Bisri Anchalik PDGM High School

Bisri Anchalik PDGM High School BISRI ANCHALIK PDGM HIGH SCHOOL Setup in 1988. This is a Co-Educational Higher Secondary School with

Admission notice
15/05/2025

Admission notice

09/02/2025

বিশরী আঞ্চলিক পি ডি জি এম হাই স্কুলের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দ্যেশ্যে কিছু বার্তা :-

১). তোমাদের পরীক্ষার সিট পড়েছে Manbazar Girls' High School এ।
২). প্রতিদিন পরীক্ষা শুরু সকাল ১০টা ৪৫ মিনিটে এবং শেষ হবে দুপুর ২ টায়। প্রথম দিন সকাল দশটা থেকে ও পরবর্তী দিন গুলি সকাল দশটা পনেরো মিনিট থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে। তবে সেন্টারে খুব বেশি আগে প্রবেশ করার দরকার নেই, কারণ ওখানে বই নিয়ে প্রবেশ করতে পারবে না। প্রথম দিন সিট জানার জন্য কিছুক্ষণ আগে ভিতরে প্রবেশ করবে, পরের দিন থেকে সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে প্রবেশ করলেই হবে।
৩). পরীক্ষা কেন্দ্রের ভিতর অভিভাবক / অভিভাবিকা প্রবেশ করতে পারবেন না।
৪). কোনো ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
৫). সাথে স্বচ্ছ বোর্ড (Transparent Board), পেন ,পেন্সিল, , স্বচ্ছ জলের বোতল , ঔষধ ইত্যাদি থাকতে পারে।
৬). প্রতিদিন original admit card ও original Registration Certificate সঙ্গে রাখতে হবে।
৭). কোনো ইলেকট্রনিক্স পণ্য যেমন মোবাইল, ট্যাব, স্মার্ট ওয়াচ , ক্যালকুলেটর ইত্যাদি নিয়ে কোনো ভাবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
৮). পরীক্ষা শেষ এর পূর্বে কোনো কারণেই পরীক্ষা কেন্দ্র ত্যাগ করবে না।
৯). পরীক্ষা কেন্দ্রে কোনো রুপ খারাপ আচরণ কাম্য নয়।
১০). পরীক্ষা কেন্দ্রের কোনো ক্ষয় ক্ষতি করলে তার সম্পূর্ণ দায় পরীক্ষার্থীর ও তার অভিভাবকের ।
১১). বিদ্যালয়ের পোশাকে পরীক্ষা দিতে যাওয়াই কাম্য।
১২). নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে এবং কোনোরূপ অসৎ উপায় অবলম্বন করা চলবে না। বিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা করার দায় প্রত্যেক পরীক্ষার্থীকে নিতে হবে।

১৩). কোনো শারীরিক বা অন্য কোনো অসুবিধা হলে বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বা বিদ্যালয়ের সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত শিক্ষকার, এর সাথে যোগাযোগ করতে হবে।
১৪). মাধ্যমিক পরীক্ষা সকল শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রথম উল্লেখযোগ্য পরীক্ষা।
তোমাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি , প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক ।
........... মঙ্গলময় গরাই, শিক্ষক ,বিশরী আঞ্চলিক পি.ডি.জি. এম. হাই স্কুল (উ.মা.)

সকলের সাদর আমন্ত্রণ
02/02/2025

সকলের সাদর আমন্ত্রণ

31/01/2025

বিদ্যালয়ের ২০২৫ সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামীকাল অর্থাৎ 01/02/2025 (শনিবার) বেলা ১২ টা থেকে ১.৩০ টা পর্যন্ত এডমিট কার্ড বিতরণ করা হবে। বিদ্যালয়ে অফিস থেকে সকলেই তা সংগ্রহ করে নেবে।

28/01/2025

আগামীকাল অর্থাৎ (২৯ /০১ ২০২৫ ) বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, অনুষ্ঠিত হবে । সময় সকাল ১১ টা, সকলের উপস্থিতি কামনা করি।

School Sport- 2025
16/01/2025

School Sport- 2025

06/01/2025

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫,আগামী ৮ ও ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সময় সকাল সাড়ে দশটা থেকে l সকল ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ কাম্য l

26/12/2024

আগামী 27 ও 28 ডিসেম্বর 2024 বিদ্যালয়ের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পেপার বিতরণ করা হবে | সময় সকাল ১১ টা থেকে দুপুর ২ টা |

Admission notice -  2025
09/12/2024

Admission notice - 2025

07/05/2024

বিদ্যালয়ের 2024 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানানো যাইতেছে, যে সমস্ত ছাত্রছাত্রী এখনোও পর্যন্ত Marksheet পাওনি । আগামীকাল অর্থাৎ বুধবার দিন সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত তাদেরকে মার্কশিট দেওয়া হবে।

01/03/2024

Address

Manbazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bisri Anchalik PDGM High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bisri Anchalik PDGM High School:

Shortcuts

Share

Category