলে আগে গ্রাম বদল করতে হবে। তার আগে গ্রামের মানুষকে বদল । কিন্তু যাদের মধ্যে খারাপ মানসিকতা তৈরি হয়ে গেছে তারাকে বদলানো প্রায় অসম্ভব। তবে গ্রামের যারা শিশু, ছাত্র ও যুবক যাদের মানসিকতা তৈরি হচ্ছে তারাকে একটু গঠন করাই বিবেকবিকাশের প্রয়াস।।

করম পরব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা :~~~~~~~~~~~~~~ ধনঞ্জয় দেবসিংহ মধুপুর করম পরব ও ইঁদ মেলা আগত প্রায়। মেলা মানে শুধুই মিল...
19/09/2026

করম পরব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা :
~~~~~~~~~~~~~~ ধনঞ্জয় দেবসিংহ
মধুপুর করম পরব ও ইঁদ মেলা আগত প্রায়। মেলা মানে শুধুই মিলন ক্ষেত্র নয়। মেলা মানে নিজেদের প্রতিভাকে মেলে ধরবারও জায়গা। সেই প্রতিভা বিকাশের জন্যই সান্ধ্যকালীন কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে কেউ এই প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করতে পারবে। আর যদি কোনো ব্যক্তি প্রতিযোগিতাগুলির একটি কিংবা দুটি ইভেন্টের পুরস্কার দান করতে চান তবে 9547499974 ( ধনঞ্জয় দেবসিংহ ) এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। ” বিবেকবিকাশ ” আপ্লুত এরকম একটা মহতী অনুষ্ঠান পরিচালনা করার সুযোগ পেয়ে। এজন্য মেলা কমিটিকে অসংখ্য ধন্যবাদ।
#বিবেকবিকাশ
#মধুপুর
#মেলা


16/09/2026

যারা ব্যাগ পেয়েছে 13/09/2026
#বিবেকবিকাশ

14/09/2026

“ বিবেকবিকাশ ” এর মঞ্চে শ্রী অভিষেক ভট্টাচার্যের বক্তব্যের কিছু অংশ। এক কথায়, অসাধারণ 🌷🙏

গ্রামে এসে শহরের ছেলের জন্মদিন উদযাপন :~~~~~~~~~~~~~~~ ধনঞ্জয় দেবসিংহ মেদিনীপুর শহর থেকে মাননীয় শ্রী অভিষেকবাবু মধুপুরে ...
13/09/2026

গ্রামে এসে শহরের ছেলের জন্মদিন উদযাপন :
~~~~~~~~~~~~~~~ ধনঞ্জয় দেবসিংহ

মেদিনীপুর শহর থেকে মাননীয় শ্রী অভিষেকবাবু মধুপুরে এসে “বিবেকবিকাশ” এর ছোটোদের কোচিং-এর বাচ্চার সঙ্গে নিজের একমাত্র ছেলে ইন্দ্রদ্যুম্নের জন্মদিন উদযাপন করলেন আজ ( ১৩/০৯/২০২৬ ) সারাদিন। ইন্দ্রদ্যুম্ন তার বাবা, মা, দাদু ও ঠাকুমার সঙ্গে এসে বিবেকবিকাশের ছাত্রছাত্রীদের কোলে কোলে সারাদিন কাটিয়ে দিল মহানন্দে ।
বিবেকবিকাশ ছাড়াও গাড়রা ( বটডাঙা ) গ্রামের মঙ্গল দেবসিংহের “প্রচেষ্টা” গ্রুপও যৌথভাবে ইন্দের জন্মদিন উদযাপনে সহযোগিতা করে। প্রচেষ্টা গ্রুপ থেকেও কিছু জন ছাত্রছাত্রী ইন্দ্রের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। কেক কাটা থেকে শুরু করে দুপুরের খাওয়াদাওয়া কিংবা উপহার প্রদান অনুষ্ঠান এসব তো আজকের আয়োজনে ছিলই সেই সঙ্গে জন্মদিনের ছবি আঁকা, গান, কবিতা, নাচ, বক্তব্য সবই ছিল। রাজুকুমার দাসের অসাধারণ অনুষ্ঠান পরিচালনা সকলের হৃদয় কেড়েছে। অনুবন্ধ সেবা উদ্যানের কর্ণধার শ্রী সন্তু দাসের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা আরও অনেকটা বৃদ্ধি করেছে। তাছাড়া সম্মানীয় শ্রী জয়রাম দেবসিংহও আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ সব সময়ের জন্য আলোকিত রেখেছিলেন। ইন্দ্রের পরিবারের পক্ষ থেকে উপস্থিত সব ছেলেমেয়ের হাতে একটি করে স্কুল ব্যাগ, একটি ক্যাডবেরি ও একটি চিপসের প্যাকেট উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

