02/02/2023
আমার স্নেহের ছাত্র ছাত্রীদের বলছি যে তোমরা জানো যে আগামীকাল আমাদের সবার প্রণম্য বরদা বাবুর ১৭৫ তম জন্মদিন। করোনার দুঃসময় পার করে দুবছর পর আমরা সবাই আগামীকাল আবার সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হব। আর তোমাদের উপরই পালকি বহনের যাবতীয় দায়িত্ব। দশম শ্রেণীর ছাত্ররা একটু নিলেও বেশিরভাগ পথে তোমাদেরকেই পালকির দায়িত্ব নিতে হবে। তাই কাল সকাল ৮:৩০ এর মধ্যে সকলে চলে আসবে। বরদা বাবুর প্রতি শ্রদ্ধা জানাতে এর থেকে ভালো কিছু আর হয় না। আর দূপুরের আহারে সকলের নিমন্ত্রণ রইল। এসে আমার সাথে বা HR স্যার এর সাথে বা শুভ স্যার এর সাথে দেখা করবে। দায়িত্ব বুঝিয়ে দিতে হবে তোমাদের। এসো কিন্তু।