Bengal Helper

Bengal Helper Government Job Notification. Online From Fill up. West Bengal Job Update News. WBJEE Update News.

11/08/2022

SLST 2022 নতুন নিয়ম || New SLST News Today || SLST New Rule || Wbssc News Update

12/02/2022

GNM ANM Nursing Preparation 2022 // GI Reasoning Number Series // GNM ANM 2022 Entrance Test

11/02/2022

WBJEEB ANM GNM 2022 Entrance Exam New Question Pattern & Scoring Method | ANM GNM 2022 New Syllabus

সরকারি হাসপাতালে স্টাফ নার্স নিয়োগ, আবেদন চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত✏️পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স নিয়োগের ব...
30/01/2022

সরকারি হাসপাতালে স্টাফ নার্স নিয়োগ, আবেদন চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত
✏️পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে। কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি সম্পর্কে নিম্নে বিশদে আলোচনা করা হলো।

পদের নাম- স্টাফ নার্স।
মোট শূন্যপদ- ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে, প্রার্থীরদের যে কোন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই জি.এন.এম অথবা বিএসসি নার্সিং ট্রেনিং করা থাকতে হবে তবেই আবেদন করতে পারবে।
বয়স- এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীর বয়স ১/১/২০২২ অনুযায়ী ২১-৪০ মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ২৫০০০/- টাকা।

✏️✏️ চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।

রাজ্যের কনস্টেবল নিয়োগ প্যানেল আজকে বাতিল করল SAT। এদিন ডিভিশন বেঞ্চ জানায়, বিজ্ঞপ্তি অনুযায়ী কেন সংরক্ষণ মেনে নিয়োগ হয়ন...
28/01/2022

রাজ্যের কনস্টেবল নিয়োগ প্যানেল আজকে বাতিল করল SAT। এদিন ডিভিশন বেঞ্চ জানায়, বিজ্ঞপ্তি অনুযায়ী কেন সংরক্ষণ মেনে নিয়োগ হয়নি তার কোনও সদুত্তর দিতে পারেনি পাবলিক সার্ভিস কমিশন।

স্যাটের চেয়ারম্যান সৌমিত্র পালের ডিভিশন বেঞ্চ জানায়, ওই নিয়োগ নিয়ম মেনে করা হয়নি তা পরিষ্কার। আদালতের কাছে এ বিষয়ে উপযুক্ত প্রমাণ রয়েছে। তাই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করা হল।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে রাজ্য পুলিশের ৮৪১৯টি পদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নিয়ে ১৫ অক্টোবর ২০২০ সালে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হয়। এর ভিত্তিতে ১৮৭১ জন চাকরিতে যোগ দেন। তার পর ওই নিয়োগে সংরক্ষণের নীতি মানা হয়নি বলে অভিযোগ ওঠে। ৩৭৫ জন পরীক্ষার্থী মামলা করেন স্যাটে। ফলে ৬৫৪৮ জনের নিয়োগ আটকে যায়। শুক্রবার পুরো প্যানেলটাই বাতিল করে দেন স্যাটের চেয়ারম্যান।

মামলাকারী চাকরিপ্রার্থীর অভিযোগ, ২০১৯ সালে বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে একাধিক গরমিল ছিল। স্টেট ট্রাইব্যুনাল আদালতে এই অভিযোগ জানিয়ে মামল দায়ের করেন অনেকেই। প্রথমদিকে স্যাটে আবেদন জানিয়ে লাভ না হওয়ায় হাইকোটের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। কিন্ত হাইকোটের ভিভিশন বেঞ্চ, স্যাটকে দ্রুত মামলা শুনে মামলার নিষ্পত্তি করার নিদেশ দেয়। কিন্তু নানা সমস্যায় মামলা পিছিয়ে অবশেষে রায় দেওয়া হল।


