02/06/2025
সুধী,
সমাজে ইতিবাচক বার্তা প্রসার করে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তুলতে, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, নারী উদ্যোক্তা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করা পজিটিভ বার্তা (https://www.facebook.com/share/g/1D81L8Ya7g/) প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।
সামাজিক উন্নয়নে, আগামী ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে, মানবাজার গভর্মেন্ট আইটিআই এর সহযোগিতায়, পজিটিভ বার্তার পক্ষ থেকে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
পজিটিভ বার্তা পরিবারের ১০ হাজার সদস্যের প্রত্যেককে অন্ততপক্ষে পাঁচটি করে গাছ রোপন করার আবেদন জানাই।
আমাদের সঙ্গে যুক্ত প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধানদেরও অনুরোধ করছি যে তাদের প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মী ও ছাত্র-ছাত্রীদের উজ্জীবিত করে তাদের মাধ্যমেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করুন। যারা আমাদের সাথে যুক্ত নন, কিন্তু পজিটিভ বার্তার ভাবনায় উজ্জীবিত, তাদেরকেও এই কর্মসূচিতে অংশ নিয়ে যত বেশী সম্ভব বৃক্ষরোপণ করার আবেদন জানাই।
এইসব গাছ বড় হলে এর মালিকানাকে পাবে সেটা হয়তো জানা নেই কিন্তু এই গাছ থেকে পাওয়া ছায়া, অক্সিজেনে আমরা প্রত্যেকেই লাভবান হব। বিশ্বে যেভাবে উষ্ণায়ন বাড়ছে তা কিছুটা হলেও আমরা কমাতে পারবো।
আসুন আমরা সবাই একটা সবুজ পৃথিবী গড়ে তুলি।
13/05/2025