Kamalabari High School

Kamalabari High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kamalabari High School, School, Malda Airport Area.

17/04/2026
18/10/2025

সামনেই আলোর উৎসব দীপাবলি। আর দীপাবলি উৎসবের প্রাক্কালে গত কয়েক বছরের মতো এবারও আতশবাজি পোড়ানো, শব্দবাজি ফাটানো সহ ডিজের ব্যবহার বন্ধের আবেদন জানিয়ে মালদায় পথে নামলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সদস্যরা। বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের নিয়ে সচেতনতামূলক মিছিল ও পথসভা করলেন শুক্রবার। মালদা শহরের বুকে আয়োজিত এই সচেতনতামূলক মিছিল ও পথসভায় হাজির ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সম্পাদক মনোরঞ্জন দাস বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা।

তারপর আর ফেরা হয়নি জীবনের সেরা সময়টাতে!😊💔
06/10/2025

তারপর আর ফেরা হয়নি জীবনের সেরা সময়টাতে!😊💔

নিঃস্বার্থভাবে শিক্ষাদানের এক এক অনন্য দৃষ্টান্ত!মালদার এই শিক্ষিকা
18/09/2025

নিঃস্বার্থভাবে শিক্ষাদানের এক এক অনন্য দৃষ্টান্ত!মালদার এই শিক্ষিকা

একই গাছের একই ডালে দুইটি আম একই সময়ে বেড়ে ওঠে। এর মধ্যে একটি হয়ত আগেই পেকে যায় এবং অন্যটি পরিপক্ব হওয়ার জন্য আরও সময়...
25/05/2025

একই গাছের একই ডালে দুইটি আম একই সময়ে বেড়ে ওঠে। এর মধ্যে একটি হয়ত আগেই পেকে যায় এবং অন্যটি পরিপক্ব হওয়ার জন্য আরও সময়ের প্রয়োজন হয়।

এই আমগুলোর মাধ্যমে প্রকৃতি আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। অন্য কেউ আপনার আগে সফল হয়েছে বলেই আপনি ব্যর্থ নন। এর অর্থ শুধু এটুকুই — আপনার সময় এখনও আসেনি।

তাই নিজে পিছিয়ে পড়লে হতাশ হবেন না কিংবা কাছের কেউ এগিয়ে গেলে তাকে হিংসা করবেন না। ধৈর্য্য ধরুন এবং আত্মবিশ্বাস ধরে রাখুন — আপনি হয়তো আপনার নিজস্ব সাফল্যের খুব কাছেই আছেন!

সকল ধর্মের সকল মানুষদের কাছে আমার একান্ত আবেদন আপনারা দয়া করে শান্ত ও সংযত থাকুন 🙏প্রত্যেকে আমরা একে অপরের ধর্মকে সন্মান...
13/04/2025

সকল ধর্মের সকল মানুষদের কাছে আমার একান্ত আবেদন আপনারা দয়া করে শান্ত ও সংযত থাকুন 🙏
প্রত্যেকে আমরা একে অপরের ধর্মকে সন্মান করি এটাই আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়
মনুষত্বই সব থেকে বড়ো ধর্ম 🙏
আমাদের ঐক্যতা আমাদেরকেই বজায় রাখতে হবে.. ধর্ম নিয়ে রাজীনীতি নয়,, সকল মানুষ এর ই প্রাণ মূল্যবান,,, সকলের কাছে আমার বিশেষ অনুরোধ রাজনীতির স্বার্থে কেও দাঙ্গা লাগাবেন না 🙏 আমি কোনো দলীয়গত ভাবে এই অনুরোধ করছি না আমি একজন সাধারণ মানুষ হিসেবে সকলের কাছে আমার অনুরোধ রাখলাম 🙏সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন 🙏

11/04/2025

১০ বছর ধরে মাইনে নেননি মালদার সরকারি স্কুলের শিক্ষিকা!
অবসরের পরেও মানুষ গড়ছেন ৭০ বছর বয়সী বাঙালি দিদিমণি!