বিজ্ঞপ্তি অনুযায়ী কেন সংরক্ষণ মেনে নিয়োগ হয়নি তার কোনও সদুত্তর দিতে পারেনি পাবলিক সার্ভিস কমিশন। ফলে অস্বচ্ছ ভাবে যে নিয়োগ হয়েছে তা স্পষ্ট হয়। এর পরই পুরো প্যানেল বাতিলের সিদ্ধান্ত নেন চেয়ারম্যান।

RRB NEW NOTICE
26/01/2022

RRB NEW NOTICE

প্রাইমারি ৭৩৮ শূন্যপদে ইন্টারভিউ এর দাবিতে আদালতের নির্দেশে যে সকল চাকরিপ্রার্থী অনলাইনে অভিযোগ জানিয়েছিলেন তাদের মধ্যে...
25/01/2022

প্রাইমারি ৭৩৮ শূন্যপদে ইন্টারভিউ এর দাবিতে আদালতের নির্দেশে যে সকল চাকরিপ্রার্থী অনলাইনে অভিযোগ জানিয়েছিলেন তাদের মধ্যে ১৭৩ জন দুটি ডকুমেন্ট সাবমিট করেননি।

১. পিটিশন কপি।
২. কোর্ট অর্ডার।

তাঁদের লিস্ট দেওয়া হয়েছে। আগামী ২৭ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে সল্টলেক পর্ষদ অফিসে গিয়ে তাঁদের উক্ত মিসিং ডকুমেন্ট দেখাতে হবে। সেই সাথে ফটো আইডি, টেট অ্যাডমিট ও অনলাইন অভিযোগের রিসিভ রাখতে হবে। যদি না দেখাতে পারেন তাহলে ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে।
--------

এর মাধ্যমে এটা পরিষ্কার যে সমস্ত অভিযোগ স্ক্রুটিনি হয়ে গেছে। ৩ তারিখের পর যেকোনো দিন নতুন ইন্টারভিউ লিস্ট দিতে পারে।

উচ্চ মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ | WB HEALTH GROUP-C RECRUITMENT 2022
25/01/2022

উচ্চ মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ | WB HEALTH GROUP-C RECRUITMENT 2022

14/01/2022

✏️✏️প্রচুর শূন্যপদে গ্রূপ- সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন।

✏️✏️মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় গ্রূপ-সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাল্টি টাস্কিং স্টাফ, হেল্পার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের নবোদয় বিদ্যালয় সমিতিতে এই কর্মী নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
✏️পদের নাম- মাল্টিটাস্কিং স্টাফ (গ্রুপ- সি)
✏️শূন্যপদ- মোট ২৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
✏️বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
✏️বেতন- প্রতি মাসে ১৮০০০ থেকে ৫৬৯০০ টাকা।

✏️পদের নাম- মেস হেলপার (গ্রুপ- সি)
✏️শূন্যপদ- মোট ৬২৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
✏️বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
✏️বেতন- প্রতি মাসে ১৮০০০ থেকে ৫৬৯০০ টাকা।

✏️পদের নাম- ল্যাব এটেনডেন্ট (গ্রুপ- সি)
✏️শূন্যপদ- মোট ১৪২ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে ল্যাবরেটরি টেকনিকে ডিপ্লোমা করে থাকতে হবে অথবা বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
✏️বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ১৮০০০ থেকে ৫৬৯০০ টাকা।

✏️পদের নাম- জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ- সি)
✏️শূন্যপদ- মোট ৬২২টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ এবং ইংরেজিতে মিনিটে ৩০ টি শব্দ লেখার দক্ষতা অথবা হিন্দিতে মিনিটে ২৫টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।
✏️বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।

✏️পদের নাম- ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার (গ্রুপ- সি)
✏️শূন্যপদ- মোট ২৭৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
✏️বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।

✏️পদের নাম- স্টাফ নার্স (গ্রুপ- বি)
শূন্যপদ- মোট ৮২ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং এ ডিপ্লোমা করে থাকতে হবে অথবা B.Sc নার্সিং কোর্স করে থাকতে হবে এবং হসপিটাল অথবা কোন ক্লিনিকে অন্ততপক্ষে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থী ইংরেজিতে এবং হিন্দিতে কথা বলতে জানলে অগ্রাধিকার পাবেন। এই পদে কেবল মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
✏️বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
✏️বেতন- প্রতি মাসে ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা।