মধুপুর বীণাপানি হাইস্কুলের ‘ মা সারদা হলঘর ’ এ “বিবেকবিকাশ” ও “প্রচেষ্ঠা গ্রুপ” যৌথভাবে এত সাজানো-গোছানো অনুষ্ঠান আয়োজন করতে পেরে ধন্য।সপরিবারে অনেক আনন্দে থেকো, ইন্দ্রদ্যুম্ন । জন্মদিনে অনেক, প্রীতি, শুভেচ্ছা, আদর ও ভালোবাসা নিয়ো ইন্দ্র।।

#বিবেকবিকাশ

       #বিবেকবিকাশ
10/09/2026

#বিবেকবিকাশ

09/09/2026

তুমিও বলবে কবিতা আবৃত্তি | কবি কার্তিক ঘোষ #কবিতাআবৃত্তি #বিবেকবিকাশ

বিবেকবিকাশের শিক্ষক প্রণাম অনুষ্ঠান ২০২৬ :~~~~~~~~~~~~~~~~~~~ ধনঞ্জয় দেবসিংহ আজ ( ০৬/০৯/২০২৬ ) বিকেলবেলা মধুপুর বীণাপানি...
06/09/2026

বিবেকবিকাশের শিক্ষক প্রণাম অনুষ্ঠান ২০২৬ :
~~~~~~~~~~~~~~~~~~~ ধনঞ্জয় দেবসিংহ
আজ ( ০৬/০৯/২০২৬ ) বিকেলবেলা মধুপুর বীণাপানি হাইস্কুলের রামকৃষ্ণ হলঘরে বিবেকবিকাশের প্রাইমারি কোচিং এর “ শিক্ষক প্রণাম অনুষ্ঠান ২০২৬ ” উদযাপন করা হলো।
#বিবেকবিকাশ
#শিক্ষকদিবস

বিবেকবিকাশের শিক্ষক দিবস ২০২৬ :~~~~~~~~~~~~~~~~ ধনঞ্জয় দেবসিংহ আজ ৫ ই সেপ্টেম্বর।আজ আদর্শ শিক্ষক, মহান দার্শনিক ও লেখক ,...
05/09/2026

বিবেকবিকাশের শিক্ষক দিবস ২০২৬ :
~~~~~~~~~~~~~~~~ ধনঞ্জয় দেবসিংহ
আজ ৫ ই সেপ্টেম্বর।আজ আদর্শ শিক্ষক, মহান দার্শনিক ও লেখক , বলিষ্ঠ রাষ্ট্রনায়ক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন। আমাদের ভারতের শিক্ষক দিবস। সারা ভারতবর্ষে যথাযোগ্য মর্যাদায় ও শ্রদ্ধা - সম্মানের সঙ্গে সমস্ত সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে দিনটি উদযাপন করা হচ্ছে। শ্রদ্ধা জানানো হচ্ছে সমস্ত শিক্ষককূলকে।
আমাদের বিবেকবিকাশের ছাত্রছাত্রীরাও যথেষ্ট যত্নের সহিত দিনটিকে পালন করলো। শিক্ষক প্রণাম, উপহার প্রদান ও একটি ক্ষুদ্র সাংস্কৃতিক অনুষ্ঠান ও বক্তব্যের মাধ্যমে ২০২৬ সালের শিক্ষক দিবসের সকালটিকে স্মৃতির পাতায় টুকে রাখলো তারা।
#বিবেকবিকাশ
#শিক্ষকদিবস
#২০২৬


#2026

01/09/2026

সব স্বপ্ন পূরণ হয় না।
#বিবেকবিকাশ

বিবেকবিকাশের রাখীবন্ধন ২০২৬ ( দ্বিতীয় পর্ব ) :~~ ধনঞ্জয় দেবসিংহ অন্যান্য বছরের মতো এবছরও  বিবেকবিকাশের প্রাইমারি কোচিং এ...
29/08/2026

বিবেকবিকাশের রাখীবন্ধন ২০২৬ ( দ্বিতীয় পর্ব ) :
~~ ধনঞ্জয় দেবসিংহ

অন্যান্য বছরের মতো এবছরও বিবেকবিকাশের প্রাইমারি কোচিং এর ছাত্রছাত্রীদের মধ্যে গতকাল বিকেলবেলা ( ২৮/০৮/২০২৬ ) উদযাপন করা হলো রাখীবন্ধন উৎসব। যারা নিজেরা উল ও কাগজ দিয়ে রাখী বানাতে পেরেছে তারা নিজেদের বানানো রাখী এনেছিল। আর যারা অনেক ছোটো নিজেরা রাখী বানাতে পারে নি তারা কেনা রাখীই এনেছিল। তবে ফাইভ থেকে টুয়েলভ বড়রা সকালবেলা নিজেদের বানানো রাখী দিয়েই রাখীবন্ধন উৎসব উদযাপন করেছে।

Address

Madhupur
Medinipur
721516

Telephone

09547499974

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিবেক বিকাশ- VIVEK Bikash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category