Bengali department GGDC at Gopiballavpur 2

Bengali department GGDC at Gopiballavpur 2 আমার মুক্তি আলোয় আলোয়. ..

27/05/2026

""নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
ফুল নেব না, অশ্রু নেব ভেবে হই আকুল।।

ফুল যদি নিই তোমার হাতে
জল রবে না নয়ন পাতে
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।।

মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে
মোর বিরহে কাঁদ যখন আরও ভালো লাগে।

পেয়ে তোমায় যদি হারাই
দূরে দূরে থাকি গো তাই
ফুল ফোটায়ে যায় গো চলে চঞ্চল বুলবুল।।""

🌾🍁🌾

27/05/2026

🍁! ধন্যবাদ জ্ঞাপন !🍁
""ক্ষমা করো, ধৈর্য ধরো,
হউক সুন্দরতর
বিদায়ের ক্ষণ।
মৃত্যু নয়, ধ্বংস নয়,
নহে বিচ্ছেদের ভয়--
শুধু সমাপন।
শুধু সুখ হতে স্মৃতি,
শুধু ব্যথা হতে গীতি,
তরী হতে তীর,
খেলা হতে খেলাশ্রান্তি,
বাসনা হইতে শান্তি,
নভ হতে নীড়।
#
দিনান্তের নম্র কর
পড়ুক মাথার 'পর
আঁখি-'পরে ঘুম,
হৃদয়ের পত্রপুটে
গোপনে উঠুক ফুটে
নিশার কুসুম।
আরতির শঙ্খরবে
নামিয়া আসুক তবে
পূর্ণপরিণাম--
হাসি নয়, অশ্রু নয়,
উদার বৈরাগ্যময়
বিশাল বিশ্রাম।
#
প্রভাতে যে পাখি সবে
গেয়েছিল কলরবে
থামুক এখন।
প্রভাতে যে ফুলগুলি
জেগেছিল মুখ তুলি
মুদুক নয়ন।
প্রভাতে যে বায়ুদল
ফিরেছিল সচঞ্চল
যাক থেমে যাক।
নীরবে উদয় হোক
অসীম নক্ষত্রলোক
পরম নির্বাক্‌।
#
হে মহাসুন্দর শেষ
হে বিদায় অনিমেষ,
হে সৌম্য বিষাদ,
ক্ষণেক দাঁড়াও স্থির,
মুছায়ে নয়ননীর
করো আশীর্বাদ।
ক্ষণেক দাঁড়াও স্থির,
পদতলে নমি শির,
তব যাত্রাপথে,
নিষ্কম্প প্রদীপ ধরি
নিঃশব্দে আরতি করি
নিস্তব্ধ জগতে।""

🌾🙏🌾

24/05/2026

""শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও ব'লে॥
সময় পাবে না আর,
নামিছে অন্ধকার, গোধুলিতে আলো-আঁধারে
পথিক যে পথ ভোলে॥

পশ্চিমগগনে ওই দেখা যায় শেষ রবিরেখা,
তমাল-অরণ্যে ওই শুনি শেষ কেকা।
কে আমার অভিসারিকা বুঝি বাহিরিল অজানারে খুঁজি,
শেষবার মোর আঙিনার দ্বার খোলে॥"

🌾🍁🌾

24/05/2026

""কাছে থেকে দূর রচিল কেন গো আঁধারে।
মিলনের মাঝে বিরহকারায় বাঁধা রে॥
সমুখে রয়েছে সুধাপারাবার, নাগাল না পায় তবু আঁখি তার--
কেমনে সরাব কুহেলিকার এই বাধা রে॥

আড়ালে আড়ালে শুনি শুধু তারি বাণী যে।
জানি তারে আমি, তবু তারে নাহি জানি যে।
শুধু বেদনায় অন্তরে পাই, অন্তরে পেয়ে বাহিরে হারাই--
আমার ভুবন রবে কি কেবলই আধা রে॥""
🍁🙏🍁

22/05/2026

""গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুঃ গুরুর্দেবো মহেশ্বরঃ।
গুরুঃ সাক্ষাদ্ পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ॥
#
অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া।
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ॥
#
সদগুরুং ত্বং নমস্তুভ্যং জ্ঞানদং ভবতারকম্।
যস্য প্রসাদাত্ পরমং পদং প্রাপ্নোতি মানব্॥""

🌾🌾🙏🌾🌾

22/05/2026

""উ’কন্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে
সে ধন্য করিবে আমাকে।
শুক্লপক্ষ হতে আনি
রজনীগন্ধার বৃন্তখানি
যে পারে সাজাতে
অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে
সে আমারে দেখিবারে পায়
অসীম ক্ষমায়
ভালমন্দ মিলায়ে সকলি,
এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি।""

মনে রাখার মতো     মনে থাকার মতো কিছু স্মৃতি। যা আজীবন আমাদের সঙ্গে থাকবে............
20/05/2026

মনে রাখার মতো মনে থাকার মতো

কিছু স্মৃতি। যা আজীবন আমাদের সঙ্গে থাকবে............

22/02/2025

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২১ শে ফেব্রুয়ারি ২০২৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারি ২০২৫
22/02/2025

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২১ শে ফেব্রুয়ারি ২০২৫

এই গ্রুপ ছিলো বাংলা বিভাগের সেতু ॥ এরা এদের আগের ব্যাচ ও পরের ব্যাচের মধ্যে আন্তরিক ও হার্দিক সম্পর্কের সেতু বন্ধন রচনা ...
09/01/2025

এই গ্রুপ ছিলো বাংলা বিভাগের সেতু ॥ এরা এদের আগের ব্যাচ ও পরের ব্যাচের মধ্যে আন্তরিক ও হার্দিক সম্পর্কের সেতু বন্ধন রচনা করেছিলো ॥ নিজেদের মধ্যেও ছিলো সম্পর্কের অটুট বন্ধন ॥ যা বিভাগের পক্ষে সুস্থ ও সুন্দর এবং সাস্থ্যকর ॥ আর সুদীপ ছিলো এদের মূল পিলার ॥ যার কোন ক্লান্তি ছিলো না কোন পরিশ্রম ও উদ্যোগে ॥ তাই এই প্রথম সুদীপ একটা অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত একটানা এক জায়গায় বসে দেখলো ॥ সবার ভালো ও মংগল হোক ॥ শুভ কামনা থাকলো ॥

॥॥ বিদায় সম্মাননা 2025 ॥॥
( পর্ব : সপ্তদশ )

Address

Beliabera, Gopi-II
Manushmuria
721517

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bengali department GGDC at Gopiballavpur 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category