✏️পদের নাম- ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ- সি)
শূন্যপদ- মোট ৮৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে ক্যাটারিং বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
✏️বেতন- প্রতি মাসে ২৫৫০০ থেকে ৮১১০০ টাকা।

✏️পদের নাম- অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (গ্রুপ- সি)
শূন্যপদ- মোট ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক সঙ্গে কম্পিউটার অপারেশন এর দক্ষতা থাকতে হবে। কেন্দ্রীয় সরকারের অন্তর্গত কোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থী অগ্রাধিকার পাবেন।
✏️বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৩৫৪০০ থেকে ১১২৪০০ টাকা।

✏️পদের নাম- অডিট অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ- সি)
✏️শূন্যপদ- মোট ১১ টি।
শিক্ষাগত যোগ্যতা- B.Com সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থী অগ্রাধিকার পাবেন।
✏️বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৩৫৪০০ থেকে ১১২৪০০ টাকা।

✏️পদের নাম- জুনিয়ার ট্রানসলেশন অফিসার (গ্রুপ- বি)
✏️শূন্যপদ- মোট ৪ টি।
✏️শিক্ষাগত যোগ্যতা- হিন্দি সঙ্গে ইংরেজি বিষয় নিয়ে স্নাতকোত্তর।
বয়স- প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
✏️বেতন- প্রতি মাসে ৩৫৪০০ থেকে ১১২৪০০ টাকা।

✏️পদের নাম- জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) (গ্রুপ- সি)
শূন্যপদ- মোট ১টি।
✏️শিক্ষাগত যোগ্যতা- সিভিল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা অথবা ডিগ্রী সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
✏️বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
✏️বেতন- প্রতি মাসে ২৯২০০ থেকে ৯২৩০০ টাকা।

✏️পদের নাম- স্টেনোগ্রাফার (গ্রুপ- সি)
শূন্যপদ- মোট ২২ টি।
✏️শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে শর্টহ্যান্ড স্পীডে মিনিটে ৮০টি শব্দ শব্দ এবং টাইপিং স্পিডে মিনিটে ৪০ টি শব্দ ইংরেজিতে লেখার দক্ষতা থাকতে হবে।
✏️বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ২৫৫০০ থেকে ৮১১০০ টাকা।

✏️পদের নাম- কম্পিউটার অপারেটর (গ্রুপ- সি)
শূন্যপদ- মোট ৪ টি।
✏️শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক সঙ্গে ওয়ার্ড প্রসেসিং এবং ডাটা এন্ট্রি এর কাজ জানতে হবে সঙ্গে এক বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
✏️বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
✏️বেতন- প্রতি মাসে ২৫৫০০ থেকে ৮১১০০ টাকা।

✏️আবেদন পদ্ধতি- আগ্রহীপ্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.navodaya.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীরা অবশ্যই বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুধুমাত্র ভারতীয়রা আবেদন করতে পারবেন।
আবেদন ফি- স্টাফ নার্স পদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ১২০০ টাকা ধার্য করা হয়েছে এবং ল্যাব এটেনডেন্ট, মেস হেলপার,মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ৭৫০ টাকা ধার্য করা হয়েছে এবং অন্যান্য পদের ক্ষেত্রে ১০০০ টাকা ধার্য করা হয়েছে।

✏️পরীক্ষা কেন্দ্র- পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে। পশ্চিমবঙ্গের যেসব শহরে পরীক্ষার সেন্টার রয়েছে সেগুলি হলো- আসানসোল, হাওড়া, কলকাতা, শিলিগুড়ি।

✏️আবেদন করার শেষ তারিখ- ১০/০২/২০২২

Address

Medinipur
721102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Helper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share