আমরা কোন ভবিষ্যতের পথে হাঁটছি .....বই ছিঁড়ে ২০২৫ সালের মাধ্যমিক  পরীক্ষার শেষদিনের সেলিব্রেশন হচ্ছে😢😢😢।প্রায় ১৫ বছর আগে ...
22/02/2025

আমরা কোন ভবিষ্যতের পথে হাঁটছি .....বই ছিঁড়ে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার শেষদিনের সেলিব্রেশন হচ্ছে😢😢😢।

প্রায় ১৫ বছর আগে আমাদেরও শেষদিন ছিলো অঙ্ক পরীক্ষা। পিতা পুত্রের বয়সের বিস্তর ফারাক ছিলো। ফেরার পথে অনেক আলোচনা করেও কেউই সঠিক বয়সের খোঁজ পাইনি। উপপাদ্যটুকু কমন ছিলো। ফিরে এসে ব্যাগটা রেখে, এডমিট কার্ডটা যত্ন করে রেখেছিলাম আর বাকি প্রশ্নগুলোর সঙ্গে অঙ্ক প্রশ্নপত্রটা। শেষের অদ্ভুত এক উত্তেজনা। কাল খুব ভোরে উঠে থেকেই ক্রিকেট খেলতে হবে, রাস্তা দিয়ে একটু জোরে সাইকেল চালাতে হবে সে অনেক লম্বা লিস্ট। খাটে তখনও ইতিহাসের খাতাটা খোলা। শুরুর মার্চের অল্প গরমের ফ্যানের হাওয়ায় মোগল সাম্রাজ্যের পতনের কারণ বেশ উড়ছে। উপপাদ্যের খাতাটা খোলা। জ্বলজ্বল করছে ত্রিভূজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। বইয়ের তাকে দেবাশীষ মৌলিকের টোয়েন্টি পেপার। টেষ্ট পেপারে পেজ ধরে পেনের অনেক দাগ। কাল থেকে ছুটি। মারাত্মক চাপ নেই। ম্যাপ পয়েন্টিং-এর একখান ফাঁকা ভারত খাটের তলায় ঢুকে গেছে। জ্যামিতি বক্সে ঠাকুরের ফুলটা আরও একটু শুকিয়ে গেছে। এদের সবার সাথে আবার কবে দেখা হবে কে জানে?

বিদ্যাপীঠের দিনও তো শেষ। মনটা খারাপ বেশ। পরীক্ষা শেষ..........

21/02/2025

_"আমার ভাইয়ের রক্তে রাঙানো..🥺🖤🥀_
_২১শে ফেব্রুয়ারি✨_
_আমি কী ভুলিতে পারি"!_
_আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই সবাইকে ❤️_
_যাঁরা এই ভাষাকে অক্ষয় রাখার জন্য প্রাণ_ _দিয়েছিলেন, সেইসমস্ত বীর শহিদদের আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই। 🙏🏻✨_
_"বাংলা ভাষাকে ভালোবাসুন_
_অন্যকে ভালোবাসতে_ _শেখান"।🙂✍️_

একদিন এই ইউনিফর্মটা পরে থাকবে ঘরের কোনো একটা কোণে 😶 সেদিন হয়তো শত ব্যস্ততার মাঝেও একবারে জন্যও সময় হবেনা এই ইউনিফর্মটা...
20/02/2025

একদিন এই ইউনিফর্মটা পরে থাকবে ঘরের কোনো একটা কোণে 😶 সেদিন হয়তো শত ব্যস্ততার মাঝেও একবারে জন্যও সময় হবেনা এই ইউনিফর্মটা খুলে দেখবার মতো 😄 একবারে মতো স্পর্শ করে দেখবার সময় 😌 আর ইচ্ছা থাকলেও হয়তো সময় হয়ে উঠবে না 🙃 ধুলো মাখা অবস্থায় পরে থাকবে ঘরের কোনো একটা কোণে 😖

#2026

Address

Malda Airport Area

Opening Hours

Monday 10:30am - 4pm
Tuesday 10:30am - 4pm
Wednesday 10:30am - 4pm
Thursday 10:30am - 4pm
Friday 10:30am - 4pm
Saturday 10:30am - 4pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamalabari High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category