12/10/2024
বহুযুগ আগের ঝড়ো লোডশেডিং এর সন্ধ্যায় তোমার বাড়ির খোলা জানালায় নিভু নিভু মোমের আলোয় দেখেছিলেম মায়াময় রূপ তোমার।
সেই দিন থেকেই চাঁদের মায়া,আমায় করতে পারেনি নেশাগ্রস্থ, তোমার মায়ায় হারিয়েছি আমার বাস্তব সত্ত্বা।
নেশাগ্রস্থ আমি তাই বার বার ছুটে যাই, তোমার দেখার নেশায়। জানি পাব না মায়াময়ী তোমায় দেখতে বার বার, তবুও একটা অবাস্তব টানে ঘুরে চলেছি তোমার কক্ষের চারিদিকে, মোহাচ্ছন্ন আমি।